শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Avengers: Doomsday teaser may drop in December and might debut during Avatar

বিনোদন | ‘অবতার’-এর তিন নম্বর ছবিতে ঢুকে পড়ছে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’! মার্ভেল-ভক্তদের জন্য কীভাবে প্রস্তুত হচ্ছে এই দুরন্ত চমক?

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ০৪ অক্টোবর ২০২৫ ১১ : ৩১Rahul Majumder

মার্ভেলপ্রেমীরা প্রস্তুত তো? শোনা যাচ্ছে, ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-র প্রথম টিজার নাকি আসছে এই ডিসেম্বরে! হলিউডে কানাঘুষো শুরু হয়ে গেছে— এই বছরের শেষেই নাকি দেখা মিলবে মার্ভেল ইউনিভার্সের পরবর্তী মহাযুদ্ধের প্রথম ঝলক। আর সেই ঝলকই নাকি পালটে দিতে চলেছে মার্ভেল ইউনিভার্সের ভবিষ্যৎ! শুধু তাই নয়, আরও এক বড় চমক! খবর, জেমস ক্যামেরনের ‘অবতার: ফায়ার অ্যান্ড অ্যাশ’-এর স্ক্রিনিং চলাকালীনই নাকি মিলবে ‘ডুমসডে’-র ঝলক। একেবারে আগাম ট্রিট!

 

যদিও মার্ভেল বা ২০থ সেঞ্চুরি স্টুডিওস এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, কিন্তু ইন্ডাস্ট্রি ইনসাইডার ড্যানিয়েল রিখ্টম্যানের দাবি, এই টিজার নাকি ২০২৫ সালের শেষের দিকেই দর্শকদের সামনে আসতে পারে— অর্থাৎ ছবির মুক্তির এক বছর আগেই!

 

তবে মার্ভেলের এই স্ট্র্যাটেজি নতুন নয়। ২০১৭ সালে ‘ইনফিনিটি ওয়ার’-এরও এক বছর আগে স্টুডিও প্রকাশ করেছিল ছবির বিহাইন্ড-দ্য-সিনস ভিডিও। তাই এবারও সেই ট্র্যাডিশন বজায় রাখার জল্পনাই তুঙ্গে।

 

২০২৬ সালের ১৮ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’, যা মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ফেজ সিক্স-এর সেরা ছবি বলে ধরা হচ্ছে। এক কথায়, ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ হচ্ছে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ফেজ সিক্স-এর কেন্দ্রবিন্দু। ছবিতে থাকছেন— ক্রিস হেমসওয়ার্থ (থর), সেবাস্টিয়ান স্ট্যান (বাকি বার্নস), রেবেকা রোমেইন (মিস্টিক), সিমু লিউ (শাং-চি), প্যাট্রিক স্টুয়ার্ট, ইয়ান ম্যাককেলেন, কেলসি গ্রামার, অ্যালান কামিং, জেমস মার্সডেন এবং— সর্বশেষ ও সবচেয়ে চমকপ্রদ সংযোজন— রবার্ট ডাউনি জুনিয়র! কিন্তু এবার তিনি ফিরছেন না আয়রন ম্যান হিসেবে। রিপোর্ট বলছে, তিনি দেখা দেবেন ভিক্টর ভন ডুম, অর্থাৎডক্টর ডুম রূপে— আর সেই কারণেই ছবির নাম ‘ডুমস ডে’। সূত্র বলছে, তাঁর এই চরিত্রই পরবর্তী দুই ‘অ্যাভেঞ্জার্স’ ছবির কেন্দ্রীয় ভিলেন — এবং মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স-এর ভবিষ্যৎ ট্রিলজিরও মূল ভিত্তি।

 

শুটিং ইতিমধ্যেই শেষ, চলছে পোস্ট-প্রোডাকশন। এই ছবিই নাকি সরাসরি পথ খুলে দেবে ২০২৭ সালের ‘অ্যাভেঞ্জার্স: সিক্রেট ওয়ার্স ’-এর জন্য, যা মার্ভেল ইউনিভার্সের পরবর্তী অধ্যায়ের চূড়ান্ত পরিণতি এনে দেবে। শুটিং শেষ হয়েছে কয়েক মাস আগেই, এখন চলছে দ্রুত পোস্ট-প্রোডাকশন। খবর, ছবির স্পেশাল ইফেক্ট ও সিজিআই কাজের জন্য আলাদা টিম গঠন করেছে মার্ভেল, যাতে ‘ডুমসডে’-এর ভিজুয়াল ইমপ্যাক্ট আগের সব অ্যাভেঞ্জার্স ছবিকে ছাপিয়ে যায়।

 

 

ভাল করে ধরে রাখুন নিশ্বাস— কারণ মার্ভেল ইউনিভার্সে এবার নামছে এমন এক ঝড়, যার হাওয়া হয়তো ‘ইনফিনিটি ওয়ার’কেও ছাপিয়ে যাবে!
‘ডুমসডে’-এর পরেই ২০২৭-এ মুক্তি পাবে ‘অ্যাভেঞ্জার্স: সিক্রেট ওয়ার্স’— যা নাকি মার্ভেলের গোটা মাল্টিভার্স গল্পের চূড়ান্ত পরিণতি আনবে।
খবর, এই দুই সিনেমাই একসঙ্গে লিখেছেন ‘লোকি’ সিরিজের লেখক মাইকেল ওয়াল্ড্রন। মার্ভেল ফ্যানদের মতে, ‘ডুমসডে’-এর মধ্য দিয়েই শুরু হবে মাল্টিভার্স ডুম সাগা, যেখানে ডক্টর ডুম হয়ে উঠবেন এমন এক শক্তি, যার সামনে থর, শাং-চি, এমনকী মিস্টিকও অসহায়!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া