শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

S S Rajamouli s Dadasaheb Phalke biopic named Made In India delayed. For Jr NTR and Prabhas

বিনোদন | রাজামৌলির দাদাসাহেব ফালকের বায়োপিক শুরু হওয়ার আগেই চিরতরে আটকে গেল? নেপথ্যে কার দায় - প্রভাস না এনটিআর জুনিয়র?

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ০৬ অক্টোবর ২০২৫ ১৫ : ৩৩Rahul Majumder

শোনা যাচ্ছিল, পরিচালক রাজামৌলি দাদাসাহেব ফালকের বায়োপিকের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়েছে, কিন্তু এবার জানা গেল—প্রকল্পটা আপাতত অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে!

 

এস. এস. রাজামৌলির প্রযোজনায়, নীতিন কক্করের পরিচালনায় ‘মেড ইন ইন্ডিয়া’ নামে দাদাসাহেব ফালকের বায়োপিক নিয়ে সিনেমাপ্রেমীদের উচ্ছ্বাস ছিল তুঙ্গে। গুঞ্জন উঠেছিল—এই ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে জুনিয়র এনটিআর কিংবা প্রভাসকে। কিন্তু এখন শোনা যাচ্ছে , ছবির শুটিং নাকি আপাতত অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গিয়েছে।

 

সূত্রের খবর, শুরুতে জুনিয়র এনটিআর-ই ছিলেন এই ছবির প্রথম পছন্দ। কিন্তু শিডিউল জটিলতায় তাঁকে সরিয়ে নেওয়ার পর প্রভাসের সঙ্গে কথা এগোয়। কিন্তু তিনিও ব্যস্ত একাধিক বড় প্রজেক্টে, ফলে ‘মেড ইন ইন্ডিয়া’-র শুটিং শুরু হওয়ার সম্ভাবনা এখন অনিশ্চিত।

 

ইন্ডাস্ট্রির অন্দরে জোর খবর, প্রভাস চলতি বছর জুড়ে ব্যস্ত থাকবেন সন্দীপ রেড্ডি ভঙ্গার পরিচালনায় ‘স্পিরিট’-এর শুটিংয়ে, এরপর শুরু করবেন নাগ অশ্বিনের ‘কল্কি ২৮৯৮ এডি: পার্ট ২’। সেই সঙ্গে হাতে আছে ‘দ্য রাজা সাব’—মারুতি পরিচালিত এই হরর-কমেডি রোমান্টিক অ্যাকশন ছবি মুক্তি পাবে ২০২৬ সালের ৯ জানুয়ারি, পঙ্গল ও সংক্ৰান্তির উৎসবের আবহে।

 

এই ছবিতে প্রভাসের সঙ্গে অভিনয় করছেন মালবিকা মোহনন, নিধি আগরওয়াল ও ঋদ্ধি কুমার। আছেন সঞ্জয় দত্ত, জারিনা ওয়াহাব ও বোমান ইরানির মতো তারকারা। গল্প আবর্তিত হবে এক যুবককে কেন্দ্র করে, যে আর্থিক সমস্যার কারণে নিজের পৈতৃক সম্পত্তি বিক্রি করতে চায়, কিন্তু পরে সেই বাড়ির মধ্যে বাস করা ভয়ঙ্কর এক প্রেতাত্মা তার জীবন ওলটপালট করে দেয়।

 

এদিকে, পরিচালক নীতিন কক্করও বসে নেই—তিনি এখন মন দিয়েছেন ‘আওয়ারাপন ২’-এর দিকে, যেখানে মুখ্য ভূমিকায় ইমরান হাশমি। ফলে 'মেড ইন ইন্ডিয়া'-র কাজ কার্যত স্থগিত।

 

অন্যদিকে, দাদাসাহেব ফালকের জীবনী নিয়েই আবারও মাঠে নামছেন আমির খান ও রাজকুমার হিরানি—তাঁদের সেই যৌথ প্রজেক্ট নিয়েও বলিউডে জন্মেছে তীব্র কৌতূহল।

 

প্রভাস বর্তমানে কাজ করছেন যে ছবিতে, তার অস্থায়ী নাম ‘ফৌজি’।

 

আর জুনিয়র এনটিআর এখন ব্যস্ত প্রাশান্ত নীলের পরিচালনায় তৈরি হওয়া ম্যাস অ্যাকশন এন্টারটেইনার ‘ড্র্যাগন’-এর শুটিংয়ে। শোনা যাচ্ছে, এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে রুক্মিণী বসন্ত ও টোভিনো থমাসকে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া