শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সংবাদ সংস্থা মুম্বই | ০৫ অক্টোবর ২০২৫ ১৩ : ০৩Sanchari Kar
করণ জোহর। বলিউডের অন্যতম সফল পরিচালক এবং প্রযোজক। বিতর্ক ঘিরে থাকে তাঁকে। তবু নিজের কথা বলতে পিছপা হন না। সম্প্রতি ‘কর্পোরেট বুকিং’ নিয়ে মুখ খুলেছেন তিনি। জানিয়েছেন, কীভাবে প্রযোজকরা নিজেদের সিনেমার টিকিট নিজেরাই কিনে নেন, যাতে বক্স অফিসের কালেকশন বাড়িয়ে দেখানো যায়। করণ স্পষ্টভাবে বলেছেন, মানুষ চাইলে নিজের টাকায় যা খুশি করতে পারেন, কিন্তু এমন কৌশল আসলে দর্শকের উপর খুব একটা প্রভাব ফেলে না, আর সিনেমার সুনামও এতে বাড়ে না।
এক পডকাস্টে করণ এই বিতর্কিত বিষয়টি নিয়ে বলেন, “সবাই নিজের মতো যা দরকার মনে করে, তাই করে। ধরুন আমি নিজেকে এক কোটি টাকা দিলাম, তারপর রাতে পার্টি করে উদযাপন করলাম যে আমি সেই এক কোটি রোজগার করেছি— তাহলে আমি কি বোকা, না বুদ্ধিমান? সেটা আপনারাই ঠিক করুন।”
তিনি আরও বলেন, “আপনি যদি নিজের জন্য এটা করেন এবং এতে খুশি থাকেন, তাহলে অবশ্যই করুন। আপনি নিজের টাকা খরচ করছেন, তাই অন্য কেউ কেন আপনার বিচার করবে? আপনি খুশি, আর সেটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন — এতে কোনও দোষ নেই।”
করণকে প্রশ্ন করা হয় যে এমন ধরনের কাজ কি ফিল্ম ইন্ডাস্ট্রির ভাবমূর্তি নষ্ট করে? উত্তরে তিনি স্পষ্টভাবে বলেন, “ইন্ডাস্ট্রি নিজেই নিজের নাম খারাপ করছে। এই সব কর্পোরেট বুকিংয়ের সংখ্যাগুলো ইন্ডাস্ট্রির লোকেরাই প্রচার করে। দর্শক কি ভাবে? তাদের কাছে কর্পোরেট বা ‘ডেসপারেট’ কোনও গুরুত্ব রাখে না। তারা শুধু দেখে— সিনেমাটা ভাল না খারাপ।”
করণ আরও ব্যাখ্যা করেন, কীভাবে এই ‘সেলফ-বুকিং’-এর প্রবণতা বেড়েছে। তাঁর কথায়, “অনেক সময় এটা ছবিকে শুরুতে একটা এনার্জি দেয়। এখন এমন এজেন্সিও আছে যারা টাকা নিলে প্রেক্ষাগৃহে আসন পূর্ণ করে দেয়। এটাও শুরু হয়ে গিয়েছে। আমি জানি না এই শব্দটা কোথা থেকে এসেছে, কিন্তু এখন একে বলা হচ্ছে ‘সেলফ-বুকিং’।’’
হিন্দি ছবির জগতে কর্পোরেট বুকিং বা সেলফ-বুকিং বহুদিন ধরেই বিতর্কের বিষয়। সমালোচকদের মতে, এতে বক্স অফিস রিপোর্টের বিশ্বাসযোগ্যতা নষ্ট হয় এবং সিনেমার প্রকৃত বাণিজ্যিক সাফল্যের চিত্র বিকৃত হয়ে যায়। এটা যদিও শুরুতে কিছুটা প্রচার এনে দিতে পারে, তবে ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ সূত্র বলছে, এর প্রভাব খুব অল্প সময়ের জন্য থাকে, কারণ শেষ পর্যন্ত দর্শকের রায়ই সিনেমার ভাগ্য নির্ধারণ করে।
করণের ছবি যদিও সে সবেরই ঊর্ধ্বে। তাঁর পরিচালনায় বেশিরভাগ ছবিই দর্শকের মন জয় করেছে। কিন্তু ব্যর্থতাও চাক্ষুষ করেছেন পরিচালক। তা নিয়ে যদিও কোনও রাখঢাক করেননি। ২০২৩ সালে করণ শেষ পরিচালনা করেন ‘রকি অউর রানি কি প্রেম কহানি’। ছবিটি বক্স অফিসে ভাল ব্যবসা করে। সম্প্রতি করণকে দেখা গিয়েছে আরিয়ান খানের ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এ। আপাতত একগুচ্ছ কাজ নিয়ে ব্যস্ত তিনি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি