শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ০৬ অক্টোবর ২০২৫ ১৪ : ২৪Rahul Majumder
‘স্ত্রী বা প্রেমিকার সঙ্গে কাজ করা ঠিক না’ এক সাক্ষাৎকারে সোজাসাপটা মন্তব্য করলেন সইফ আলি খান! এ প্রসঙ্গে নয়ের দশকে নিজের কেরিয়ার শুরুর অভিজ্ঞতা জানালেন 'নবাব'। জানিয়ে দিলেন— প্রতিযোগিতার মেজাজেই নাকি নিজের সেরা দেন তিনি!
সইফ আলি খান খোলামেলা ভঙ্গিতে জানিয়েছেন, কেরিয়ারের শুরুতে কীভাবে নিদারুণ স্ট্রাগলের মধ্য দিয়ে যেতে হয়েছিল তাঁকে, আর কীভাবে ২০০০ সালের পর তাঁর কাজের ধারা বদলে যায়। সম্প্রতি, দেওয়া এক সাক্ষাৎকারে সইফ বলেন, “ নব্বইয়ের দশকে অনেকে আমাকে বলত— ' তোমার ভাগ্য ভাল, অনেক সুযোগ পাচ্ছো'। কিন্তু সত্যি বলতে কী, তখন আমি বলিউডের সেরা ছবিগুলো তো পেতামই না, এমনকী প্রধান নায়ক হিসেবেও খুব একটা সুযোগ পেতাম না ছবিতে।”
তবে সময়ের সঙ্গে সঙ্গে তিনি বুঝেছেন, নিজের সেরাটা দিতে পারেন তখনই, যখন কাজের সময় উল্টোদিকে চলে এক স্বাস্থ্যকর প্রতিযোগিতা। আর সেই কারণেই একদম নির্ভয়ে মন্তব্য করলেন সইফ—
“ এই কারণেই নিজের স্ত্রী বা প্রেমিকার সঙ্গে কাজ করা ঠিক নয়।”
যদিও বাস্তবে করিনা কাপুর সইফের স্ত্রী, তবু দু’জনের কাজের জুটি বেশ জনপ্রিয়। একসঙ্গে তাঁরা অভিনয় করেছেন 'এল ও সি কার্গিল' (২০০৩), 'ওমকারা' (২০০৬), 'টশন', 'রোডসাইড রোমিও' (২০০৮), 'কুরবান' (২০০৯) এবং 'এজেন্ট বিনোদ' (২০১২)-এর মতো একাধিক ছবিতে। শুধু সিনেমা নয়, বিভিন্ন বিজ্ঞাপনেও তাঁদের রসায়ন নজর কেড়েছে দর্শকের।
তবে ২০২১ সালে দেওয়া এক সাক্ষাৎকারে সইফ স্পষ্ট করে বলেছিলেন—
“ করিনা এবং আমকে আবার এক ছবিতে একসঙ্গে কাজ করতে হলে সেই ছবিটকে সত্যিই ব্যতিক্রমী হতে হবে। এমন একজন পরিচালক দরকার যিনি আমাদের শুধু ‘স্বামী-স্ত্রী’ হিসেবে নয়, অভিনেতা হিসেবে কাস্ট করবেন। সেরকম সুযোগ পেলে ভাবা যেতে পারে।”
তাঁর আরও যোগ— “আমাদের দু’জনেরই নিজস্ব কাজ আছে, আর জীবনটাকে আকর্ষণীয় রাখার সেরা উপায় হল— একে অপরের সঙ্গে সুন্দরভাবে থাকা, আর কাজের ক্ষেত্রে আলাদা আলাদা পথে হাঁটা।”
প্রসঙ্গত, করিনা কাপুরকে শিগগিরই দেখা যাবে মেঘনা গুলজারের ক্রাইম-ড্রামা থ্রিলার 'দায়রা' ছবিতে, যেখানে তাঁর সঙ্গে আছেন পৃথ্বীরাজ সুকুমারন। এর আগে করিনাকে দেখা গিয়েছে 'সিংহম এগেইন-এ, যেখানে অভিনয় করেছেন অজয় দেবগণ, অক্ষয় কুমার, দীপিকা পাড়ুকোন, টাইগার শ্রফ ও অর্জুন কাপঙরও।
অন্যদিকে সইফ আলি খান সম্প্রতি দেখা গেছেন নেটফ্লিক্সের ছবি 'জুয়েল থিফ: দ্য হেইস্ট বিগিনস্'-এ, যেখানে ছিলেন জয়দীপ আহলাওয়াত, কুণাল কাপুর ও নিকিতা দত্ত। ছবিটি পরিচালনা করেছেন কুকি গুলাটি ও রবি গ্রেওয়াল। আসছে সময়ে সইফকে দেখা যাবে প্রিয়দর্শনের নতুন ছবি 'হেওয়ান'-এ, যেখানে তাঁর সঙ্গে আছেন অক্ষয় কুমার ও সায়ামি খের।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি