শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ০৫ অক্টোবর ২০২৫ ১৫ : ১৩Sanchari Kar
ঝড় বয়ে গিয়েছে আর্য-অপর্ণার জীবনে। তাদের প্রেমের আখ্যানে জুড়ে বসেছিল তৃতীয় ব্যক্তি। ডাক্তার হিন্দোল মিত্র। আর তাতেই নতুন মোড় নিয়েছিল ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’। অপর্ণার বাবা হৃদরোগে আক্রান্ত হওয়ার পর দেবদূতের মতো তাকে বাঁচায় হিন্দোল। আর তারপর থেকেই তাকে মেয়ের জীবনসঙ্গী হিসাবে পেতে চায় অপর্ণার মা-বাবা। বয়সে বড় আর্যর সঙ্গে অপর্ণার সম্পর্ক তারা মেনে নিতে পারেনি। বসের সঙ্গে মেয়ের জীবন কাটানোর ভাবনা ভীত করেছিল তাদের। তারা চেয়েছিল, হিন্দোলের সঙ্গে যেন বিয়ে হয় তাদের আদরের অপুর।
হাসপাতালে চরম সঙ্কটে অপর্ণার পাশে ঢাল হয়ে থাকে হিন্দোল। সুস্থ করে তোলে তার বাবাকে। তরুণ চিকিৎসকের ভূমিকায় অভিনয় করেন মৃত্যুঞ্জয় ভট্টাচার্য। অপর্ণা আর আর্যর প্রেমের মাঝখানে তখন তিনিই ‘কাঁটা’। শান্ত স্বভাবের, স্মিতভাষী চিকিৎসকের চরিত্রটি তাই দর্শকেরও চক্ষুশূল হয়ে ওঠে। তবে ধারাবাহিক এগিয়েছে নিজস্ব গতিতে। অপর্ণার মা-বাবা তাকে বাধ্য করে হিন্দোলকে বিয়ে করতে। কিন্তু শেষমেশ নিজের ভুল বুঝতে পারে অপর্ণার মা। কায়দা করে তাই ভেস্তে দেয় নিজেরই মেয়ের বিয়ে। বিয়ের মণ্ডপে চালিয়ে দেয় আর্য এবং অপর্ণার প্রেমের মুহূর্ত। তারপরই ভেঙে যায় বিয়ে। বেঁকে বসে হিন্দোল।
ধারাবাহিকে এতটাই ছিল মৃত্যুঞ্জয়ের ভূমিকা। আপাতত অপর্ণার জীবন থেকে বিদায় নিয়েছে হিন্দোল। তবে অল্প কয়েক দিনেই দর্শকের মনে জায়গা করে নিয়েছে মৃত্যুঞ্জয়ের অভিনয়। যে চরিত্র এত খ্যাতি এনে দিল, তাকে বিদায় জানাতে গিয়ে আবেগঘন মৃত্যুঞ্জয়। ইনস্টাগ্রামে ধারাবাহিকে বিয়ের সাজে কয়েকটি ছবি পোস্ট করেছেন অভিনেতা। লিখেছেন, ‘এই ছবিগুলো আমার চিরদিনই তুমি যে আমার-এর শেষ দিন শুটিংয়ের। শেষ এক মাসে অনেক ভালবাসা পেয়েছি , অনেক গালি খেয়েছি। সেটাই আমার কাছে ভালোবাসা। এবারের মতো হয়তো এইটুকুই। আবার পরে অন্য কোথাও অন্য ভাবে দেখা হবে, সবাই ভাল থাকবেন।। শুভ বিজয়া।’
আপাতত হিন্দোলের পথ চলা শেষ। তবে বাস্তবে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন মৃত্যুঞ্জয়। প্রাক্তনের শার্লি মোদকের বিয়ের কয়েক মাসের মধ্যেই তাই প্রেমিকা চৈতালি দত্তের সঙ্গে নতুন জীবনে পদার্পণ করেছেন তিনি। চৈতালি পেশায় একজন কন্টেন্ট ক্রিয়েটর। স্ত্রীর দিদিমা অসুস্থ হওয়ায় আইনি বিবাহ সেরে নিয়েছেন মৃত্যুঞ্জয়। পরে ধুমধাম করে হবে বিয়ের অনুষ্ঠান।
হিন্দোলকে অপছন্দ করলেও মৃত্যুঞ্জয়কে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন দর্শক। জনৈক নেটিজেন লিখেছেন, ‘আপনার অভিনয় সত্যি খুব ভাল লেগেছে আরও নতুন রূপে দেখতে চাই।’ অন্য একজন লিখেছেন, ‘আপনার অভিনয় সত্যিই খুব ভাল লেগেছে।’ তাঁকে নতুন কোনও চরিত্রে দেখার অপেক্ষায় অনুরাগীরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি