শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Sharvari joins Ahaan Panday in Ali Abbas Zafar s next YRF new action romance

বিনোদন | 'সাইয়ারা'র সাফল্যের পর এবার জেন জি ছবিতে 'সুলতান' পরিচালক! এবার জুটিতে আহান পাণ্ডে ও শর্বরী?

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ০৬ অক্টোবর ২০২৫ ১৭ : ২১Rahul Majumder

'সুলতান' ছবিখ্যাত পরিচালক আলি আব্বাস জাফরের নতুন রোমান্টিক অ্যাকশন ছবিতে আহান পাণ্ডের বিপরীতে শর্বরী ওয়াঘ! ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির পরিচালকের হাতে কতটা রসায়ন জমাতে পারবে এই জুটি?

 

বলিউডে তৈরি হচ্ছে একদম নতুন জেনারেশনের রোম্যান্স-অ্যাকশন এন্টারটেইনার! এক সূত্র মারফত পাওয়া খবরে জানা গিয়েছে, পরিচালক আলি আব্বাস জাফর তাঁর পরবর্তী অঘোষিত ছবিতে আহান পাণ্ডে ও শর্বরী ওয়াঘকে জুটি হিসেবে বাছাই করেছেন। ছবিটি প্রযোজনা করছে যশরাজ ফিল্মস।

সূত্রের খবর, 'সইয়ারা' বক্স অফিসে ইতিহাস তৈরি করেছে। আহান পাণ্ডে এখন ভারতের সবচেয়ে জনপ্রিয় জেন জি অভিনেতা। শর্বরী-ও ‘মুঞ্জ্যা’ ছবির দৌলতে ১০০ কোটি টাকার ক্লাবের সাফল্যের নায়িকা।

সূত্র আরও জানিয়েছে, এই দু’জনেই প্রমাণ করেছেন যে নিখাদ অভিনয়শক্তিই দর্শককে প্রেক্ষাগৃহে টেনে আনতে পারে। তাই আলি আব্বাস জাফরের মতো বড় পরিচালকরা এখন তরুণ তারকাদের নিয়ে বড় বাজেটের রোমান্স-অ্যাকশন বানাতে আগ্রহী।

আলি নিজেও নাকি এই প্রজেক্ট নিয়ে দারুণ উত্তেজিত। পরিচালকের এক ঘনিষ্ঠ সূত্রের কথায়, এটা একেবারে নতুন ও তরতাজা একটা উদ্যোগ। আলি এমন এক ভালবাসার গল্প তৈরি করতে চান যেখানে আবেগও থাকবে, আবার অ্যাকশনও থাকবে। তাঁর হাতে এখন এমন দুই অভিনেতা আছেন, যারা পর্দায় একসঙ্গে দুর্দান্ত লাগবে।

এই ছবিটি আলি আব্বাস জাফর ও আদিত্য চোপড়ার পঞ্চম যৌথ প্রজেক্ট—এর আগে তাঁরা একসঙ্গে বানিয়েছেন 'মেরে ব্রাদার কী দুলহন', 'গুণ্ডে', 'সুলতান' ও 'টাইগার জিন্দা হ্যায়'।

অন্যদিকে, সূত্র বলছে, ‘সইয়ারা’-র বিপুল সাফল্য বলিউডের চিন্তাভাবনাই বদলে দিয়েছে। এতদিন মনে করা হত জেন জি দর্শকরা নাকি প্রেক্ষাগৃহে যান না। কিন্তু আহান পাণ্ডে ও আনিত পাড্ডার জুটির সেই ছবিই প্রমাণ করেছে ঠিক উলটোটা—তরুণ প্রজন্মও প্রেক্ষাগৃহে ফিরতে তৈরি, যদি গল্প তাঁদের ভাষায় বলা হয়।

এক সূত্রের মতে, কে ভেবেছিল ‘সইয়ারা’ হবে ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ আয় করা অন্যতম প্রেমের ছবি! এখন আহান, শর্বরী ও আনিতের মতো তরুণ তারকাদের ঘিরে এক নতুন বলিউড গড়ে উঠছে।

আরও শোনা যাচ্ছে, আলি এবারে এমন এক জুটি তৈরি করছেন—যাদের রসায়ন, লুক ও পর্দায় উপস্থিতি দর্শকদের কৌতূহল বাড়াবে বহুগুণে। সেই সূত্রের কথায়, “আহান ও শর্বরী—এই জুটিকে কেউ এখনো একসঙ্গে কোনও ছবি বা ভিডিওতে দেখেননি। ফলে কৌতূহল আরও বাড়বে। আর আলি আব্বাস জাফরের গল্পে তাঁদের চরিত্র নিশ্চয়ই রোমাঞ্চকর হতে চলেছে।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া