শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সংবাদ সংস্থা মুম্বই | ০৫ অক্টোবর ২০২৫ ১৫ : ৪০Sanchari Kar
খান পরিবারে আনন্দের ঢেউ! আরবাজ খান এবং তাঁর স্ত্রী শুরা খান রবিবার, ৫ অক্টোবর তাঁদের প্রথম সন্তানকে স্বাগত জানিয়েছেন। তারকা-দম্পতির কোলে এসেছে কন্যা সন্তান। এটি খান পরিবারের জন্য এক বিশেষ মুহূর্ত। কারণ বহু বছর পর ঘরে এসেছে নতুন আনন্দের ছোট্ট অতিথি।
আরবাজ খানের স্ত্রী শুরা শনিবার সকালে পিডি হিন্দুজা হাসপাতালে ভর্তি হন। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই ভক্তরা আগ্রহী হয়ে ছিলেন যে, কবে আনন্দের খবরটি শোনানো হবে। দ্বিতীয়বার বাবা হলেন আরবাজ। প্রথম স্ত্রী মালাইকা অরোরার সঙ্গে তাঁর এক ছেলে রয়েছে। আরহান খান। বয়স ২২।
সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বার্তা নিয়ে ভরে দিয়েছেন অনুরাগীরা। তবে আরবাজের পরিবার এই সুন্দর সময়ে তাঁদের গোপনীয়তা বজায় রাখতে চাইছেন।
মনে করা হচ্ছে, তাঁদের সন্তানের জন্মের বিষয়টি একটি আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে তখনই প্রকাশ করা হবে, যখন আরবাজ এবং শুরা সংবাদটি সকলের সঙ্গে ভাগ করে নিতে প্রস্তুত হবেন। আপাতত দম্পতি তাঁদের নবজাতকের সম্পর্কে যাবতীয় তথ্য গোপন রেখেছেন।
আরবাজ এবং শুরার প্রথম দেখা হয়েছিল ‘পাটনা শুক্লা’ ছবির সেটে। যেখানে শুরা মেকআপ আর্টিস্ট হিসাবে কাজ করছিলেন। সেই দেখা থেকেই বন্ধুত্ব। বন্ধুত্ব থেকে প্রেম।
কয়েকদিন আগেই ধুমধাম করে অনুষ্ঠিত হয় শুরার বেবি শাওয়ার। আরবাজ এবং শুরা রংমিলান্তি করে হলুদ পোশাক পরেছিলেন। হবু মাকে একটি ফ্লোয়িং গাউন পরে দারুণ সুন্দর দেখাচ্ছিল, আর আরবাজের পরনে ছিল সাদা ট্রাউজার্সের সঙ্গে হলুদ শার্ট। কাছের মানুষদের নিয়ে আনন্দে মেতে উঠেছিলেন তাঁরা।
আরবাজ জুন মাসে শুরার গর্ভধারণের খবর নিশ্চিত করেছিলেন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেছিলেন, “হ্যাঁ, এটা সত্যি। আমি এটি অস্বীকার করছি না, কারণ খবর ইতিমধ্যেই বাইরে এসেছে। আমার পরিবার জানে, আর এখন এটি জনসমক্ষে প্রকাশিত। এটি আমাদের দু’জনের জন্য খুবই উত্তেজনাপূর্ণ সময়। আমরা আনন্দিত। এবং এই নতুন অধ্যায়ের জন্য অপেক্ষা করছি।”
বিয়ের প্রায় দু’বছর পর মা-বাবা হলেন আরবাজ এবং শুরা। আরবাজের পরিবার এবং ছেলের সঙ্গেও সুন্দর সমীকরণ শুরার। পেশায় তিনি হলেন বলিউডের একজন পরিচিত মেকআপ আর্টিস্ট, যিনি দীর্ঘদিন ধরে ফ্যাশন জগতে কাজ করছেন। শুরা বিভিন্ন বলিউড অভিনেতা থেকে শুরু করে মডেলদের সঙ্গেও কাজ করেছেন। শুরার নিখুঁত এবং সৃজনশীল মেকআপে কারণে গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে তিনি বিখ্যাত।
জীবনের নতুন অধ্যায় শুরু করলেন আরবাজ এবং শুরা। দুই থেকে তিন হলেন তাঁরা। খান পরিবারের খুশির জোয়ার।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি