শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Rajkumar Hirani-Ranbir Kapoor s next biopic delayed till 2027 because filmmaker to focus on Aamir Khan s Dadasaheb Phalke biopic first

বিনোদন | ফের একসঙ্গে রণবীর-হিরানি! আমিরকে নিয়ে দাদা সাহেব ফালকের বায়োপিকের আগেই এই ছবির কাজ শুরু ‘সঞ্জু’র পরিচালকের?

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ০৬ অক্টোবর ২০২৫ ১৯ : ১৫Rahul Majumder

‘সঞ্জু’ (২০১৮)-র দারুণ সাফল্যের পর দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন রণবীর কাপুর ও রাজকুমার হিরানির পরের ছবির জন্য। বহুদিন ধরেই শোনা যাচ্ছিল, দু’জনে একসঙ্গে এক ক্রীড়াবিদের বায়োপিক তৈরি করছেন। কিন্তু ইন্ডাস্ট্রির অন্দরে নতুন পাওয়া খবরে জানা যাচ্ছে— ছবিটি আপাতত স্থগিত রাখা হয়েছে!  এবং সে ছবির শুটিং শুরুর সম্ভাবনা এখন সরাসরি ২০২৭-এ!

 

খবর অনুযায়ী, হিরানির সহযোগীরা বুঝতে পেরেছেন রণবীরকে নিয়ে ভাবা এই বায়োপিকের চিত্রনাট্যের আরও গভীরতা এবং ঘষামাজা করা প্রয়োজন। তাই হুটহাট শুরু না করে পুরো প্রজেক্টই আপাতত ঠান্ডা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রণবীর ও হিরানি নাকি গত কয়েক মাস ধরে চিত্রনাট্য নিয়ে আইডিয়া শেয়ার ও নানান বিষয় -ভাবনা আলোচনা করছিলেন। কিন্তু রণবীরের আগামী দু'বছর ইতিমধ্যেই একাধিক বিগ প্রজেক্টে ভর্তি থাকায়, হিরানি নিজেই ছবিটি কিছুদিনের জন্য পিছিয়ে দেন।

 

 

এক সূত্র জানাচ্ছে— রণবীর ও হিরানি। দু'জনেই চাইছেন আবারও ‘সঞ্জু’র মতো একই ম্যাজিক বড়পর্দা থেকে দর্শকহৃদয়ে তৈরি করতে। তাই সময় নিয়ে, সঠিক পরিস্থিতিতে, নতুন করে গল্পে ফিরে আসবেন।

 

 

এরই মধ্যে রাজকুমার হিরানি মন দিচ্ছেন তাঁর পরের বড় প্রজেক্টে— দাদাসাহেব ফালকে–র জীবননির্ভর এক বায়োপিক, যেখানে মুখ্যভূমিকায় আমির খান। এই ছবির শুটিং শুরু হবে ২০২৬ সালের গোড়ায়, আর আমির ইতিমধ্যেই চরিত্রের প্রস্তুতি শুরু করেছেন। জানা গেছে, তিনি নিজের লুক ও বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে ওয়ার্কশপ করবেন ডিসেম্বর থেকেই। এটাই হতে চলেছে আমিরের প্রথমবার কোনও বাস্তব চরিত্রে অভিনয়।

 

অন্যদিকে, রণবীর কাপুর এখন ব্যস্ত সঞ্জয় লীলা বনশালির ‘লভ অ্যান্ড ওয়ার’–এ (সহ–অভিনয়ে আলিয়া ভাট ও ভিকি কৌশল)। এরপর নীতেশ তিওয়ারি–র ‘রামায়ণ’–এ রামচন্দ্রের ভূমিকায় দেখা যাবে তাঁকে। তারপরই রণবীর বেছে নেবেন তাঁর পরের মেগা প্রজেক্ট— ‘ধুম ৪’ না ‘অ্যানিম্যাল পার্ক’, দুটোই এখন আলোচনায়।

 

তাই আপাতত হিরানির নতুন সিনেমায় আমির, আর রণবীরের ক্যালেন্ডারে আগুন! তবে ভক্তরা বিশ্বাস রাখছেন— যখন হিরানি–রণবীর আবার ফিরবেন একসঙ্গে, তখন অপেক্ষার প্রতিটা বছরই সার্থক হবে!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া