শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ০৬ অক্টোবর ২০২৫ ১৮ : ১২Rahul Majumder
বলিউডে তিন দশক! অভিনেতা ববি দেওল-এর জীবন এখন যেন পূর্ণবৃত্ত। ১৯৯৫ সালে ‘বরসাত’ ছবির মাধ্যমে বড়পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন তিনি— সঙ্গে ছিলেন টুইঙ্কল খান্না। দু’জনেরই সেটি ছিল ডেবিউ ফিল্ম। তবে, জানেন কি টুইঙ্কল আসলে প্রথম পছন্দই ছিলেন নানায়িকা হিসেবে!

এক সাম্প্রতিক সাক্ষাৎকারে ববি দেওল নিজেই জানিয়েছেন সে কথা। অভিনেতার কথায়, “আসলে আমি করিশ্মা কাপুরের সঙ্গে বলিউডে ডেবিউ করার কথা ছিল। কিন্তু তখনও গল্প তৈরি হচ্ছিল, চিত্রনাট্য পুরোপুরি তৈরি ছিল না। আর সেই সময়ে নায়িকাদের কেরিয়ার দীর্ঘস্থায়ী হত না, তাই করিশ্মা একটু নিরাপত্তাহীনতায় ভুগছিল— তাই সেইজন্য ওকে দোষ দিই না। তাই ও ‘প্রেম কয়েদিi’ (১৯৯১)-র মাধ্যমে নিজের কেরিয়ার শুরু করে।” ববি আরও বলেন, “মনে হয় আমার ভাগ্যেই লেখা ছিল যে টুইঙ্কল আর আমি একসঙ্গে শুরু করব আমাদের কেরিয়ার। তারপর ওর ইন্ডাস্ট্রি ছেড়ে যাওয়া পুরোপুরি ওর নিজের সিদ্ধান্ত ছিল। টুইঙ্কল সবসময়ই এরকম সাহসী, নিজের মতের মানুষ। ওর ভাবনা চিন্তাগুলো খুব দৃঢ়— তাই আজ ও এত ভাল লেখক।”

‘বরসাত’-এর শুটিং নিয়ে স্মৃতিচারণাও করেন ববি— “আমার জন্মদিন, ২৭ জানুয়ারি, সেদিনই হয়েছিল ছবির মহরৎ শট। তখন আমার বয়স ২২-২৩। তখন ছবির পরিচালক ছিলেন শেখর কাপুর। প্রথম শটে সিঁড়ি বেয়ে নামতে হয়েছিল, নির্দিষ্ট দিকে তাকিয়ে হাসতে হয়েছিল। ২৭ দিন শুটিং হয়েছিল, তারপর ছবিটা বন্ধ হয়ে যায়। শেখর তখন ‘ব্যান্ডিট কুইন’ ছবির কাজ শুরু করেন। বাবা (ধর্মেন্দ্র) চেয়েছিলেন ছবিটা শেষ হোক, তাই রাজকুমার সান্তোষী ছবি পরিচালনার দায়িত্ব নেন।”
এরপর ববি একে একে ‘গুপ্ত’, ‘সোলজার’, ‘বাদল’, ‘হামরাজ’–এর মতো জনপ্রিয় সব ছবিতে অভিনয় করেন। যদিও মাঝের কয়েকটা বছর তিনি প্রায় অদৃশ্য ছিলেন বড়পর্দা থেকে। কিন্তু ‘অ্যানিম্যাল’ ছবির সাফল্যে ফিরে এসেছেন লাইমলাইটে!
বর্তমানে তাঁর সাম্প্রতিক কাজ ‘দ্য ব্যা*ডস অফ বলিউড’ নিয়ে তোলপাড় চলছে নেটপাড়া। সামনে আসছে আলিয়া ভাট অভিনীত ‘আলফা’ এবং রাজনৈতিক অ্যাকশন থ্রিলার ‘জন নয়গণ’।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি