শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ০৬ অক্টোবর ২০২৫ ১৭ : ৫৩Snigdha Dey
চলতি বছর সমাজমাধ্যমে বিচ্ছেদের ঘোষণা করেছিলেন অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়ের স্ত্রী পৃথা চক্রবর্তী। তারপর থেকে নানা জলঘোলা হয়েছে দু'জনের বিচ্ছেদ নিয়ে। মাঝে যদিও একসঙ্গে দেখা গিয়েছিল সুদীপ-পৃথাকে। সেই সময় শোনা গিয়েছিল, দু'জনের দূরত্ব নাকি মিটে গিয়েছে। তবে এরপরেও কটাক্ষ থামেনি। বিজয়ায় দেবী বরণ করে নিজের সিঁদুর মাখা ছবি সমাজমাধ্যমে ভাগ করতেই তুমুল কটাক্ষ ধেয়ে এল পৃথার দিকে।
তবে বরাবরের মতো কটাক্ষের জবাব দিয়েছেন তিনি। মোটেই চুপ থাকেননি। সমাজমাধ্যমে কটাক্ষের পাল্টা জবাবে পৃথা লেখেন, 'একটি ব্যঙ্গাত্মক মুখভঙ্গি করে ছবি দিয়েছি, সিঁদুর মেখে, কারণ মাকে বরণ করতে গিয়েছিলাম। আচ্ছা, তারপর কিছু মানুষের মনে প্রশ্ন এল—আমার তো ডিভোর্স হয়ে গিয়েছে, আমি কেন সিঁদুর, শাখা, পলা পরেছি? কারণ, প্রথমত এটাই আমার ইচ্ছে।"
পৃথা লেখেন,'দ্বিতীয়ত, আমার ডিভোর্স হয়েছে। এবং তৃতীয়ত, কথায় আছে বরণ করা মানে মঙ্গল চাওয়া। তাই, আমি যদি বালি ও ঋদ্ধির বাবার মঙ্গল চাই! আর আসল কারণ যদি সত্যি জানা থাকে না কেন সিঁদুর, কেন নোয়া বাঁধন, কেন শাখা, পলা পরা হয়, তাহলে একটা কথা বলব—কারওর আর তখন ইচ্ছেই করবে না এই সব পরতে। এবং শেষ কথা হল, আমরা এখনও বালি ও ঋদ্ধির বাবা আর মা, আর সেটা চিরকালের জন্য। সে আমি আবার বিয়ে করি, কী না করি... প্রতি বছর আমি মায়ের বরণ করবই আর শাখা, পলা, সিঁদুর, নোয়া সব পরব...।'

তিনি আরও লেখেন, 'বিশ্বাস করুন, আমার খুব ভাল লাগে এই সব মন্তব্যগুলো পড়তে, কারণ এর মধ্যে অনেকেই আছেন যাঁরা আবার রাস্তায় দেখা হলে সেলফি তুলতে আসেন...তাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন এবং 'ট্রোল' করতে থাকুন—আমারই ফলোয়ার্স বাড়ছে... আর হ্যাঁ, আস্তে আস্তে ট্রোল করুন, এত তাড়াহুড়ো কিসের ভাই...।'
অর্থাৎ এই পোস্টের মাধ্যমে পৃথা বুঝিয়ে দিয়েছেন, বিচ্ছেদের পথে হাঁটলেও সুদীপের জন্য মঙ্গল কামনায় পিছপা হননি তিনি। দুই ছেলের জন্যই বাঁচিয়ে রেখেছেন নিজেদের সম্পর্ক। নিজেদের সম্পর্কের তিক্ততার আঁচ যেন সন্তানদের উপর না পড়ে, তাই এখনও বিশেষ অনুষ্ঠানে, বা বিশেষ দিনে একসঙ্গে সময় কাটান তাঁরা। বিয়ে ভাঙলেও দু'জনের সম্পর্ক যে এখনও মজবুত, তা আরও একবার প্রমাণ করে দিলেন সুদীপ-পৃথা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি