শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Tom Cruise planning his wedding with Ana De Armas in space reports

বিনোদন | 'মিশন ইম্পসিবল'-এর সব বিপজ্জনক স্টান্ট হার মানবে! মহাকাশে গিয়ে আনা দে আরমাসকে বিয়ে করবেন টম ক্রুজ?

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ০৩ অক্টোবর ২০২৫ ২০ : ২৫Rahul Majumder

শুধুই নিকোল কিডম্যান আর কিথ আরবান-এর বিচ্ছেদ নিয়ে হলিউড এখন সরগরম নয়! সেই চর্চার কেন্দ্রে রয়েছে টম ক্রুজ আর আনা দে আরমাসের সম্পর্ক। শোনা যাচ্ছে, এই জুটির বিয়ে হতে চলেছে এমনভাবে, যা ‘মিশন ইম্পসিবল’-এর স্টান্টকেও হার মানাবে!

 

 

হলিউড সংবাদ্যম রেডার অনলাইন-এর প্রতিবেদন অনুযায়ী, ৬৩ বছর বয়সী ‘টপ গান’ তারকা টম ক্রুজ আর ৩৭ বছরের কিউবান-স্প্যানিশ অভিনেত্রী আনা দে আরমাস বিয়ের পরিকল্পনা করছেন একেবারেই অন্যরকমভাবে।

এক সূত্রের দাবি, “তাঁদের দু’জনকে এক করেছে অ্যাডভেঞ্চারের প্রতি দু'জনেরই একই রকমের ভালবাসা। তাই নিজেদের এমন একটা বিয়ে চাইছে তাঁরা, যা একেবারেই ‘আউট অফ দ্য বক্স’। মহাকাশ ভ্রমণের বিষয়ে টমের তো অদম্য উৎসাহ, তাই মহাকাশে প্রথম দম্পতি হিসেবে বিয়ে করার আইডিয়াও ঘুরছে তাঁর মাথায়। আবার কখনও আকাশে প্যারাশুট জাম্প দিয়ে মাঝ-আকাশে শপথ নেওয়ার কথাও তাঁরা ভেবেছেন!”

 

 

এই বছরের শুরুতেই টম ও আনার ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে। জুলাই মাসে ভরমন্ট শহরে একসঙ্গে হাত ধরে হাঁটাহাঁটির ছবি প্রকাশ্যে আসতেই তাঁদের প্রেমের খবর নিশ্চিত হয়। যদিও টম সম্পর্ক নিয়ে বরাবরই সতর্ক, ফিসফাস, এবার নাকি তিনি কেটি হোমসের প্রেমে পড়ার সময় যতটা উচ্ছ্বসিত ছিলেন, তার থেকেও বেশি।

 

তবে সমালোচনা এড়াতেই প্রকাশ্যে অতটা বড়াই করছেন না তাঁরা। সূত্র জানাচ্ছে, যেদিন বিয়ে হবে, সেদিন আর কিছু আটকাবে না। দু’জনেই চায় একেবারেই আড়ম্বরপূর্ণ বিয়ে, মানুষ কী বলবে তা নিয়ে ভাবনা নেই তাঁদের।

 

 

শুধু ব্যক্তিগত সম্পর্ক নয়, পেশাগতভাবেও জুটির রসায়ন জমে উঠছে। তাঁরা নাকি ‘ডিপার’ নামের এক সুপারন্যাচারাল ওশান থ্রিলারে একসঙ্গে অভিনয় করার পরিকল্পনা করছেন। মে মাসে 'গুড মর্নিং আমেরিকা'-তে হাজির হয়ে আনা টমকে নিয়ে বলেন, “ওর সঙ্গে আমার সম্পর্কটা ভীষণ মজার। আমরা একসঙ্গে কিছু প্রজেক্টে কাজ করছি।”

 

 

টম এর আগে তিনবার বিয়ে করেছেন—মিমি রজার্স, নিকোল কিডম্যান আর কেটি হোমসকে। প্রতিটি সম্পর্কই বড়সড় আড়ম্বরের সঙ্গে শুরু হলেও শেষ হয়েছে তুমুল নাটকীয়ভাবে। তাই এবার আনা দে আরমাসের সঙ্গে তাঁর নতুন অধ্যায় নিয়ে গুঞ্জন আরও তুঙ্গে।

 

 

হলিউড চত্বরে এখন একটাই প্রশ্ন করছে—টম আর আনার বিয়ে সত্যিই কি মহাকাশে হবে, না কি মাঝ-আকাশে প্যারাশুট জাম্প দিয়ে? যাই হোক, তাঁদের প্রেমের গল্প ইতিমধ্যেই একেবারে 'মিশন ইম্পসিবল'-এর মতো রোমাঞ্চকর!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া