শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | সত্যিই কি বিজয়ের গলায় মালা দেবেন রশ্মিকা মন্দানা? জল্পনা উড়িয়ে খুল্লাম খুল্লা কী জানালেন নায়িকা?

সংবাদসংস্থা মুম্বই | ০৫ অক্টোবর ২০২৫ ১১ : ২৫Snigdha Dey

রশ্মিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডার প্রেম নিয়ে নেটিজেনদের মধ্যে চর্চার শেষ নেই। যদিও কখনওই নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি দুই তারকা। তবে গুঞ্জনই সত্যি হল। অবশেষে বাগদান সারলেন রশ্মিকা-বিজয়। শীঘ্রই বিয়ের পিড়িতেও বসতে চলেছেন তারকা যুগল। 

 


শুক্রবার থেকে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিজয় ও রশ্মিকার বাগদানের খবর ছড়িয়ে পড়ে। ভক্তদের মধ্যে উচ্ছ্বাস থাকলেও প্রথমে বিষয়টি ছিল শুধুই কানাঘুষো। তবে শনিবার বিজয় দেবরকোন্ডার ঘনিষ্ঠ সূত্র থেকেই নিশ্চিত করা হয় যে এই সুখবর আর গুজব নয়, সত্যিই বাগদান সেরেছেন তাঁরা। ৩ অক্টোবর বিজয় দেবেরকোন্ডার বাড়িতে এই দম্পতির বাগদান সম্পন্ন হয়। এক ঘরোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও বন্ধুরা। জানা যাচ্ছে, আগামী বছরের ফেব্রুয়ারিতে তাঁদের বিয়ে হতে চলেছে। 

 


যদিও সম্পর্কের পরিণতি নিয়ে এখনও পর্যন্ত মুখে কুলুপ এঁটে রেখেছেন দু’জনেই। রশ্মিকা বা বিজয় কেউই সমাজমাধ্যমে এ নিয়ে কোনও পোস্ট করেননি। তবে তাঁদের ঘনিষ্ঠরা জানিয়েছেন, সবকিছু খুব ব্যক্তিগতভাবে সম্পন্ন হয়েছে। বিয়ের আয়োজনও হবে আড়ম্বরপূর্ণ কিন্তু ব্যক্তিগত পরিসরে।

 


অনুরাগীরা যখন অধীর আগ্রহে এই জুটির পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক ঘোষণার বা বাগদানের ছবি দেখার জন্য অপেক্ষা করছে, ঠিক সেই সময়েই সোশ্যাল মিডিয়ায় এলেন রশ্মিকা। বাগদানের গুঞ্জনের পর রশ্মিকা মন্দানা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রথম পোস্টটি করেন। তবে অনুরাগীদের সব জল্পনা কল্পনাকে এড়িয়ে গিয়ে তিনি একটি অপ্রত্যাশিত ঘোষণা করেন। ব্যক্তিগত জীবনের কোনও নতুন খবর দেওয়া বা গুজব নিশ্চিত করার বদলে, তিনি তাঁর আসন্ন ছবি 'দ্য গার্লফ্রেন্ড'-এর টিজার প্রকাশ করেন।

 

 

 

 

 


রশ্মিকা তাঁর পোস্টে লেখেন: 'আমি জানি আপনারা এটির জন্য অপেক্ষা করছিলেন এবং অবশেষে এটি আসছে ৭ই নভেম্বর, ২০২৫-এ। তেলুগু, তামিল, হিন্দি, কন্নড় এবং মালয়ালম ভাষায়।' এই পোস্টের মাধ্যমে অভিনেত্রী স্পষ্ট করে দিলেন যে তাঁর মনোযোগ আপাতত ব্যক্তিগত জীবনের জল্পনার চেয়ে কেরিয়ারের দিকেই বেশি।

 

 

রশ্মিকার এই পোস্টের কমেন্ট বক্স জুড়ে দেখা যায় অনুরাগীদের মিশ্র প্রতিক্রিয়া। একদিকে যেমন অনেকে ছবির টিজার দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং ৭ নভেম্বর-এর জন্য অপেক্ষা করছেন, তেমনই অধিকাংশ মন্তব্যে জানতে চাওয়া হয়েছে তাঁদের বাগদানের খবরটি সত্যি কিনা। একজন অনুরাগী সরাসরি জিজ্ঞেস করেন, 'বাগদানের খবরটি কি সত্যি?' আবার অন্য একজন লেখেন, 'ভারতের সেরা জুটি রশ্মিকা ম্যাম এবং বিজয়।' এরপরেও রশ্মিকা এই ব্যক্তিগত জল্পনা নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি।

 

আরও পড়ুন: হাঁটতে পারছেন না, গুরুতর অসুস্থ ববি ডার্লিং! ঋষি কাপুর মারা যাওয়ায় কেন একফোঁটা চোখের জল ফেলেননি রণবীর?

 

‘গীতা গোবিন্দম’ এবং ‘ডিয়ার কমরেড’ ছবিতে একসঙ্গে কাজ করার পর থেকেই রশ্মিকা ও বিজয়ের প্রেম নিয়ে জল্পনা ওঠে তুঙ্গে। দুই তারকার একসঙ্গে ঘোরাঘুরি, ছুটি কাটানো কিংবা পারিবারিক অনুষ্ঠানে উপস্থিতি-সবকিছুই বারবার তাঁদের সম্পর্কের প্রমাণ হিসেবে ধরেছিলেন অনুরাগীরা। তবে বিজয়-রশ্মিকা বরাবর বলে এসেছেন,“আমরা শুধু ভাল বন্ধু।” আর এখন সেই বন্ধুত্বই রূপ নিচ্ছে বৈবাহিক সম্পর্কে। অনুরাগীদের দাবি, এই বিয়ে হবে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় বিয়ের মধ্যে অন্যতম।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া