শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Dwayne Johnson s Emotional Note After The Smashing Machine s Week Opening

বিনোদন | বিরাট আশা জাগিয়েও বক্স অফিসে ধাক্কা ‘দ্য স্ম্যাশিং মেশিন’-এর! তবু কীভাবে দর্শকমন জয় করলেন ‘দ্য রক’?

Reporter: আজকাল ওয়েব ডেস্ক | লেখক: রাহুল মজুমদার ০৭ অক্টোবর ২০২৫ ১৭ : ০৫Rahul Majumder

হলিউডে ‘দ্য রক’ নামটা মানেই শক্তি, অনুপ্রেরণা আর অবিচল সাহস। কিন্তু এবার সেই ডোয়েন জনসন দেখালেন অন্য এক দিক — সংবেদনশীল, আত্মবিশ্বাসী, আর গভীরভাবে কৃতজ্ঞ এক শিল্পী। তাঁর সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত স্পোর্টস ড্রামা ‘দ্য স্ম্যাশিং মেশিন’—এর বক্স অফিস পারফরম্যান্স যতই হতাশাজনক হোক না কেন, অভিনেতা তার ভক্তদের উদ্দেশে লিখলেন এক আবেগময় বার্তা, যা মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বক্স অফিসে ঝড় তুলতে না পারলেও, তাঁর এই পদক্ষেপের মাধ্যমে দর্শকের মন ছুঁয়ে গেলেন হলিউড তারকা ডোয়েন জনসন। নিজের নতুন ছবি ‘দ্য স্ম্যাশিং মেশিন’–এর হতাশাজনক ওপেনিংয়ের পরেও, আবেগে ভরা এক নোটে কৃতজ্ঞতা জানালেন অভিনেতা।

 

সম্প্রতি মুক্তি পেয়েছে বেনি সাফদি পরিচালিত এই স্পোর্টস ড্রামা। তবে ৫০ মিলিয়ন ডলারের বাজেটের ছবিটি প্রথম সপ্তাহান্তে মাত্র ৬ মিলিয়ন ডলার আয় করতে পেরেছে। তাও ৩,৩৪৫টি স্ক্রিনে মুক্তি পেয়ে। অথচ বক্স অফিস পূর্বাভাস বলেছিল ওপেনিং উইকেন্ডে অন্তত ২০ মিলিয়ন ডলার ছুঁতে পারে ছবিটি!

 

বক্স অফিসে তাঁর ছবির এই নিম্নগতি আসলে বড়সড় প্রতিযোগিতার ফল — কারণ ঠিক একই সপ্তাহে মুক্তি পেয়েছে টেলর সুইফটের কনসার্ট ফিল্ম ‘টেলর সুইফট: দ্য অফিসিয়াল রিলিজ পার্টি অফ আ শো গার্ল’, যা কোনও বড় প্রচার ছাড়াই রেকর্ড ৩৩ মিলিয়ন ডলার সংগ্রহ করেছে! দ্বিতীয় স্থানে ছিল লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত ‘ওয়ান ব্যাটেল আফটার আনাদার’, প্রথম সপ্তাহান্তে যার আয় ছিল ১০.৩ মিলিয়ন ডলার!

তবু মন হার মানেননি জনসন। ইনস্টাগ্রামে ‘দ্য স্ম্যাশিং মেশিন’ ছবিতে নিজের অভিনীত চরিত্রের একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন—

“আমার হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাই সবাইকে, যারা ‘দ্য স্ম্যাশিং মেশিন’ দেখেছেন। বক্স অফিসের ফলাফল আমাদের হাতে থাকে না, কিন্তু আমরা আমাদের পারফরম্যান্স আর প্রতিশ্রুতি নিয়ন্ত্রণ করতে পারি। এই ছবিটি আমার জীবন পাল্টে দিয়েছে।” জনসন আরও লেখেন—“পরিচালক বেনি সাফদির প্রতি আমার অগাধ শ্রদ্ধা। তিনি বিশ্বাস করেছিলেন, আমি এই চরিত্রে নিজেকে সম্পূর্ণ বদলে দিতে পারব। এই সুযোগ আমার জীবনের অন্যতম সম্মান।”

 

‘দ্য স্ম্যাশিং মেশিন’ একটি বায়োপিক, যা নির্মিত হয়েছে এমএমএ ফাইটার মার্ক কেরের জীবনের ওপর, যিনি ২০০২ সালের একই নামের ডকুমেন্টারিতেও ছিলেন মূল চরিত্র। ছবিতে ডোয়েনের বিপরীতে রয়েছেন অস্কারজয়ী অভিনেত্রী এমিলি ব্লান্ট।

 

 

 

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটির প্রিমিয়ারেই ১৫ মিনিটের দাঁড়িয়ে করতালি পেয়েছিল এই ছবি—যা দেখে চোখ ভিজেছিল ডোয়েন জনসন ও পরিচালক সাফডির। উৎসবে সেরা পরিচালকের পুরস্কারও জিতেছেন বেনি সাফদি।

 

যদিও বক্স অফিসে ছবি পিছিয়ে পড়েছে, তবু দর্শকদের কাছে ‘দ্য রক’ আবারও প্রমাণ করলেন—সংখ্যা নয়, আসল জয় হয় আবেগে ও নিষ্ঠায়। অ্যাকশন ও কমেডির জগৎ থেকে বেরিয়ে এসে এবার জনসন অভিনয় করেছেন এক মানসিকভাবে ভাঙা, অন্তর্দ্বন্দ্বে জর্জরিত চরিত্রে। সমালোচকরা বলছেন  মনে করছেন, এই ছবিই হয়তো দ্য রক-এর ফিল্মি কেরিয়ারের সবচেয়ে পরিণত কাজ — যা কেবল পেশির নয়, মনের শক্তিও দেখায়। যদিও বক্স অফিসে ‘দ্য স্ম্যাশিং মেশিন’ পিছিয়ে পড়েছে, কিন্তু দর্শকদের মনে জায়গা করে নিয়েছে তার সততা, তার কৃতজ্ঞতা।

ডোয়েন জনসনের এই পোস্টই যেন নতুন প্রজন্মের অভিনেতাদের শেখায় — “বক্স অফিস নয়, শিল্পের প্রতি সৎ থাকাই আসল জয়।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া