শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Bobby Deol s humble reply on whether he overshadow Ranbir Kapoor in Animal wins the internet

বিনোদন | ‘অ্যানিম্যাল’-এ মাত্র ১৫ মিনিট, তাতেই কীভাবে ছাপিয়ে গিয়েছিলেন রণবীরকে? ববির ‘খাঁটি’ জবাবে মুগ্ধ নেটদুনিয়া!

রাহুল মজুমদার | ০৭ অক্টোবর ২০২৫ ১০ : ২৯Rahul Majumder

‘অ্যানিম্যাল’ ছবিতে রণবীর কাপুরের বিপরীতে খলনায়কের চরিত্রে পর্দায়  ছিলেন ববি দেওল! সন্দীপ রেড্ডি ভাঙ্গার 'অ্যানিম্যাল' ছবিতে তাঁর স্ক্রিনটাইম ছিল মাত্র ১৫ মিনিট, কিন্তু প্রভাব? তিন ঘণ্টার ছবির থেকেও গভীর! দর্শক-সমালোচকরা একবাক্যে বলেছিলেন—এই স্বল্প উপস্থিতিতেই রণবীরকে ছাপিয়ে গিয়েছেন ববি।

কিন্তু এই প্রশংসা শুনে এবার কী বললেন অভিনেতা? সম্প্রতি, দেওয়া এক সাক্ষাৎকারে ববি-র উত্তর মুগ্ধ করেছে নেটপাড়াকে।

তিনি বলেন, “এসব কিছুই না। রণবীরকে তিন ঘণ্টা ছবিটা টানতে হয়েছে, আর আমাকে শুধু ১৫ মিনিট। যদি রণবীর ওই তিন ঘণ্টা ওরকম দুর্দান্ত না সামলাত, তাহলে আমার ওই ১৫ মিনিটের অভিনয়ের কোনও মূল্যই থাকত না।” ববি আরও যোগ করেন, “আমার চরিত্রের প্রভাব জনতামহলে তৈরি হয়েছে রণবীরের ওরকম দুরন্ত অভিনয়ের জন্যই। ও যদি ঠিকভাবে না পারফর্ম করত, তাহলে ছবিতে আমার উপস্থিতির কোনও অর্থ থাকত না। আসলে, কোনও অ্যাকশন বা ড্রামা তখনই কাজ করে, যখন নায়ক আর খলনায়ক দু’জনেই শক্তিশালী হয়। শুরু থেকেই যদি সবাই জানে নায়কই জিতবে, তাহলে মজাই থাকে না।”


ববির এই বিনয়ী মন্তব্যই মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এক নেটিজেন লিখেছেন, “এতটুকুও হিংসা বা নিরাপত্তাহীনতা নেই, শুধু খাঁটি অভিনেতা! লর্ড ববি, সত্যিই তুমি ভালবাসার দাবিদার।” আরেকজন মজা করে লেখেন, “লর্ড ববি, খাঁটি জবাব! কী মিষ্টি একটা মানুষ।” কেউ লিখলেন, “মন ভাল‌ করা জবাব।” আবার এক ব্যবহারকারী যোগ করেন, “সলমন, রণবীর আর  ববি—সবচেয়ে সিকিওর অভিনেতা।”

প্রসঙ্গত, সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিম্যাল’ মুক্তি পেয়েছিল ২০২৩ সালে। রণবীর কাপুর, অনিল কাপুর, ববি দেওল, রশ্মিকা মন্দানা এবং ততৃপ্তি দিমরি অভিনীত এই অ্যাকশন-ড্রামা এক বাবা-ছেলের সম্পর্ক, প্রতিশোধ এবং আবেগের গল্প। ছবিটি হিংস্রতা ও নারীবিদ্বেষ নিয়ে বিতর্কে জড়ালেও বক্স অফিসে তোলপাড় ফেলে দিয়েছিল—ভারতে আয় প্রায় ৫৫৩.৮৭ কোটি টাকা এবং বিশ্বজুড়ে এ ছবির মোট আয় ছিল ৯১৫ কোটি টাকা!

ববি দেওল এখন ব্যস্ত অনুরাগ কাশ্যপের থ্রিলার ‘বান্দর’ নিয়ে, যা ২০২৫ সালের টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (TIFF) বিশেষ প্রদর্শনী বিভাগে প্রিমিয়ার হয়েছে। ছবিটিতে সানিয়া মালহোত্রাও রয়েছেন এক গুরুত্বপূর্ণ ভূমিকায়। এর পাশাপাশি, ববি রয়েছেন যশ রাজ ফিল্মসের স্পাই-ইউনিভার্সের আগামী ছবি 'আলফা'-তেও, যেখানে আলিয়া ভাট এবং শর্বরী ওয়াঘের সঙ্গে দেখা যাবে তাঁকে। এই ছবিটি বড়দিন ২০২৫-এ মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া