শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Bollywood: আমিও যদি পড়াশোনা করতাম! টুইঙ্কলকে দেখে কেন আফসোস অক্ষয়ের?

সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ১৬ জানুয়ারী ২০২৪ ২৩ : ২৩
পড়াশোনায় ভাল ছিলেন। ইচ্ছে, তিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়বেন। সেই মতো কমার্স কলেজে ভর্তিও হয়েছিলেন। কিন্তু তার আগেই নায়িকা হয়ে গেলেন। ১২ ক্লাসের পর আর পড়া হল না। কিন্তু পড়ার শখ রয়েই গিয়েছিল টুইঙ্কল খান্নার। সেই শখ পূরণ হল মঙ্গলবার। টানা দু’বছর মন দিয়ে পড়াশোনা করে স্নাতক হলেন। স্ত্রী গর্বে গর্বিত অক্ষয়কুমার এদিন টুইঙ্কলের পাশে ছিলেন। কনভোকেশনের ছবি ভাগ করে নিয়ে বার্তায় আফসোস তাঁর, ‘আমিও যদি তোমার মতো আরও একটু পড়াশোনা করতাম’!



স্ত্রীকে নিয়ে প্রায়ই কলম ধরেন অক্ষয়। এবারের বার্তা বেশ দীর্ঘ। প্রতিটি শব্দে গর্ব-ভালবাসা, সম্মান মিলেমিশে একাকার। দু’বছর আগের কথা। টুইঙ্কল তাঁর কাছে আবদার করেছিলেন, তিনি আবারও পড়াশোনা শুরু করবেন। বলিউডের প্রথম সারির অভিনেতার বিশ্বাস হয়নি। সংসার, দুই সন্তান এবং স্বামীর ঝক্কি তো আছেই। টুইঙ্কল নিজে সাহিত্যিক। সেই লেখাপড়া আছে। পাশাপাশি, ইন্টেরিয়র ডেকরেশন, সুগন্ধি মোমবাতি তৈরির ব্যবসা। তারও হ্যাপা অনেক। এত কিছু করার পর কি আর পড়া সম্ভব? তাই কিছুটা দ্বিধায় ছিলেন তিনি। কিন্তু টুইঙ্কলের ধনুকভাঙা পন। তিনি স্বপ্নপূরণ করবেনই।



সেই মতো সব দায়িত্ব পালন করে পড়ায় মন দিয়েছেন। মঙ্গলবার কনভোকেশন অনুষ্ঠানে লন্ডনের গোল্ডস্মিথ বিশ্ববিদ্যালয়ে উপস্থিত সপরিবার। এখান থেকেই স্নাতক টুইঙ্কল। এদিন তিনি ঝলমলে পান্না সবুজ শাড়িতে। বারেবারে মনে পড়েছে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রথম দিনের কথা। শাড়ির উপরে কনভোকেশনের কালো পোশাক। টুইঙ্কল কলেজ পড়ুয়ার মতোই উচ্ছ্বল। অনুষ্ঠান শেষে হতেই অক্ষয় তাঁকে জড়িয়ে নিয়ে ছবি তোলেন। সেই ছবি ভাগ করে লেখেন, ‘মনে হচ্ছে আমি একজন ‘সুপার উওমেন’কে বিয়ে করেছি। তোমার যতই প্রশংসা করি যেন কম পড়ে যায়! আজ মনে হচ্ছে, আমিও যদি তোমার মতো আরও একটু পড়াশোনা করতাম তা হলে তোমার এই পরিশ্রম, আমার গর্ব— সব কিছু আরও সুন্দর করে বোঝাতে পারতাম।’  

  


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া