শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | 'অনেকদিন পর' ছবির প্রযোজনায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সৌরভ-সৌমিতের কলমে ধরা দেবে কোন কাহিনি? 

নিজস্ব সংবাদদাতা | ০৬ অক্টোবর ২০২৫ ১৩ : ৩০Snigdha Dey

বরাবরই বাস্তবের সঙ্গে মিল রেখে ছবি তৈরি করেন পরিচালক সৌরভ পালোধী। তাঁর ছবি বলে এমন সব না বলা কথা, যা দর্শক আগেও শুনেছেন, কিন্তু লক্ষ্য করেননি। এর আগে ছোটদের ছবিতে ভালবাসার গল্প বলেছিলেন সৌরভ। তিন খুদের স্বপ্নকে বড়পর্দায় ফুটিয়ে তুলেছিল তাঁর 'অঙ্ক কি কঠিন' ছবিটি। 

 


এর পরে এবার পরিচালক সৌরভ পালোধী আরও একবার ভালবাসার ছবি নিয়ে আসছেন বড়পর্দায়। তাঁর আগামী পরিচালনা 'অনেকদিন পর'-এর কাজ শুরু হতে চলেছে শিগগিরই, যে ছবির প্রযোজনার দায়িত্বে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সোমবার সমাজমাধ্যমে ছবির ঘোষণা করেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা 'এনআইডিয়াজ'।

 

 

ছবির প্রথম পোস্টার ভাগ করে লেখা ছিল, 'টিকে থাকতে একটা পারপাস লাগে। 'অনেকদিন পর', খুব তাড়াতাড়ি যাত্রা শুরু হচ্ছে।' খুব বেছে বেছে ছবির প্রযোজনা করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ধারাবাহিকের ক্ষেত্রেও সেই থিয়োরি কাজ করে। সৌরভের সঙ্গে 'ইন্ডাস্ট্রি'র প্রথম কাজ হতে চলেছে। তাই বলাই যায়, সৌরভের পরিচালনায় ভরসা রেখেছেন টলিউডের 'জ্যেষ্ঠপুত্র'।

 


সৌরভ আগেই জানিয়েছিলেন, তাঁর আগামী ছবি হতে চলেছে নানা বয়স ও সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের মধ্যে ভালবাসার কাহিনি নিয়েই। সৌরভের সঙ্গে এ ছবির কাহিনি বুনেছেন সৌমিত দেব। মুখ্য চরিত্রে অভিনয় করবেন চিত্রাঙ্গদা শতরূপা এবং বিমল গিরি। অন্যান্য চরিত্রে দেখা যেতে পারে শঙ্কর দেবনাথ, দেবেশ রায়চৌধুরী, চন্দন সেন, সোমা বন্দ্যোপাধ্যায়, বিমল চক্রবর্তীকে।

 

 

 

 


সৌমিত দেবের কথায়, “এখনই তো ছবি নিয়ে বেশি কিছু বলা যাবে না। তবে এটুকু বলতে পারি এটা একটা সামাজিক বন্ধনের গল্প। তার মধ্যে সমাজের রাজনীতি যে ভাবে জড়িয়ে থাকে, সেটাও উঠে আসবে। সৌরভের মাথায় অনেকদিন ধরেই এই ভাবনাটা। তারপর আমার সঙ্গে আলোচনা করে, আমরা একসঙ্গে চিত্রনাট্য নিয়ে কাজ করি। তাই বলাই যায়, সৌরভের পরিচালনায় আরও একটা ছবি দেখে দর্শক হাসিমুখে হল ছাড়বেন। অর্থাৎ শেষটা তৃপ্তির।"

 

আরও পড়ুন: 'মীরা যেন শুধু লক্ষ্মীমন্ত নয়, কালীমন্তও হয়...,' পুজোর দিনে মেয়েকে নিয়ে কী স্বপ্ন দেখলেন অহনা দত্ত? 

 

সৌরভ জানিয়েছিলেন, 'অঙ্ক কি কঠিন'-এর পরে সকলকে বিশ্বাস করানো গিয়েছে যে, পরিচিত মুখ ছাড়াও শুধু গল্প বলার জোরে দর্শককে সিনেমা হলে টেনে আনা যায়। এই গল্পে মানুষের জীবনের উদ্দেশ্য কী, কোন জায়গা থেকে অবসাদ, একাকিত্ব তৈরি হয়... এই সব প্রশ্নের উত্তর খুঁজবে 'অনেকদিন পর'।

 

 

'অনেকদিন পর'-এর সিনেম্যাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন অঙ্কিত সেনগুপ্ত, সঙ্গীত পরিচালনায় সপ্তক সানাই, সম্পাদক প্রণয় দাশগুপ্ত। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছর নভেম্বরে শুরু হচ্ছে ছবির শুটিং।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া