মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজত বসু | ০৪ অক্টোবর ২০২৫ ১০ : ০৩Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: ডিক্লেয়ার করে দিল ভারত। তৃতীয় দিনের শুরুতেই। গিলরা শনিবারই টেস্ট ম্যাচ জিতে নিতে চাইছেন। শুক্রবার দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ছিল ৪৪৮/৫। সেই রানেই হল ইনিংস ডিক্লেয়ার। রাহুল ছাড়াও শতরান করেছেন ধ্রুব জুরেল ও জাদেজা।
ভারত এগিয়ে থাকল ২৮৬ রানে। প্রথম ইনিংসে মাত্র ১৬২ রানে শেষ হয়ে গিয়েছিল ক্যারিবিয়ানরা। তাই ইনিংসে ম্যাচ জয়ই লক্ষ্য গিলদের।
আরও পড়ুন: দ্রাবিড়ের পর আরও দুই কোচকে ছাঁটাই করল রাজস্থান, কারা তাঁরা?
এটা ঘটনা, ভারত–ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে চালকের আসনে ভারত। দ্বিতীয় দিনের শেষে ৫ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়ার রান ছিল ৪৪৮। ২৮৬ রানে এগিয়ে ভারত। রানের পাহাড়ে শুভমান গিলরা। দ্বিতীয় দিন তৃতীয় সেশনে ৪ উইকেট হারিয়ে ৪০০ রানের গণ্ডি পেরিয়ে যায় টিম ইন্ডিয়া। আমেদাবাদে তিনটে শতরান। দ্বিতীয় দিন শতরানের হ্যাটট্রিক। লোকেশ রাহুলের পর ধ্রুব জুরেল এবং রবীন্দ্র জাদেজা। শুরুটা করেন রাহুল। ভীত গড়ে দেন। দলকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিলেন ধ্রুব জুরেল এবং রবীন্দ্র জাদেজা। টেস্টে প্রথম শতরান ভারতীয় উইকেটকিপার ব্যাটারের। ১৯০ বলে শতরানে পৌঁছে যান। তাঁর কাঁধে ভর করে ৪০০ রানের গণ্ডি পেরোয় ভারত। একই সময় রবীন্দ্র জাদেজাও শতরানের দিকে এগোচ্ছিলেন। মধ্যাহ্নভোজের পর আউট হন রাহুল। তারপর দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেন জুরেল এবং জাদেজা জুটি। দু’জনের অনবদ্য ইনিংস।
শুরুতে দলের ভীত গড়ার লক্ষ্যে কিছুটা সতর্কতার সঙ্গে শুরু করেন রাহুল। ১২টি চারের সাহায্যে শতরান করেন। কিন্তু অনেক বেশি ভয়ডরহীন ইনিংস খেলেন জুরেল। ১৯০ বলে পৌঁছে যান লাল বলের ক্রিকেটে নিজের প্রথম শতরানে। ইনিংসে ছিল ১২টি চার এবং ২টি ছয়। শেষমেষ ২১০ বলে ১২৫ রান করে আউট হন জুরেল। ইনিংসে ছিল ৩টি ছয় এবং ১৫টি চার। তাঁকে যোগ্য সঙ্গত দেন জাদেজা। ১৬৮ বলে একশো রানে পৌঁছে যান। ইনিংসে ছিল ৬টি চার এবং ৫টি ছয়। জুটিতে ১৫০ রান যোগ করেন জুরেল–জাদেজা। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজ। কিন্তু মহম্মদ সিরাজ এবং যশপ্রীত বুমরার বোলিংয়ে ধরাশায়ী ক্যারিবিয়ানরা। দুই পেসার মিলে ৭ উইকেট ভাগ করে নেন। দীর্ঘদিন পর লাল বলের ক্রিকেটে ফিরে জোড়া উইকেট কুলদীপ যাদবের। ১৬২ রানে শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। জবাবে প্রথম ইনিংসে রানের পাহাড়ে ভারত। টেস্ট জয় শুধু সময়ের অপেক্ষা। পরিস্থিতি যা, তাতে আহমেদাবাদে তৃতীয় দিনই শেষ হয়ে যেতে পারে প্রথম টেস্ট। আর ডিক্লেয়ার করে ভারত শনিবারই খেলা শেষ করে দিতে চাইছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি