শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সংবাদ সংস্থা মুম্বই | ০৪ অক্টোবর ২০২৫ ১৮ : ৩৮Sanchari Kar
গায়ক জুবিন গার্গের মৃত্যুর তদন্তে নতুন মোড়। তাঁর ব্যান্ডের সদস্য শেখর জ্যোতি গোস্বামী অভিযোগ করেছেন যে, জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মহন্ত তাঁকে বিষ প্রয়োগ করে হত্যা করেছেন এবং ঘটনাটিকে দুর্ঘটনা হিসাবে আড়াল করার চেষ্টা করেছেন।
ষড়যন্ত্রের অভিযোগ
ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা অনুযায়ী সাক্ষীর বয়ানে গোস্বামী তদন্তকারীদের জানান যে, জুবিনের মৃত্যুর আগে সিঙ্গাপুরে তাঁর ম্যানেজার সিদ্ধার্থের আচরণ খুবই সন্দেহজনক ছিল। ইতিমধ্যেই এফআইআরে তাঁকে অভিযুক্ত হিসাবে উল্লেখ করা হয়েছে। এবং তাঁর বিরুদ্ধে জুবিনকে হত্যার সঙ্গে যুক্ত থাকার গুরুতর অভিযোগ আনা হয়েছে। গোস্বামী বলেন, সিদ্ধার্থ তাঁদের সঙ্গে সিঙ্গাপুরের প্যান প্যাসিফিক হোটেলে ছিলেন এবং তিনি বারবার অস্বাভাবিক আচরণ করছিলেন।
দুর্ঘটনার দিন ইয়টে ঘুরতে যাওয়ার সময় সিদ্ধার্থ নাকি জোর করে ইয়টের চালকের কাছ থেকে নিয়ন্ত্রণ নিয়ে নেন, যার ফলে মাঝসমুদ্রে নৌকাটি বিপজ্জনকভাবে দুলতে থাকে এবং সকলের প্রাণ ঝুঁকির মুখে পড়ে। গোস্বামী আরও জানান, সিদ্ধার্থ আসাম অ্যাসোসিয়েশন (সিঙ্গাপুর)-এর সদস্য এবং এনআরআই তন্ময় ফুকনকে স্পষ্টভাবে বলেছিলেন, “ড্রিঙ্কসের ব্যবস্থা তুমি করবে না, আমিই দেব।”
সবচেয়ে গুরুতর অভিযোগে গোস্বামী জোর দিয়ে বলেন, জুবিন একজন প্রশিক্ষিত সাঁতারু ছিলেন। তিনি তাঁকে এবং সিদ্ধার্থকেও সাঁতার শিখিয়েছিলেন। তাই ডুবে গিয়ে তাঁর মৃত্যু হওয়া সম্ভব নয়।
শেখর আরও অভিযোগ করেছেন যে, সিদ্ধার্থ এবং শ্যামকানু দু’জনেই গায়কের উপর বিষপ্রয়োগ করেন এবং ইচ্ছা করেই সিঙ্গাপুরকে ভেন্যু হিসাবে বেছে নিয়েছিলেন, যাতে এই ষড়যন্ত্র আড়াল করা যায়। তাঁর আরও দাবি, সিদ্ধার্থ তাঁকে নির্দেশ দিয়েছিলেন যেন ইয়টের কোনও ভিডিও কাউকে না দেখানো হয়।
জিজ্ঞাসাবাদের সময় অবশ্য সিদ্ধার্থ এবং শ্যামকানু দু’জনেই এই অভিযোগ অস্বীকার করেছেন। তবে গোস্বামীর বক্তব্য অনুযায়ী, যখন জুবিনের মুখ এবং নাক দিয়ে ফেনা বেরোচ্ছিল। তখন নাকি সিদ্ধার্থ সেটিকে ‘অ্যাসিড রিফ্লাক্স’ বলে উড়িয়ে দেন এবং সকলকে আশ্বস্ত করেন যে চিন্তার কিছু নেই। তৎক্ষণাৎ চিকিৎসক ডেকে আনার বদলে সিদ্ধার্থের এই আচরণই নাকি জুবিনের ‘অকাল মৃত্যু’ ঘটায়।
তদন্তকারীরা জানিয়েছেন, প্রাথমিকভাবে নথিপত্র, আর্থিক লেনদেন এবং সাক্ষীর জবানবন্দি সিদ্ধার্থের অপরাধের ইঙ্গিত দিচ্ছে।
এই মামলায় আয়কর দপ্তর এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শীঘ্রই আসাম পুলিশের সঙ্গে শ্যামকানুর বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও বেনামি সম্পত্তি কেনাবেচার বিষয়টি খতিয়ে দেখতে পারে।
৫২ বছর বয়সি জুবিনের অকাল প্রয়াণে সঙ্গীত জগতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা অপূরণীয়। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সকল অভিযুক্তকে আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। সিঙ্গাপুরের রিপোর্ট হাতে আসার পর এবং অসম পুলিশের তদন্তের গতি বাড়ায় এই মামলার চূড়ান্ত পরিণতি কী দাঁড়ায়, এখন সেদিকেই নজর সকলের।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি