শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ০৪ অক্টোবর ২০২৫ ১২ : ২৫Rahul Majumder
এক সময় বলিউডের সবচেয়ে হট কাপল ছিলেন তাঁরা — দীপিকা পাড়ুকোন আর রণবীর কাপুর। বহু বছর পরে ফের এক ফ্রেমে দেখা গেল এই প্রাক্তন প্রেমিক-প্রেমিকাকে, সেটাও হঠাৎ করেই মুম্বই বিমানবন্দরে! শনিবার সকালে হঠাৎ করেই দু’জনেই হাজির হন মুম্বই বিমানবন্দরে — মাত্র কয়েক মিনিটের ব্যবধানে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাঁদের ভিডিও ও ছবি, যা দেখে নেটিজেনদের একটাই প্রতিক্রিয়া — “ উফ! রসায়নটা এখনও অটুট।”

একটি ভিডিওয় দেখা যায়, ধূসর কো-অর্ড সেট ও সাদা জুতো পরে বিমানবন্দরে পৌঁছন দীপিকা। গাঢ় সানগ্লাসে তাঁর কুল লুক নজর কাড়ে সকলের। কিছুক্ষণের মধ্যেই হাজির হন রণবীর, কালো পোশাকে, সর্বদা মতোই স্টাইলিশ মুডে। পাপারাজ্জিদের দিকে হাত নেড়ে গেটের দিকে এগোচ্ছিলেন তিনি।
ঠিক তখনই দীপিকা গলফ কার্টে চেপে বিমানবন্দরের লাউঞ্জের দিকে রওনা দিয়েছিলেন, রণবীর দূর থেকে তাঁকে দেখেই হাত নেড়ে অভিবাদন জানালেন। দেখামাত্র তখনই দীপিকা গাড়িটা থামিয়ে দিলেন। রণবীর এগিয়ে এসে বসলেন তাঁর পাশে। আর তারপরেই— সেই হাসি, সেই চোখের ঝলক, আর এক উষ্ণ আলিঙ্গন— যা কয়েক সেকেন্ডেই ভাইরাল পুরো নেটপাড়ায়। কার্ট এগিয়ে যেতে যেতে দু’জনকে কথা বলতে দেখা যায়— একেবারে পুরনো দিনের মতোই মিষ্টি এক ফ্রেমে ধরা পড়ল বলিউডের এই প্রাক্তন জুটি!
দীপিকা ও রণবীরের প্রেম শুরু হয়েছিল ২০০৮ সালে, তাঁদের প্রথম একসঙ্গে কাজ ‘বচনা অ্যায় হসিনো’-তে। প্রায় দু’বছরের সম্পর্কের পর বিচ্ছেদ হয় তাঁদের। পরে দীপিকা ২০১৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রণবীর সিং-এর সঙ্গে; তাঁদের কন্যা দুয়া। অন্যদিকে রণবীর কাপুর ২০২২ সালে আলিয়া ভাটকে বিয়ে করেন, তাঁদের কন্যা রাহা। তবে বিচ্ছেদের পরেও দু’জনের পেশাদার সম্পর্ক বন্ধ হয়নি। ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ (২০১৩) আর ‘তামাশা’ (২০১৫)-তে তাঁদের পর্দার রসায়ন আজও ভোলেনি দর্শকরা।
এখন দীপিকা ব্যস্ত আছেন অ্যাটলির নতুন ছবি এএ২২xএ৬, যেখানে তাঁর সঙ্গে আছেন আল্লু অর্জুন। এছাড়া চলছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত কিং ছবির শুটিং— শাহরুখ খান, সুহানা খান ও অভিষেক বচ্চনের সঙ্গে। অন্যদিকে রণবীরকে শিগগিরই দেখা যাবে সঞ্জয় লীলা বনশালির 'লভ অ্যান্ড ওয়ার'-এ, যেখানে তাঁর বিপরীতে রয়েছেন আলিয়া ভাট ও ভিকি কৌশল। এছাড়াও রয়েছে নীতেশ তিওয়ারির রামায়ণ, যেখানে 'সীতা'রূপী সাই পল্লবীর বিপরীতে 'রাম'-এর ভূমিকায় দেখা যাবে তাঁকে।
মুম্বই বিমানবন্দরের রণবীর-দীপিকার এই ছোট্ট আলিঙ্গন যেন আবার মনে করিয়ে দিল— প্রেম মুছে যায়, কিন্তু রসায়ন? সেটা থেকে যায়, চিরকাল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি