শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | উত্তরবঙ্গের পরিস্থিতির কথা চিন্তা করে বিরাট পদক্ষেপ রুক্মিণী মৈত্রর, চিরঞ্জিতের সঙ্গে ছবি মুক্তি নিয়ে কী সিদ্ধান্ত নিলেন?

নিজস্ব সংবাদদাতা | ০৬ অক্টোবর ২০২৫ ১৭ : ০৫Snigdha Dey

বিরাট ক্ষতির মুখে উত্তরবঙ্গ। দুর্যোগে প্লাবিত হয়েছে রাস্তাঘাট। যোগাযোগ ব্যবস্থাও হয়ে পড়েছে নাজুক। আটকা পড়েছে বহু পর্যটক। এমন করুণ পরিস্থিতিতে প্রাণ কেঁদেছে উঠেছে টলিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্র। অভিনেত্রী নিলেন এক ব্যতিক্রমী পদক্ষেপ।

 


মুক্তির অপেক্ষায় রুক্মিণীর সিনেমা ‘হাঁটি হাঁটি পা পা’। আগামী ৬ অক্টোবর ছবিটির টিজার মুক্তির কথা। কিন্তু নিজের দেশের একাংশের মানুষজনকে এমন অসহায় অবস্থায় রেখে টিজার উদযাপনে মন সায় দেয়নি নায়িকার। তাই মুক্তি পিছিয়ে দিয়েছেন তিনি।

 


এই প্রসঙ্গে সমাজমাধ্যমে রুক্মিণী লিখেছেন, ‘বন্যায় উত্তরবঙ্গে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি ‘হাঁটি হাঁটি পা পা’ ছবির টিজার পিছিয়ে দেওয়া হবে। টিজার কবে মুক্তি পাবে সেটা আগামী সময় জানিয়ে দেওয়া হবে।’ 

 

 

 

 

 

রুক্মিণীর এই পদক্ষেপ দারুণ প্রশংসিত হয়েছে অনুরাগী মহলে। প্রযোজনা সংস্থা ও রুক্মিণী মৈত্রর এই পদক্ষেপ যে মানবিকতার কথা উল্লেখ করে, তার প্রমাণ পেয়েছেন অনুরাগীরা। 

 

আরও পড়ুন: 'অনেকদিন পর' ছবির প্রযোজনায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সৌরভ-সৌমিতের কলমে ধরা দেবে কোন কাহিনি? 

 

প্রসঙ্গত, অবাধ্য বাবা আর তার দায়িত্বশীল মেয়ের মান অভিমানের গল্প নিয়ে ছবিটি। মেয়ের চরিত্রে অভিনয় করেছেন রুক্মিণী। 'হাঁটি হাঁটি পা পা' এক চিরন্তন ভালবাসার গল্প। তবে সে ভালবাসা সমবয়সী নারী-পুরুষের প্রেম নয়! বরং প্রেমের সম্পর্কের বাইরেও যে প্রতিটা সম্পর্কেই গভীর এক আত্মিক টান, দায়িত্ববোধ,পারস্পরিক শ্রদ্ধা থাকে সেই ভালবাসার কথা বলে এই ছবি। যে সম্পর্কগুলো সৃষ্টির আদি থেকে আজ পর্যন্ত আমাদের সবার জীবনে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ অথচ সবথেকে বেশি অবহেলিত, উপেক্ষিত। 

 


যে গাছের গোড়ায় ভালবাসার সার জল সরবরাহ হয় ঐশ্বরিক ভাবে যে গাছ অলক্ষ্যে, অযত্নেও ফুল-ফল দিয়ে চলে, সে গাছের কথা আমরা যেমন ভুলে যাই... ঠিক তেমনই জীবনের অবিচ্ছেদ্য অংশ যেসব সম্পর্কগুলো, সেইসব সম্পর্কেও রোজ রোজ ভালবাসার কথা বলা হয় না বহুকাল। জীবনের টানাপড়েনে 'আছে কিন্তু নেই'-এর মতো ছায়া হয়ে থেকে যাওয়া সম্পর্কের গল্প বলবে এই ছবি। ঝাপসা হয়ে যাওয়া সম্পর্কের উপর থেকে ধুলোবালির চাদর সরিয়ে আদর, যত্ন, ভালবাসার আলপথ ধরে 'হাঁটি হাঁটি পা পা' করে পৌঁছতে হয় এই গল্পের চরিত্রদের কাছে।   

 


এই ছবিতে রুক্মিণী মৈত্রর বাবার চরিত্রে অভিনয় করছেন চিরঞ্জিত চক্রবর্তী। এছাড়াও গল্পে রুক্মিণীর প্রেমিকের চরিত্রে থাকছেন অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া