মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
কৃষানু মজুমদার | ০৬ অক্টোবর ২০২৫ ১৬ : ১০Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: একদিন রুটি বানাতে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছিলেন তিনি। অভাবের ঘর ছিল তাঁদের। তাঁর বাবা অটোরিকশা চালিয়ে সংসার টানতেন। তিনি তখন ছোট। পড়ায় মন নেই। খেলতে ভালবাসতেন।তাঁর মা বলতেন, "পড়ায় মন দে। পরে কিন্তু আমাদের দোষ দিতে পারবি না। বলতে পারবি না যে তোর দাদার দিকেই আমরা নজর দিয়েছি বেশি।"তিনি শুনতেনই না মায়ের কথা। বলতেন, "আমাকে নিয়ে চিন্তা করো না।"
যাঁর কথা বলা হচ্ছে, তিনি মহম্মদ সিরাজ। তাঁকে অসংখ্যবার ট্রোলিংয়ের সামনে পড়তে হয়েছে। সেই অভিজ্ঞতার কথা শেয়ার করছেন ডান হাতি পেসার। বাবার পেশার কথা টেনে তাঁকে ট্রোলড হতে হয়েছিল। প্রথম প্রথম বিচলিত হতেন তারকা পেসার। কিন্তু মহেন্দ্র সিং ধোনির পরামর্শে বদলে যান সিরাজ। ক্যাপ্টেন কুলের পরামর্শ নিয়ে তিনি এগিয়ে চলেছেন।
আরও পড়ুন: গত এক মাসে চারবার, কোজাগরী লক্ষ্মীপুজোর আগেই বিশ্বকাপে পাকিস্তান বধ সেরে ফেললেন ভারতের লক্ষ্মীরা...
ধোনি পরামর্শ দিয়ে সিরাজকে বলেছিলেন, ''কারও কথা শুনবি না। কথা শুনে বিচলিতও হবি না। ভাল যখন করবি, তখন গোটা দুনিয়া তোর সঙ্গে থাকবে। আর যখন ভাল করবি না, তখন গোটা দুনিয়া তোকে গালাগালি দেবে।''
নিজের অভিজ্ঞতা শেয়ার করে সিরাজ বলছেন, ''ট্রোলিং খুব খারাপ। ভাল পারফরম্যান্স করলে সবাই বলবে, সিরাজের মতো বোলার হয় নাকি। পরের ম্যাচে ভাল পারফরম্যান্স তুলে ধরতে না পারলেই লোকে বলতে শুরু করবে, আরে এ কী বোলার! বাবার সঙ্গে গিয়ে অটো চালা।'' হায়দরাবাদের রাস্তায় রাস্তায় অটো নিয়ে ঘুরতেন সিরাজের বাবা। পরিবারের মাথার ছাদ ছিলেন তিনি। একার হাতে সংসার টানতেন।
পয়সার জন্য একদিন ক্যাটারিং করেছেন সিরাজ। ক্রিকেট খেলে একবার পাঁচশো টাকা রোজগার করেছিলেন। সিরাজ ক্রিকেটার হওয়ার পরে তাঁর বাবা একবার বলেছিলেন, ''সিরাজ আমাকে আর অটো চালাতে দেয় না।'' সিরাজ নিজেও কোনওদিন ভাবেননি বাবার পেশা নিয়ে কেউ কখনও কটাক্ষ করতে পারে! তিনি খারাপ পারফরম্যান্স করলেই সবাই তাঁকে বলতেন, "অটো রিকশাওয়ালার ছেলে...।" অনেকেই জানেন না, প্রতিদিন অনুশীলনে যাওয়ার সময়ে তাঁর বাবা সত্তর টাকা করে দিতেন। ওই সত্তর টাকা না পেলে আজ সিরাজ ভারতের বোলিংয়ের অন্যতম ভরসা হয়ে উঠতেন না।
ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের দ্বিতীয় সেশন চলছে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম সেশনেই ধরাশায়ী ক্যারিবিয়ানরা। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোস্টন চেজ। কিন্তু শুরুতেই ধাক্কা খায়। ২৫ ওভারের শেষে ৫ উইকেটে ৯৫ রান ক্যারিবিয়ানদের। ইংল্যান্ডে যেখানে শেষ করেছিলেন, ঠিক সেখান থেকে শুরু করেন মহম্মদ সিরাজ। প্রথম সেশনে তিন উইকেট তুলে নেন তারকা পেসার। চলতি বছর টেস্টে ৩০ উইকেট সংগ্রহ করে ফেলেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলা দেশগুলোর মধ্যে প্রথম বোলার হিসেবে এই নজির গড়লেন সিরাজ। ছাপিয়ে গেলেন মিচেল স্টার্ককে। ক্যালেন্ডার বছরে অস্ট্রেলিয়ান তারকার ২৯ উইকেট।
আরও পড়ুন: 'পাগল' অজুহাতে রোহিতকে ক্যাপ্টেন হিসেবে বাতিল করা হয়েছিল, অজানা গল্প শোনালেন হিটম্যানের সতীর্থ
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি