শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
স্নিগ্ধা দে | ০৪ অক্টোবর ২০২৫ ১৭ : ০৩Snigdha Dey
অনির্বাণ ভট্টাচার্যর 'বল্লভপুরের রূপকথা' ছবিতে প্রথমবার জুটি বেঁধেছিলেন অভিনেতা সত্যম ভট্টাচার্য ও অভিনেত্রী সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। সেই ছবি দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল। প্রশংসিত হয়েছিল সত্যম-সুরঙ্গনার জুটিও। এরপর কিছুদিন আগেই পরিচালক রোহন সেনের ছবি 'শেষবেলা'য় ফের জুটি বাঁধছেন তাঁরা। হয়েছে ছবির শুটিংও। এবার জানা যাচ্ছে, বড়পর্দার পর ওটিটিতে একফ্রেমে ধরা দেবেন সত্যম-সুরঙ্গনা।
জানা যাচ্ছে, ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর একটি সিরিজে একসঙ্গে দেখা যাবে তাঁদের। তবে এবার আর জুটি হিসেবে নয়, তবে গল্পে একফ্রেমে থাকবেন তাঁরা। এই সিরিজের পরিচালনায় জয়দীপ মুখোপাধ্যায়। তাঁর পরিচালনায় আসছে নতুন ভৌতিক ঘরানার সিরিজ 'নিশির ডাক'। সিরিজের মুখ্য চরিত্রে অভিনয় করছেন সুরঙ্গনা ও সৃজা দত্ত।
এই গল্পে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সত্যমকে। সিরিজে তিনি গায়কের চরিত্রে। তাঁর সঙ্গে কীভাবে জুড়ে যাবে এই সিরিজের গল্প, তা এখনও রহস্যে। গোয়েন্দা গল্পের সঙ্গে অনেকদিন হল ভাব জমিয়েছেন পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়। পর পর কয়েকবার 'একেন বাবু'র ওটিটি থেকে বড়পর্দা যাত্রা তাঁর হাত ধরেই। জয়দীপ ফ্রেমে বারবার বিভিন্নভাবে ধরা দিয়েছে রহস্য। তবে এবার চেনা ছক ভাঙতে চলেছেন পরিচালক।
এবার ভৌতিক ঘরানার গল্পে হাত পাকাতে চলেছেন জয়দীপ মুখোপাধ্যায়। তবে বড়পর্দায় নয়, ওটিটিতেই এই পথ চলার শুরু করছেন তিনি। পরিচালকের ফ্রেমে এবার ধরা দেবে গা ছমছমে সব মুহূর্তরা! ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর জন্য তৈরি হচ্ছে এই সিরিজ। পাঁচ বন্ধু ঘুরতে গিয়ে এক ভৌতিক অভিজ্ঞতার সাক্ষী হবে। তারপর কীভাবে সেখানে থেকে উদ্ধার হবে তারা? এখানে দেখা যাবে দুই ভিন্ন সময়কালের গল্পও।

এই সিরিজের ঘোষণা আগেই হয়েছিল। সামনে এসেছে সুরঙ্গনা ও সৃজার চরিত্রের প্রথম ঝলকও। তবে বাকি চরিত্রদের এখনই সামনে আনেননি পরিচালক। কিছুটা রহস্যেই রেখেছেন নিজের সিরিজকে। ভৌতিক ঘরানার সিরিজ এর আগেও হয়েছে। তবে জানা যাচ্ছে, জয়দীপের পরিচালনায় এই সিরিজ শুরু অতিপ্রাকৃতিক গল্প বলবে না, বলবে বন্ধুত্বের গল্পও। বলবে দুই সময়কালের গল্পও। সব মিলিয়ে এবার জয়দীপের জমাটি আয়োজন। আগামী ১৭ অক্টোবর মুক্তি পেতে চলেছে 'নিশির ডাক'।
আরও পড়ুন: হাতে শাঁখা-পলা! ঠাকুর বরণের আগে চুপিসারে কি বিয়ে করলেন জেসমিন রায়? কী জানালেন অভিনেত্রী?
প্রসঙ্গত, উৎসবের মরশুমে দর্শকের জন্য জমকালো আয়োজন করতে চলেছে ওটিটি প্ল্যাটফর্ম হইচই। অক্টোবর থেকে শুরু হচ্ছে নতুন সব সিরিজের রিলিজ। সঙ্গে থাকছে বহু প্রতীক্ষিত সিরিজের নতুন সিজন ও ফাইনাল সিজন। এই বছর হইচই-এর উৎসবের বিশেষ লাইন-আপে থাকছে জনপ্রিয় সিরিজের সমাপ্তি, তারকাদের প্রত্যাবর্তন আর নতুন নির্মাতাদের তাজা গল্পের ঝুলি। ফলে এ আয়োজন হতে চলেছে একেবারে সাংস্কৃতিক ভোজ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি