শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | শরীরে থাবা বসিয়েছে মারণ ক্যানসার! সাধের চুল বিসর্জন দিয়ে কী জানালেন ধর্মেন্দ্রর নায়িকা নাফিসা

সংবাদ সংস্থা মুম্বই | ০৬ অক্টোবর ২০২৫ ১১ : ১৩Sanchari Kar

বর্ষীয়ান অভিনেত্রী নাফিসা আলি ক্যানসারের চিকিৎসার সময় নিজের কেশবিহীন একটি ছবি শেয়ার করেছেন। চলতি বছরের সেপ্টেম্বর মাসে তিনি জানান, ২০১৮ সালের নভেম্বরে তাঁর পেরিটোনিয়াল ক্যানসার ধরা পড়ে। চিকিৎসকের পরামর্শে এবার তিনি অস্ত্রোপচারের পরিবর্তে আবারও কেমোথেরাপি শুরু করেছেন।
রবিবার নাফিসা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন, যেখানে তাঁকে হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘পজিটিভ পাওয়ার।’

অর্থাৎ কঠিন সময় হার মানতে নারাজ নাফিসা। জীবনের ইতিবাচকতার দিকে তাকিয়েই যেন লড়াই করছেন অভিনেত্রী। দিয়া মির্জা তাঁর সেই পোস্টের কমেন্টে নাফিসাকে ভালবাসা জানিয়েছেন। এছাড়া অভিনেত্রীর অনুরাগীও তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। এবং ইতিবাচক বার্তা পাঠাচ্ছেন।

১৬ সেপ্টেম্বর ইনস্টাগ্রামে নাফিসা লেখেন, ‘আজ থেকে আমার যাত্রার একটি নতুন অধ্যায় শুরু। গতকাল আমার পিইটি স্ক্যান হয়েছে… তাই অস্ত্রোপচার সম্ভব নয়, আবার কেমোথেরাপি শুরু করছি। বিশ্বাস করুন, আমি জীবনকে ভালবাসি।’

 

 

 

চিকিৎসার কষ্ট এবং অস্বস্তি সত্ত্বেও নাফিসা আলি প্রায়ই তাঁর যাত্রার নানা মুহূর্ত শেয়ার করেন। কয়েকদিন আগে তিনি একটি পোস্ট করেন, যেখানে দেখা যায় তাঁর নাতনিরা কেমোথেরাপির কারণে চুল পড়ার সঙ্গে মোকাবিলা করতে তাঁকে সাহায্য করছে।

ভিডিওতে দেখা যায়, তাঁর নাতনিরা নিজের হাতে ধীরে ধীরে নাফিসার চুল কেটে দিচ্ছে। কষ্টকর অভিজ্ঞতা হলেও কাছের মানুষদের ভালবাসায় শক্তি খুঁজে পেয়েছেন নাফিসা। ভেঙে না পড়ে হাসিমুখে সব পরিবর্তনকে মেনে নিয়েছেন। সেই মুহূর্ত শেয়ার করে নাফিসা লিখেছেন, ‘শেষ পর্যন্ত, আমার ছোট্ট ছোট্ট নাতনিরা আমার চুল পড়া মোকাবিলায় সাহায্য করল।”

নাফিসা ইনস্টাগ্রাম পোস্টে যদিও তাঁর ক্যানসার সম্পর্কিত বেশি তথ্য প্রকাশ করা হয়নি, তবে তাঁর ফেসবুক পোস্টে একটি স্ক্যানের ছবি এবং একটি আর্টিকেলের স্ক্রিনশট শেয়ার করা হয়েছিল। সেই আর্টিকেলটিতে স্টেজ ৪ ক্যানসার, এর অগ্রগতি এবং বেঁচে থাকার হার নিয়ে আলোচনা ছিল, যা ইঙ্গিত দেয় যে নাফিসার ক্যানসার সম্ভবত স্টেজ ৪–এ পৌঁছে গিয়েছে। তবে নাফিসা তাঁর স্বাস্থ্য সংক্রান্ত অন্য কোনও তথ্য প্রকাশ করেননি।

২০২০ সালে নাফিসা জানান যে, তিনি লিউকোডার্মাতে আক্রান্ত হয়েছেন। তখন তিনি কেমোথেরাপির সময় ত্বকে সাদা দাগ লক্ষ্য করেছিলেন।

নাফিসা অভিনয় জগতে পা রাখেন ১৯৭৯ সালের শ্যাম বেনেগাল পরিচালিত ‘জুনুন’  ছবির মাধ্যমে। সেখানে তিনি অভিনয় করেছিলেন শশি কাপুরের সঙ্গে।
সর্বশেষ তাঁকে দেখা গিয়েছিল ২০২২ সালের উঁচাই ছবিতে, যা পরিচালনা করেছিলেন সুরাজ বরজাতিয়া। ছবিতে নাফিসার সঙ্গে ছিলেন অমিতাভ বচ্চন, অনুপম খের, বোমান ইরানি, পারিনীতি চোপড়া, নীনা গুপ্তা, সারিকা এবং ড্যানি ডেনজংপা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া