শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Raghav Juyal reveals Shah Rukh Khan Aryan Khan  can not stop laughing at Samay Raina s viral Say No To Cruise T-shirt

বিনোদন | আরিয়ানের মাদক-কাণ্ড নিয়ে লেখা টিশার্ট পরে শাহরুখের সামনে হাজির সময় রায়না! কৌতুকশিল্পীকে কাণ্ড দেখে মেজাজ হারিয়েছিলেন ‘বাদশা’?

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ০৭ অক্টোবর ২০২৫ ১১ : ২৭Rahul Majumder

শাহরুখ-পুত্র আরিয়ান খানের পরিচালনায় প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যা**ডস অফ বলিউড’–এর প্রিমিয়ারে উপস্থিত হয়েই ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে যান কৌতুকশিল্পী সময় রায়না। কারণ? তাঁর গায়ে ছিল এক মজাদার কালো টি-শার্ট—যাতে লেখা, “সে নো টু ক্রুজ”! সময়ের গায়ে চড়ানো এহেন টিশার্ট দেখেই অনেকে আঁচ করেছিলেন, সেটি নেহাতই আরিয়ানের কুখ্যাত “ক্রুজ ড্রাগ কেস”-এর দিকে এক খুনসুটি টিপ্পনি। সহজ কথায়,  রসিকতার ছলে ২০২১ সালের সেই বহুচর্চিত ক্রুজ-ড্রাগ মামলার প্রতি এক পরোক্ষ খোঁচা। আর এবার অভিনেতা রাঘব জুয়াল জানালেন, সেদিন ওই অনুষ্ঠানে সময়ের সেই টি-শার্ট দেখে ঠিক কী প্রতিক্রিয়া দিয়েছিলেন শাহরুখ আর আরিয়ান!

রনবীর এলাহাবাদিয়ার পডকাস্টে হাজির হয়ে এই প্রসঙ্গ উঠতেই মুচকি হেসে রাঘব বললেন, “ সময় সেদিন ওই টি-শার্ট পরে সোজা পার্টিতে ঢুকে পড়েছে! দেখে তো সবাই হাসছে—আরিয়ানও হাসছে, এককথায় চারদিক থেকে হাসির ফোয়ারা! আসলে, ও-ই পারে ওরকম করতে, ওর স্টাইলটাই ওরকম। আমরা চেষ্টা করেও কোনওদিনও পারতাম না! আর ও পুরো পার্টি জুড়ে ঘুরছিল, টি-শার্টটা গর্ব করে দেখাছিল সবাইকে!”

আর শাহরুখ? নিজের ছেলের সঙ্গে  যে কুখ্যাত ঘটনাটি হয়েছিল সেই ঘটনাকেই টিপ্পনি কাটে এমন লেখা থাকা জামা দেখে তাঁর কী প্রতিক্রিয়া ছিল? সে জবাবও দিয়েছেন রাঘব -“ শাহরুখ স্যারের কাছে আমরা ওঁর সন্তানের মত। সবাইকেই নিজের ছেলে-মেয়ের মতো ট্রিট করেন উনি। সবাই সেদিন খুব মজা পেয়েছিল, হাসাহাসি করেছে, স্যারও খুব হেসেছিলেন —সবাই দারুণভাব নিয়েছে ব্যাপারটা।”


গত মাসে মুম্বইয়ে ‘দ্য ব্যা**ডস অফ বলিউড’–এর বিশেষ প্রদর্শনীতে কৌতুকশিল্পী সময় রায়না হাজির হয়েছিলেন এই টি-শার্ট পরে। সময়ের সেই জামা পরা ছবি দেখে অবাক হয়ে গিয়েছিল নেটপাড়া। নেটিজেনদের কেউ লিখেছিলেন, “ও মাই গড! এই ছেলেটা আলাদা জাতের! আমি হাসতে হাসতে মরব!” আরও একজনের মন্তব্য ছিল—“ ছেলেটার কিন্তু বুকের পাটা আছে ভাই! কিন্তু একটু ভাবা উচিত ছিল!”


২০২১ সালের অক্টোবরে এনসিবি (NCB) টিম মুম্বই উপকূলে গয়া-লক্ষদ্বীপগামী কর্ডেলিয়া এম্প্রেস ক্রুজ জাহাজে অভিযান চালায়। সেই পার্টি থেকেই আটক করা হয় আরিয়ান খান, বন্ধু আরবাজ মার্চেন্ট-সহ আরও কয়েকজনকে।তৎকালীন এনসিবি জোনাল অফিসার সমীর ওয়াংখেড়ে-র নেতৃত্বে গ্রেফতার হন শাহরুখপুত্র। তিন সপ্তাহ জেলে কাটানোর পর জামিন পান আরিয়ান। পরে তদন্তে তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ না মেলায় পুরোপুরি ‘ক্লিন চিট’ দেয় এনসিবি। এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় সেই ‘সে নো টু ক্রুজ’ টি-শার্টের ছবি ভাইরাল, আর সময় রায়নার এই রসিকতা—বলিউডে যে নতুন এক আলোচনার জন্ম দিয়েছে তা কি আর বলার অপেক্ষা রাখে?


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া