শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ০৪ অক্টোবর ২০২৫ ১৩ : ৩৫Rahul Majumder
এরকম চরম বিশ্বাসঘাতকতার গল্প যেন সিনেমাকেও হার মানায়! বলিউডের জনপ্রিয় অভিনেতা-পরিচালক ফারহান আখতারের পরিবারের এক ‘বিশ্বস্ত’ গাড়িচালক হঠাৎই পরিণত হলেন প্রতারকে। অভিযোগ, পরিবারের নামে থাকা একাধিক ক্রেডিট কার্ড ব্যবহার করে তিনি প্রায় ১২ লক্ষ টাকা হাতিয়েছেন।
এই চাঞ্চল্যকর ঘটনাটি সামনে এসেছে ফারহানের মা ও জনপ্রিয় চিত্রনাট্যকার হানী ইরানির পরিবারের তরফে। অভিযুক্ত ড্রাইভার নরেশ সিং (৩৫), যিনি শুধু একাই নয়, মুম্বইয়ের বান্দ্রা এলাকার এক পেট্রোল পাম্প কর্মী অরুণ সিং (৫২)–এর সঙ্গে মিলে এই জালিয়াতি চালিয়ে গিয়েছিলেন বলে অভিযোগ। ফারহানের মায়ের আপ্তসহায়ক দিয়া ভাটিয়া উভয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন।
তদন্তে জানা গিয়েছে, গাড়ির জ্বালানি ভরার নামে বারবার কার্ড সোয়াইপ করতেন নরেশ। কিন্তু গাড়িতে ডিজেল না ভরে, সেই টাকার একটা বড় অংশ নগদে নিজের পকেটে ঢুকিয়ে নিতেন। অরুণ প্রতিবার লেনদেনের পর প্রায় এক থেকে দেড় হাজার টাকা নিজের ভাগ রেখে বাকি টাকা নরেশকে দিতেন!
সব রহস্য ফাঁস হয় অক্টোবরের ১ তারিখে, যখন ফারহানের মায়ের আপ্তসহায়ক দিয়া ভাটিয়া হিসেবপত্র খতিয়ে দেখে সন্দেহ করেন। দেখা যায়, পরিবারের মারুতি গাড়ি, যার ডিজেল ট্যাঙ্ক ৩৫ লিটারের, সেটিতে নাকি ৬২১ লিটার ডিজেল ভরা হয়েছে বলে রেকর্ড দেখাচ্ছে! এমন সংখ্যা দেখে চোখ কপালে ওঠে দিয়ার। শুরু হয় খোঁজখবর। তদন্তে সামনে আসে আরও চমকপ্রদ তথ্য— একই ক্রেডিট কার্ড নয়, তিনটি আলাদা কার্ড ব্যবহার করা হয়েছে। দেখা যায় এমন একটি গাড়ির জন্যও তেল কেনা হয়েছে, যা তাঁরা সাত বছর আগেই বিক্রি করে দিয়েছিলেন!
শেষমেশ, দিয়ার মুখোমুখি জিজ্ঞাসাবাদে নরেশ স্বীকার করে নেন সব। জানান, এই কার্ডগুলি তিনি ২০২২ সালে ফারহানের প্রাক্তন গাড়ি চালক সন্তোষ কুমার–এর কাছ থেকে পেয়েছিলেন, এবং তখন থেকেই নিয়মিতভাবে এই প্রতারণা চালিয়ে যাচ্ছিলেন তিনি।
পুরো ঘটনা ফারহানের মায়ের কাছে স্বীকার করার পর চালক নরেশের নামে বান্দ্রা থানায় লিখিত অভিযোগ জানান দিয়া। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার ধারা ৩১৮ (ফৌজদারি বিশ্বাস লঙ্ঘন), ৪১৮ (প্রতারণা) এবং ৩ (৫) (সাধারণ বিধান)-এর অধীনে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি