শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Comedian Sunil Pal criticises Aryan Khan for mocking Bollywood in his directorial debut The Bads Of Bollywood

বিনোদন | ‘তোমার বাবাকে তারকা বানিয়েছে বলিউড, আজ তাকেই অপমান করছ’ — আরিয়ান খানকে লাগামহীন আক্রমণ করে কী বললেন কৌতুকাভিনেতা সুনীল পাল?

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ০৪ অক্টোবর ২০২৫ ১৪ : ৩০Rahul Majumder

শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যাড*স অফ বলিউড’ আলোচনার ঝড় তুলেছে। একদিকে ফ্যানরা তাঁর সাহসী গল্প বলার স্টাইলের প্রশংসা করছেন, অন্যদিকে কেউ কেউ মনে করছেন, শিল্পী স্বাধীনতার নাম করে বলিউডের ইজ্জতে আঘাত করা হয়েছে এই সিরিজের মাধ্যমে।

এমন যাবে এই প্রসঙ্গে বিতর্কিত কৌতুকশিল্পী সুনীল পাল এবার সরাসরি আক্রমণ করলেন আরিয়ানকে। সম্প্রতি, একটি পডকাস্টে তিনি আরিয়ানের উদ্দেশ্যে বলেন, “যে বলিউড তোমার বাবাকে এত বড় তারকা বানিয়েছে, আজ সেই বলিউডকে তুমি এইভাবে ছোটো করে দেখাচ্ছো!”

সুনীলের এই মন্তব্য মুহূর্তে ভাইরাল হয়ে যায় নেটপাড়ার। নেটিজেনদের মধ্যে দু'টি মত তৈরি হয়— কেউ বলছেন আরিয়ানকে আরও কৃতজ্ঞ হওয়া উচিত, কারণ এই এই বলিউড অর্থাৎ এই সিনেমার শিল্পই শাহরুখ খানকে তৈরি করেছে। অন্যরা বলছেন, শিল্প মানে স্বাধীনতা, এবং সত্য বলাই শিল্পীর কাজ— এমনকী যদি তা চরম অস্বস্তিকর হয়, তবুও!

 

‘দ্য ব্যাড*স অফ বলিউড’ হিন্দি সিনেমার ইন্ডাস্ট্রির অভিজাত এবং অকপট ছবির অন্যদিকেটি প্রায় নগ্নভাবে তুলে ধরেছে। শিল্পীদের অহংকার, রহস্য এবং বলিউডের রঙিন জগৎ— সবকিছুই এখানে উঠে এসেছে। সিরিজটি তুমুল জনপ্রিয় হয়েছে জনতামহলে। অধিকাংশ সমালোচকদের মতে – “ ‘দ্য ব্যাড*স অফ বলিউড’  পুরোপুরি নিখুঁত নয়, তবে এর প্রয়োজনও নেই। এটি বিশৃঙ্খল, সাহসী, এবং সেই শিল্পের মতোই ঝুঁকিপূর্ণ যা এটি উপস্থাপন করছে। আরিয়ান খানের এই ডেবিউ দেখাচ্ছে যে তিনি ঝুঁকি নিতে চান, নিজের জগতের দিকে ঠাট্টা, ব্যঙ্গ করতে চান এবং একই সঙ্গে তার আবেদনকে স্বীকার করতে চান। এটি বিনোদন দেয়, প্ররোচনা করে, এবং মনে করিয়ে দেয় কেন বলিউড, সমস্ত বিরোধিতার পরেও, স্বপ্ন, দুঃস্বপ্ন এবং চমক-দর্শনীয়তার ককটেল হয়েও ভক্তদের জন্য আকর্ষণীয়।”

সিরিজের উচ্ছ্বসিত এবং নির্ভীক রূপ দর্শকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। আরিয়ান খানের এই সাহসী প্রচেষ্টা প্রমাণ করে, কখনও কখনও শিল্পের স্বাধীনতা এবং সত্যিই প্রকাশ করা, জনপ্রিয়তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই তো বিতর্কের মাঝেও ট্রেন্ডিং আরিয়ানের এই সিরিজ।  সাহসী গল্প, তীক্ষ্ণ হিউমার এবং বলিউডের মিথ্যাচার উন্মোচন— সব মিলিয়ে দর্শকদের মনে এক নতুন এবং তাজা অভিজ্ঞতা তৈরি করেছে।

আরিয়ান খানের এই সিরিজ দর্শকদের মনে করিয়ে দেয়— বলিউড শুধু স্বপ্ন নয়, বরং কখনও দুঃস্বপ্নও হতে পারে, কিন্তু চিরকালই এক অবিস্মরণীয় চমক।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া