শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ০৭ অক্টোবর ২০২৫ ১৬ : ৪১Rahul Majumder
ভারতের অন্যতম সাহসী ও জনপ্রিয় পরিচালক অনুরাগ কাশ্যপ আবার ফিরছেন তাঁর প্রথাভাঙা ছবির ঘরানার ধাক্কাধাক্কির ভাষা ও চাঁছাছোলা গল্প নিয়ে। তাঁর আগামী ছবি ‘বাঁদর (Monkey in a Cage)’।টরোন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের পর থেকেই অনুরাগ কাশ্যপের নতুন ছবি ‘বান্দর’ ঘিরে শুরু হয়েছে যেমন আলোচনা তেমনই তুমুল বিতর্ক। কেউ বলছেন ‘উস্কানিমূলক’, কেউ আবার বলছেন ‘অ্যান্টি-মি টু’। আর সেই অভিযোগের মাঝেই মুখ খুললেন খোদ অনুরাগ কাশ্যপ। স্পষ্ট জানালেন — “এই ছবির সঙ্গে মি টু আন্দোলনের কোনও সম্পর্কই নেই।”
ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন ববি দেওল এবং সানিয়া মালহোত্রা। সঙ্গে রয়েছেন সাবা আজাদ ও সাপনা পাব্বি। এই প্রজেক্টের প্রযোজক নিখিল দ্বিবেদী, যিনি এর আগে ‘বীরে দি ওয়েডিং’ এবং ‘সিটিআরএল’-এর মতো ছবি প্রযোজনা করেছেন। ‘বান্দর’-এর বিতর্ক ঘিরে কী বললেন অনুরাগ? সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে অনুরাগ বলেন, “ছবিটা কোনওভাবেই 'মি টু' বিষয়টি নিয়ে নয়। এটা এক মিথ্যা ধর্ষণ মামলার গল্প — তাই অনেকে সেই দিক থেকে ভাবছেন। কিন্তু মি টু মানে হচ্ছে ক্ষমতার অপব্যবহার, যেখানে কেউ নিজের প্রভাব খাটিয়ে কিছু করে। এই ছবিতে সেই ধরনের কোনও ‘পাওয়ারপ্লে’ বা যৌন-দিক নেই।”
ছবির পোস্টার শেয়ার করে ববি অবশ্য লিখেছিলেন—“যে গল্পটা বলা উচিত ছিল না…তবু সেটাই এখন বলছি। কারণ আমাদের ছবি, যা বাস্তব ঘটনায় অনুপ্রাণিত...।”
এই ছবিতে প্রথমবার অনুরাগের সঙ্গে জুটি বেঁধেছেন ববি দেওল। টরোন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাঁদের উপস্থিতিতেই প্রিমিয়ার ঘিরে আলোচনা ছড়িয়েছে। কেউ বলছেন, অনুরাগের সবচেয়ে সাহসী নির্মাণ, কেউ আবার তাঁর গল্প বলার ধরন নিয়েই প্রশ্ন তুলছেন। অনুরাগ আরও জানিয়েছেন, ছবিটা ছিল মানসিকভাবে কঠিন আর জটিল। তাই তিনি নিজে লেখেননি। “আমার সময় ছিল না। আর এটা এমন একটা বিষয়, যেটা আমি কেবল তখনই বানাতাম যদি সুধীপ শর্মা লিখতে রাজি হন। উনি রাজি হন, আর তাই সেখান থেকেই এই ছবির জন্ম।” উল্লেখ্য, সুধীপ শর্মা ‘উড়তা পাঞ্জাব’, ‘পাতাল লোক’, ‘কোহরা’-র মতো কাজের জন্য পরিচিত। তাঁর তীক্ষ্ণ লেখনীর ছাপই নাকি ‘বান্দর’-এর গল্প বলার ধরনকে আজ এত আলোচনাযোগ্য করেছে।
যদিও ভারতে ‘বান্দর’-এর মুক্তির তারিখ এখনও ঘোষণা হয়নি, তবু অনুরাগ এখন ব্যস্ত ‘নিশানচি পার্ট ২’-এর প্রস্তুতিতে। তাঁর বর্তমান ছবির সিক্যুয়েলটিতে অভিনয় করছেন ঐশ্বর্য ঠাকরে, বেদিকা পিন্টো, মনিকা পনওয়ার, কুমুদ মিশ্র ও মহম্মদ জিশান আইয়ুব।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি