শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Karan Johar reveals the striking similarity between Shah Rukh and Aryan Khan

বিনোদন | শাহরুখের সঙ্গে কোন ব্যাপারে অদ্ভুত মিল আরিয়ানের? ব্যক্তিগত গোপন কথা ফাঁস করণ জোহরের!

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ০৬ অক্টোবর ২০২৫ ১৩ : ৪৬Rahul Majumder

বলিউডে তাঁদের বন্ধুত্ব প্রায় প্রবাদে পরিণত হয়েছে— করণ জোহর এবং শাহরুখ খান। একে অপরের জীবনের অংশ বহু বছর ধরেই। শাহরুখকে নিজের ভাই, পরামর্শদাতা আর পরিবারের সদস্য বলেই মানেন করণ। এমনকী, সম্প্রতি তিনি অভিনয়ও করেছেন শাহরুখ-পুত্র আরিয়ান খানের প্রথম ওয়েব সিরিজ 'ব্যা*ডস অফ বলিউড'-এ। সেই সময়ই করণ সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন— “আরিয়ান আমার প্রথম সন্তানসম।”

 

তবে এবার করণ জোহর খুলে বললেন শাহরুখ ও আরিয়ানের এক অদ্ভুত মিলের কথা। এক সাক্ষাৎকারে যখন করণকে জিজ্ঞেস করা হয়, শাহরুখ ও আরিয়ানের মধ্যে এক মিল আর এক অমিল কী, তখন করণের উত্তর ছিল একেবারে স্পষ্ট— “ শাহরুখ-আরিয়ান দু’জনেই পাগলের মতো প্যাশনেট! ছবির প্রতিটা শট, প্রতিটা দৃশ্যে ওদের দু’জনের কাছেই নিখুঁত হওয়া চাই। আরিয়ান যদি মনে করে কিছু ঠিক হচ্ছে না, ও পুরো পাগল হয়ে যায়!”

 

 

তবে এখানেই শেষ নয়। করণ আরও জানান, “শাহরুখের সঙ্গে আমার সম্পর্ক শুধুই বন্ধুত্ব নয়— ও আমার ভাই, মেন্টর, ফ্যামিলি। এত বছরেও ও কখনও টাকার কথা বলেনি। আমি শুধু বলতাম— ‘ভাই, এই সিনেমাটা করছি, এই তারিখে শুট।’ আর ও বলত, ‘কাগজপত্র পাঠিয়ে দে, সই করে দেব।’ শাহরুখই একমাত্র যিনি কখনও চিত্রনাট্য না শুনেই আমার ছবিতে সই করেছেন।”

 

শাহরুখ-করনের সম্পর্কের শুরু বহু বছর আগেই। আদিত্য চোপড়ার 'দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে' (১৯৯৫)-এ সহকারী পরিচালক ছিলেন করণ। এরপর ১৯৯৮ সালে নিজের প্রথম পরিচালনা 'কুছ কুছ হোতা হ্যায়' দিয়ে বলিউডে ইতিহাস গড়েন তিনি— যেখানে শাহরুখ, কাজল ও রানি মুখোপাধ্যায় ছিলেন মুখ্যভূমিকায়। তারপর 'কভি খুশি কভি গম', 'মাই নেম ইজ খান', 'অ্যায় দিল হ্যায় মুশকিল'— একের পর এক হিট ছবি তাঁদের জুটি উপহার দিয়েছে বলিউডকে।

 

এবার নতুন প্রজন্মে সেই বন্ধুত্বের ধারা যেন বহন করছে শাহরুখের ছেলে আরিয়ান। করণকে অভিনয় করিয়ে নিজের প্রথম ওয়েব সিরিজ 'ব্যা*ডস অফ বলিউড'-এ তাক লাগিয়ে দিয়েছেন তিনি। সিরিজে ছিলেন লক্ষ্য, সাহের বাম্বা, ববি দেওল, রাঘব জুয়াল, মনোজ পাহওয়া, অন্যা সিং ও মোনা সিং। মুক্তির পর থেকেই নেটফ্লিক্সে ঝড় তুলেছে সিরিজটি— সমালোচক থেকে দর্শক, সবাই একবাক্যে প্রশংসা করছেন শাহরুখপুত্রের ডেবিউ প্রজেক্টের।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া