শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | ফারহান আখতারের ১২ লক্ষ টাকা চুরি! গ্রেফতার গাড়িচালক, যা সব তথ্য বেরিয়ে এল…

সংবাদ সংস্থা মুম্বই | ০৫ অক্টোবর ২০২৫ ১৩ : ৪৩Sanchari Kar

বলিউড অভিনেতা ফারহান আখতারের মা হানি ইরানির গাড়িচালককে প্রতারণার অভিযোগে বান্দ্রা পুলিশ গ্রেফতার করেছে। অভিযুক্ত নরেশ সিং (৩৫) ইরানির গাড়িতে জ্বালানি ভরার জন্য ফারহানের কার্ড ব্যবহার করতেন। কিন্তু সে বান্দ্রা পশ্চিমের একটি পেট্রোল পাম্পের কর্মচারী অরুণ সিংয়ের সঙ্গে গোপনে চুক্তি করে জালিয়াতি করছিল। জানা গিয়েছে, অরুণ তাকে কমিশনের বিনিময়ে নগদ টাকা দিতেন। অর্থাৎ ফারহানের কার্ড থেকে তোলা টাকা নিয়ে আদৌ কোনও তেল ভরানো হত না। পুলিশ জানিয়েছে, বর্তমানে অরুণ পলাতক।

বান্দ্রা পুলিশ ১ অক্টোবর এই দুই অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে। জানা গিয়েছে, ইরানির ম্যানেজার দিয়া ভাটিয়া এই প্রতারণার ঘটনাটি ধরতে পারেন। তখনই তিনি প্রায় ১২ লাখ টাকার অর্থ আত্মসাতের বিষয়টি পুলিশের কাছে রিপোর্ট করেন। নরেশ বেশ কয়েক বছর ধরে ফারহানের পরিবারের গাড়িচালক হিসেবে কাজ করছিল। এপ্রিল ২০২২ থেকে সেপ্টেম্বর ২০২৫-এর মধ্যে, সে বান্দ্রার একটি পেট্রোল পাম্পে গাড়িতে পেট্রোল না ভরেই নগদ টাকা নিয়ে নিতেন।

ঘটনাটি সামনে আসে যখন সে একবারে ৬২ লিটার পেট্রোলের বিল জমা দেয়, অথচ গাড়িটির ট্যাঙ্কের ধারণক্ষমতা মাত্র ৩৫ লিটার। এই অমিল দেখেই সন্দেহের সূত্রপাত হয়। তদন্তে আরও জানা গিয়েছে, নরেশ এমন একটি গাড়ির জন্য ইঞ্জিন অয়েল কেনার এন্ট্রিও করেছেন, যা সাত বছর আগেই বিক্রি হয়ে গিয়েছিল।
পুলিশের মতে, নরেশ বান্দ্রা পশ্চিমের একটি পেট্রোল পাম্পের কর্মী অরুণের সঙ্গে মিলে এই প্রতারণার কাজ চালাতেন। আসলে পেট্রোল না ভরেই নরেশ কার্ড সোয়াইপ করতেন এবং অরুণের কাছ থেকে নগদ টাকা নিতেন। অরুণ প্রতিবার লেনদেনে প্রায় এক হাজার থেকে দেড় হাজার টাকার কমিশন রাখতেন।
হানির ম্যানেজার দিয়া এই সন্দেহজনক কার্যকলাপ ধরার পর নরেশকে ইরানির উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করেন। সেই সময় নরেশ প্রতারণার কথা স্বীকার করে নেয়। এফআইআরে উল্লেখ করা হয়েছে, নরেশ ২০২২ সালে সন্তোষ কুমার নামে ফারহানের প্রাক্তন ড্রাইভারের কাছ থেকে ওই কার্ডগুলি সংগ্রহ করে এবং তখন থেকেই সেগুলি অপব্যবহার করছিল।

দিয়ার অভিযোগের ভিত্তিতে বান্দ্রা পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার ধারা ৩১৮ (অপরাধমূলক বিশ্বাসভঙ্গ) এবং ৪১৮ (প্রতারণা)-এর অধীনে মামলা দায়ের করেছে। অভিযুক্ত পেট্রোল পাম্প কর্মী অরুণ বর্তমানে পলাতক। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। পুলিশ এখন পর্যন্ত কত টাকা আত্মসাৎ হয়েছে এবং এই চক্রে অন্য কেউ জড়িত কি না, তা যাচাই করছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া