শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | প্রয়াত কিংবদন্তি জিমি মিচাম! পর্দায় আসছে ‘বাহুবলী: দ্য এপিক, রইল বিনোদনের জগতের হালহকিকত

সংবাদ সংস্থা মুম্বই | ০৪ অক্টোবর ২০২৫ ১৩ : ১১Sanchari Kar

টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমাগরম খবর কী?


প্রয়াত জিমি মিচাম

হলিউড অভিনেতা জিম মিচাম আর নেই। ৮৪ বছর বয়সে তিনি প্রয়াত হলেন। ২০ সেপ্টেম্বর অ্যারিজোনার স্কাল ভ্যালিতে নিজের র‍্যাঞ্চে দীর্ঘ অসুস্থতার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় পাশে ছিলেন স্ত্রী পামেলা এবং তাঁদের প্রিয় পুডল কুকুর।
রবার্ট মিচামের ছেলে জিম দেখতে বাবার মতোই ছিলেন। ১৯৫৮ সালের কাল্ট ক্লাসিক ‘থান্ডার রোড’  ছবিতে অভিনয় করে তিনি নজর কাড়েন। ছবিতে তিনি বাবা রবার্টের চরিত্রের ছোট ভাইয়ের ভূমিকায় ছিলেন।

অভিনয়ের বাইরে জিম ছিলেন দুঃসাহসী মানসিকতার। গাড়ির প্রতি ছিল তাঁর বিশেষ ভালবাসা। তিনি রেসিং করেছেন, এলভিস প্রেসলির গাড়ি নিয়ে কাজ করেছেন, এমনকি সঙ্গীত নিয়ে পরীক্ষানিরীক্ষা চালিয়েছেন। হলিউডের উত্তরাধিকার আর ব্যক্তিগত আবেগ মিলিয়ে তাঁর জীবন ছিল বর্ণিল।

সানি সংস্কারি কি তুলসী কুমারী’কে বিদ্রূপ

বরুণ ধওয়ান এবং জাহ্নবী কাপুর অভিনীত ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’ মুক্তি পেয়েছে বৃহস্পতিবার, ২ অক্টোবর। দর্শকদের একাংশ ছবিটিকে মজাদার এবং হালকা মেজাজের সিনেমা বলে প্রশংসা করেছেন। কিন্তু টেলিভিশন অভিনেত্রী সুরভি চাঁদনার একেবারেই ভাল লাগেনি সিনেমাটি।

বৃহস্পতিবার স্বামী করণ শর্মার সঙ্গে সিনেমা দেখতে গিয়েছিলেন সুরভি। ইন্টারভ্যালের সময় করণ একটি ভিডিও শেয়ার করেন, যেখানে সুরভি শিঙাড়া খেতে খেতে সিনেমার রিভিউ দিতে বলেন। সুরভি তখন মুখ ভার করে বলেন— “এই ছবির একমাত্র ভাল দিক এই শিঙাড়া।”

পরে আবার সেই ভিডিও নিজের প্রোফাইলে শেয়ার করে স্বামীর উদ্দেশ্যে সুরভি লিখলেন— ‘আমাকে এই বাজে সিনেমা দেখতে টেনে আনার জন্য তোমাকেই দোষ দিচ্ছি।’

পর্দায় আসছে ‘বাহুবলী: দ্য এপিক’

ভারতের অন্যতম আইকনিক এবং সফল ফ্র্যাঞ্চাইজি ‘বাহুবলী’ আবার দর্শকদের মুগ্ধ করতে প্রস্তুত। আগামী জুলাই মাসে ছবিটির ১০ বছর পূর্তি উপলক্ষে নির্মাতারা ঘোষণা করেছেন, এটি আবারও প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। বিশেষ চমক হিসেবে দুই পর্বকে একত্রিত করে আনা হচ্ছে নতুন নামের এক সংস্করণ— ‘বাহুবলী: দ্য এপিক’।




শুক্রবার, ৩ অক্টোবর প্রযোজক শোবু ইয়ারলাগাড্ডা ইনস্টাগ্রামে ভক্তদের জন্য সুখবর দেন। তিনি জানান, ছবির এডিটিং প্রায় শেষের দিকে। নিজের পোস্টে লিখেছেন—  ‘বাহুবলী: ‘দ্য এপিক’-এর জন্য এস.এস. রাজামৌলি শেষ মুহূর্তের টাচ ও ফাইনাল এডিট ট্রিম করছেন।”
প্রযোজক দুটি ছবি শেয়ার করেছেন এডিটিং স্টুডিও থেকে। একটিতে দেখা যায়, পরিচালক এস.এস. রাজামৌলি টিমের সঙ্গে বসে ছবির বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করছেন। অন্য একটি ছবিতে তিনি টিভি স্ক্রিনের কাছে দাঁড়িয়ে খুঁটিনাটি এডিট মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছেন।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া