শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | তড়িঘড়ি স্ত্রী শুরাকে নিয়ে হাসপাতালে ছুটলেন আরবাজ! কী ঘটছে সলমনের পরিবারে

সংবাদ সংস্থা মুম্বই | ০৪ অক্টোবর ২০২৫ ১৬ : ২৭Sanchari Kar

আরবাজ খান এবং তাঁর স্ত্রী শুরা খানের প্রথম সন্তান আসতে চলেছে! শুরাকে ৪ অক্টোবর মুম্বইয়ের খর এলাকার হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের গাড়ি হাসপাতালে পৌঁছনোর একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা নিশ্চিত করেছে যে দম্পতি সুখবরের জন্য প্রস্তুতি নিচ্ছেন। মালাইকা অরোরার সঙ্গে আলাদা হওয়ার পর আরবাজ ২০২৩ সালে শুরাকে বিয়ে করেন। এটি অরবাজ এবং শুরার প্রথম সন্তান।

সম্প্রতি খান পরিবার শুরার বেবি শাওয়ার উদযাপন করা হয়। সলমন খান, যিনি বর্তমানে ‘বিগ বস ১৯’ এবং ‘ব্যাটল অব গালওয়ান’-এর শুটিংয়ে ব্যস্ত, এই অনুষ্ঠানং উপস্থিত হয়েছেন। কাছের পরিবার এবং ইন্ডাস্ট্রি বন্ধুদের উপস্থিতিতে সলমন কড়া নিরাপত্তার মধ্যে অনুষ্ঠানে প্রবেশ করেন। অনুষ্ঠান থেকে অভিনেতার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

বেবি শাওয়ারে অরবাজ এবং শুরা রংমিলান্তি করে হলুদ পোশাক পরেছিলেন। হবু মাকে একটি ফ্লোয়িং গাউন পরে দারুণ সুন্দর দেখাচ্ছিল, আর আরবাজের পরনে ছিল সাদা ট্রাউজার্সের সঙ্গে হলুদ শার্ট। কাছের মানুষদের নিয়ে আনন্দে মেতে উঠেছিলেন তাঁরা।

আরবাজ জুন মাসে শুরার গর্ভধারণের খবর নিশ্চিত করেছিলেন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেছিলেন, “হ্যাঁ, এটা সত্যি। আমি এটি অস্বীকার করছি না, কারণ খবর ইতিমধ্যেই বাইরে এসেছে। আমার পরিবার জানে, আর এখন এটি জনসমক্ষে প্রকাশিত। এটি আমাদের দু’জনের জন্য খুবই উত্তেজনাপূর্ণ সময়। আমরা আনন্দিত। এবং এই নতুন অধ্যায়ের জন্য অপেক্ষা করছি।”

 




এক সময় মালাইকা অরোরার সঙ্গে বিবাহিত ছিলেন আরবাজ। তাঁদের একটি ২২ বছর বয়সি ছেলে আছে, যাঁর নাম আরহান খান। দীর্ঘ দিনের দাম্পত্য জীবনের পর ২০১৭ সালে তাঁরা বিচ্ছেদের পথে হাঁটেন। তবে ছাদ আলাদা হলেও আসেনি তিক্ততা। বন্ধুসুলভ সম্পর্ক বজায় রেখেছেন তাঁরা। বিচ্ছেদের পর অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন মালাইকা। কিন্তু সেই প্রেম যদিও ভেঙে যায়।  আরবাজ এবং শুরা ২০২৩ সালে ডিসেম্বরে একটি ঘরোয়া অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হন। আরবাজের পরিবার এবং ছেলের সঙ্গেও সুন্দর সমীকরণ শুরার। পেশায় তিনি হলেন বলিউডের একজন পরিচিত মেকআপ আর্টিস্ট, যিনি দীর্ঘদিন ধরে ফ্যাশন জগতে কাজ করছেন। শুরা বিভিন্ন বলিউড অভিনেতা থেকে শুরু করে মডেলদের সঙ্গেও কাজ করেছেন। শুরার নিখুঁত এবং সৃজনশীল মেকআপে কারণে গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে তিনি বিখ্যাত।

 

আরবাজ এবং শুরার জন্য এটি একটি নতুন, আনন্দের অধ্যায়। অবশেষে দুই থেকে তিন হবেন তাঁরা। খান পরিবারেও খুশির আবহ। সুখবরের অপেক্ষায় বসে সকলেই।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া