শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Comedian and content creator Tanmay Bhat reacts to Richest YouTuber in India claim

বিনোদন | রণবীর এলাহাবাদিয়া, ধ্রুব রাঠি-দের হারিয়ে দেশের ‘সবচেয়ে ধনী ইউটিউবার’ তন্ময় ভাট! সম্পত্তির পরিমাণ প্রকাশ পেতেই কী বললেন তিনি?

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ০৬ অক্টোবর ২০২৫ ২০ : ০১Rahul Majumder

ভারতের সবচেয়ে ধনী ইউটিউবার!— এই শিরোপা সম্প্রতি জুটেছে কমেডিয়ান ও কনটেন্ট ক্রিয়েটর তন্ময় ভাট–এর মাথায়। টেক ইনফরমার–এর সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছে, তন্ময়ের মোট সম্পত্তি প্রায় ৬৬৫ কোটি টাকা!

রিপোর্টটি প্রকাশের পরই সোশ্যাল মিডিয়ায় তা ছড়িয়ে পড়ে দাবানলের মত। নেটিজেনরা অবাক, ভক্তরা চমকে— “তন্ময় এত ধনী!”— কিন্তু যার কথা, তিনি নিজেই বিশ্বাস করলেন না এই খবর। নিজের পরিচিত ক্ষ্যাপাটে রসিকতায় এক্স (সাবেক টুইটার)-এ তন্ময় লেখেন — “ আরে ভাই, এত টাকা থাকলে ইউটিউব মেম্বারশিপ বেচতে হতো না ভাই!” 

রিপোর্ট অনুযায়ী, তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন টেকনিক্যাল গুরুজি (গৌরব চৌধুরি), যাঁর সম্পত্তির পরিমাণ বলা হয়েছে ৩৫৬ কোটি টাকা— তন্ময়ের প্রায় অর্ধেক।

তালিকায় আরও নাম রয়েছে ভারতের শীর্ষ ইউটিউবারদের—

ভুবন বাম (বিবি কি ভাইনস) – ১২২ কোটি টাকা 

অমিত ভাদানা – ৮০ কোটি টাকা

ট্রিগার্ড ইনসান – ৬৫ কোটি টাকা

ধ্রুব রাঠি – ৬০ কোটি টাকা

রণবীর এলাহাবাদিয়া (বিয়ার বাইসেপস) – ৫৮ কোটি টাকা

সৌরভ যোশী – ৫০ কোটি টাকা

 এআইবি থেকে ইউটিউব তারকা— তন্ময় ভাটের হাসির সাম্রাজ্য গড়ার দিকে একবার চোখ ফেরানো যাক। 

২০১২ সালে গুরসিমরন খাম্বা, রোহন জোশী ও অশীষ শাক্যার সঙ্গে মিলে ‘এআইবি’ (AIB) গড়ে তোলেন তন্ময়। সেই সময় ভারতের ডিজিটাল কমেডি দুনিয়ায় ছিল এক বিপ্লব!‘এআইবি নকআউট’— যেখানে রণবীর সিং ও অর্জুন কাপুরকে নিয়ে হয়েছিল সেই ভাইরাল রোস্ট— সেটিই বদলে দেয় ভারতীয় ইউটিউবের ইতিহাস।

যদিও পরবর্তী বিতর্কে ‘এআইবি’ ভেঙে যায়, কিন্তু তন্ময় সেখানে থামেননি। ২০১৯ সালে তিনি শুরু করেন নিজের ইউটিউব চ্যানেল, যেখানে হাস্যরস, গেমিং, রিঅ্যাকশন ভিডিও আর স্কেচে মিশে যায় এক অদ্ভুত আত্মবিশ্বাসী সহজতা ভরা সব কন্টেন্ট। আজ তাঁর মূল চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ৫.২ মিলিয়নেরও বেশি, আর তাঁর ভিডিওর স্টাইল— “নির্ভেজাল, খোলামেলা রসবোধ”— তাঁকে বানিয়েছে ভারতের অন্যতম প্রভাবশালী ডিজিটাল তারকা।

তন্ময় এখন শুধু ইউটিউবার নন, একপ্রকার ডিজিটাল ব্র্যান্ড। ভ্লগ, স্ট্যান্ড-আপ, পডকাস্ট, গেমিং— সবখানেই সমান সাবলীল। কিন্তু নিজের স্বভাবসিদ্ধ রসিকতা ভুলে যাননি— ৬৬৫ কোটি টাকা হোক বা ৬৬৫ ভিউ, তন্ময়ের হাসির দুনিয়া সবসময়ই অমূল্য!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া