শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Rajat Bedi slams Mukesh Khanna and breaks silence on a viral interview clip that hinted at a fallout with filmmaker Rakesh Roshan after Koi Mil Gaya

বিনোদন | ‘আমার কথা বিকৃত করে ভাইরাল করা হয়েছে, কারণ...’ — মুকেশ খান্নার স্বভাব-চরিত্র নিয়ে বিস্ফোরক রজত বেদী!

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ০৬ অক্টোবর ২০২৫ ১৩ : ৫০Rahul Majumder

‘কোই মিল গয়া’-র রাজ স্যাক্সেনা চরিত্রে তাঁকে মনে রেখেছেন প্রায় সবাই। দীর্ঘদিন পর আরিয়ান খান পরিচালিত সিরিজ 'ব্যাডস অফ বলিউড '-এ অভিনয়ের সুবাদে ফের আলোচনায় অভিনেতা রজত বেদী। তবে এবার রজত তাঁর নতুন হিট সিরিজ ছাড়াও আলোচিত হচ্ছেন মুকেশ খান্নার নেওয়া এক বিতর্কিত পডকাস্টের জেরে! আরও ভাল করে বললে, রাকেশ রোশনকে নিয়ে রজতের এক “বিকৃত” সাক্ষাৎকারের অংশ, যা ঘিরে তৈরি হয়েছে চরম বিভ্রান্তি।

 

রজতের দাবি, গত বছরের এক পুরনো সাক্ষাৎকারকে কেটে ছেঁটে এমনভাবে ভাইরাল করা হয়েছে, যেন রাকেশ রোশনকে নিয়ে তাঁর কোনও ক্ষোভ রয়েছে! কিন্তু অভিনেতা সোজাসুজি বললেন — “ওটা পুরোপুরি ভুল ব্যাখ্যা করা হয়েছে। আমার কথাগুলো প্রসঙ্গের বাইরে নিয়ে গিয়ে ক্লিকবেট করে বানানো হয়েছে।”

 

রজাতর বক্তব্য, তিনি এক নিরীহ আলাপচারিতায় মুকেশ খান্নাকে জানিয়েছিলেন যে 'কোই মিল গয়া' মুক্তির পর তিনি কানাডায় পাড়ি দেন। কিন্তু ওই সাক্ষাৎকার প্রকাশের সময় সেই ব্যাপারটিকে এমনভাবে দেখানো হয় যে, নাকি তাঁকে ছবির প্রচারে বাদ দেওয়ায় অভিমান করে দেশ ছেড়েছিলেন! “এটা ভীষণ অন্যায়। শুধুমাত্র ভিউ আর হিট পাওয়ার জন্য এমনটা করা যায়?”— ক্ষোভে ফেটে পড়েন রজত।

 

তবে অভিনেতা খুব পরিষ্কারভাবে জানিয়ে দিলেন — রাকেশ রোশনের প্রতি তাঁর শুধুই শ্রদ্ধা। “রাকেশ স্যার নিজে সিন করে দেখিয়ে দিতেন যাতে আমরা চরিত্রটা বুঝতে পারি। উনি অত্যন্ত নিখুঁত পরিচালক। আমার সঙ্গে উনার সম্পর্ক বরাবরই দারুণ,” বলেন রজত। তাই তাঁর কথাকে বিকৃত করে এমন শিরোনাম তৈরি হওয়া তাঁকে গভীরভাবে কষ্ট দিয়েছে।

 

কানাডায় যাওয়ার কারণও খোলাখুলি জানিয়েছেন রজত — “ওটা কোনও পেশাগত অভিমান নয়। বরং বাস্তবতার মুখোমুখি হওয়া। খ্যাতি ছিল, কাজও ছিল, কিন্তু স্থিতিশীলতা ছিল না। সংসার চালানো কঠিন হয়ে গিয়েছিল, তাই ওই সিদ্ধান্ত নিতে হয়েছিল।”

 

কানাডায় ব্যবসা সামলে বহু বছর পর তিনি ফের অভিনয়ে ফিরেছেন। 'দ্য ব্যাডস অফ বলিউড'-এর সাফল্য তাঁর কেরিয়ারে যেন নতুন প্রাণ ঢেলেছে। রাজাতের ভাষায়, “এবার আমি ফিরেছি নিজের শর্তে। কোনও ভুল বোঝাবুঝি নয়, শুধু কাজ আর সম্মান।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া