শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Karan Kundra hits back and slams ex-girlfriend Anusha Dandekar after her alligations against him

বিনোদন | 'পুরো মুম্বইয়ের সঙ্গে শুয়েছিল ও' প্রাক্তন প্রেমিকা অনুষা দণ্ডেকরের বিস্ফোরক অভিযোগ! পাল্টা কী জবাব দিলেন করণ?

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ০৩ অক্টোবর ২০২৫ ১৯ : ৪১Rahul Majumder

বলিউড ও ছোটপর্দার জনপ্রিয় মুখ করণ কুন্দ্রা এবং অনুষা দাণ্ডেকরের সম্পর্ক বহুদিন ধরেই আলোচনায়। চার বছরের প্রেম ভেঙে যাওয়ার পরেও একে অপরকে ঘিরে বিতর্ক থামেনি। সম্প্রতি অনুষা তাঁর ইউটিউব পডকাস্টে নাম না তুলে প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে একাধিক চাঞ্চল্যকর অভিযোগ তোলার পর, করণ সোশ্যাল মিডিয়ায় পাল্টা তোপ দাগলেন। যদিও কিছুক্ষণের মধ্যেই তিনি পোস্টটি মুছে ফেলেন।

 

 

অনুষা দাণ্ডেকর তাঁর পডকাস্ট ‘আনভেরিফায়েড – দ্য পডকাস্ট’–এ প্রাক্তন প্রেমিককে নিশানা করে জানান, “একটি ডেটিং অ্যাপের ক্যাম্পেইনে কাজ করার সুযোগ পেয়েছিলাম আমি। ও সময়ে আমার প্রেমিককেও একই প্রজেক্টে নিয়ে আসি, জীবনে ওটাই ওর সবচেয়ে বড় পারিশ্রমিক। অথচ সেই একই অ্যাপ ব্যবহার করে ও অন্য মেয়েদের সঙ্গে কথা বলত, দেখা করত। পরে জানতে পারি, ও প্রায় গোটা মুম্বা্ইয়ের সঙ্গেই শুয়ে বেড়াচ্ছিল!”

 

উল্লেখ্য, অনুষা ছিলেন ডেটিং অ্যাপ 'বাম্বেল'–এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর। সেই সময় করণও ওই ক্যাম্পেইনে তাঁর সঙ্গী হয়েছিলেন। প্রকাশ্যে নাম না করলেও নেটিজেনরা ধরে নেন, অনুষার অভিযোগ সরাসরি করণ কুন্দ্রাকে উদ্দেশ্য করেই।

 

এরপরেই ইনস্টাগ্রামে এক দীর্ঘ নোটে করণ লেখেন, “তিন ঘণ্টায় ৮৭টা আর্টিকল! আর সেটা কিসের জন্য? একটা পডকাস্ট বিক্রির জন্য? এটাই কি দেশের যুবক-যুবতীদের জন্য প্রেরণা? উদাহরণ? দুঃখের বিষয়, আজ এই তথাকথিত ‘উচ্চ শ্রেণির’ মহিলারা যা খুশি বলে হাততালি পান, অথচ আমাদের মতো ছোট শহরের সাধারণ ছেলেরা যারা কঠোর পরিশ্রম করি, পরিবারের থেকে দূরে থেকে লড়াই করি, তাদের পাশে কেউ দাঁড়ায় না। শেষে আমাদের প্রাণশক্তি নিভে যায়, আমরা কেবল ‘জাস্টিস ফর…’ হ্যাশট্যাগে রূপান্তরিত হই।”

 

এখানেই থামেননি করণ। এরপর আরও তীব্র সুরে তিনি লেখেন,“ভোর চারটেয় বিছানায় একা শুয়ে যখন অসহায়তা আর হতাশা গ্রাস করে, তখন ভাবি, কেন এই তথাকথিত ‘স্ম্যাশ দ্য প্যাট্রিয়ার্কি’ স্লোগান দেওয়া মহিলারা, যারা বলিউডি প্রভাবশালী পরিবার থেকে আসেন, ক্ষমতার নেশায় বুঁদ হয়ে, বিনা শাস্তিতে মানসিক নির্যাতন করে যেতে পারেন? কেন তাদের কোনও জবাবদিহি নেই? কেন কোনও পরিণতি নেই? এভাবেই তারা পুরুষদের ভেঙে ফেলে, তাদের আত্মবিশ্বাস চূর্ণ করে দেয়। তখনই বুঝি কেন আমাদের দেশে এত শক্তিশালী, সফল পুরুষও আত্মহত্যার পথ বেছে নেন!”

 

 

২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত এমটিভি-র জনপ্রিয় রিয়্যালিটি শো ‘লাভ স্কুল’–এর সহ-সঞ্চালক ছিলেন করণ ও অনুষা। তিন বছরেরও বেশি সময় ধরে চলেছিল তাদের প্রেম। কিন্তু ২০২০ সালে আকস্মিকভাবে সম্পর্ক ভেঙে যায়।

 

২০২১ সালে ইনস্টাগ্রামে এক ‘আস্ক মি এনিথিং’-এ এক ভক্ত সরাসরি বিচ্ছেদের কারণ জানতে চাইলে অনুষা লেখেন, “আমরা সবাই আরও সততা, ভালবাসা আর সুখ পাওয়ার যোগ্য। তাই আমি নিজেকেই বেছে নিয়েছি। এটাই সত্যি।”

 

অন্যদিকে করণ তখন এক সাক্ষাৎকারে বলেন, সম্পর্ক ভাঙা নিয়ে প্রকাশ্যে কিছু বলবেন না, কারণ “ওটা সম্পর্কের প্রতি অসম্মান হবে।”

 

 

এখন করণ কুন্দ্রা অভিনেত্রী তেজস্বী প্রকাশের সঙ্গে সম্পর্কে রয়েছেন। অনুষা দাণ্ডেকরও নিজের কেরিয়ার ও ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু করেছেন। তবু পুরনো প্রেমের আঁচ, প্রতিশোধস্পৃহা এখনও থামছে না বলিপাড়ায়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া