শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সংবাদ সংস্থা মুম্বই | ০৩ অক্টোবর ২০২৫ ১৯ : ০৩Sanchari Kar
অংশুলার বাগদানের অনুষ্ঠানে তারকাদের ভিড় সত্ত্বেও বোন জাহ্নবী কাপুর এবং খুশি কাপুর ছিলেন অনুপস্থিত। পরিবারের সদস্যদের মধ্যে হর্ষ বর্ধন কাপুর, মহীপ কাপুর, শানায়া কাপুর, রোহিত ধাওয়ান, রিয়া কাপুর, সোনম কাপুর, মোহিত মারওয়া এবং কুণাল রাওয়ালকে পাপারাজ্জিরা দেখেছেন। কিন্তু শ্রীদেবীর দুই কন্যাকে দেখা যায়নি। তাঁদের অনুপস্থিতি নিয়ে জল্পনা যে, জাহ্নবী এবং খুশি হয়তো এই বাগদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেননি।
অংশুলা মোনা শৌরি কাপুর এবং বনি কাপুরের মেয়ে। বনি আগে মোনার সঙ্গে বিয়ে করেছিলেন এবং তাঁদের দুই সন্তান অর্জুন ও অংশুলার। ১৯৯৬ সালে তিনি মোনার সঙ্গে বিচ্ছেদ করে শ্রীদেবীর সঙ্গে বিয়ে করেন। বনি এবং শ্রীদেবীর দুই কন্যা—জাহ্নবী এবং খুশি। ২০১৮ সালে শ্রীদেবী মারা গেলে অর্জুন এবং অংশুলা দুই সৎ বোনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেন। তাঁদের কঠিন সময় পাশে দাঁড়ান।
ইনস্টাগ্রামে তাঁদের প্রেমের আখ্যান শেয়ার করে অংশুলা লিখেছেন, 'আমাদের পরিচয় একটি অ্যাপে। এক মঙ্গলবার রাত ১টা ১৫ মিনিটে কথা শুরু করি। সেই সকাল ৬টা পর্যন্ত কথা বলেছি। তখনও মনে হচ্ছিল বিশেষ কিছু একটা শুরু হতে চলেছে। তিন বছর পরে, আমার প্রিয় শহরে, সেন্ট্রাল পার্কের কাসলের সামনে, সে প্রোপোজ করল! ঠিক ভারতীয় সময় রাত ১টা ১৫ মিনিটে! মুহূর্তটা এতটাই মধুর ছিল যে মনে হচ্ছিল যেন গোটা পৃথিবীই থেমে গিয়েছে… ওর প্রস্তাবে আমি হ্যাঁ বললাম।'
যদিও তারকা-যুগল এখনও তাঁদের বিয়ের সঠিক তারিখ ঘোষণা করেননি, তবে মনে করা হচ্ছে ডিসেম্বরেই তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হবেন।
রোহন পেশায় একজন চিত্রনাট্যকার, যিনি কিছু ক্রস-ল্যাঙ্গুয়েজ ইন্ডিপেন্ডেন্ট প্রোজেক্টে কাজ করেছেন। যদিও তিনি সরাসরি বলিউডের সঙ্গে যুক্ত নন। অংশুলা হলেন অর্জুন কাপুরের ছোট বোন। তিনি প্রযোজক বনি কাপুর এবং তাঁর প্রয়াত স্ত্রী মোনা শৌরী কাপুরের কন্যা। মোনা ২০১২ সালে ক্যানসারে মারা যান। সম্প্রতি অংশুলা প্রাইম ভিডিওর রিয়েলিটি শো ‘দ্য ট্রেটার্স’-এ অংশগ্রহণ করেন। নেটমাধ্যমেও তাঁর জনপ্রিয়তা চোখে পড়ার মতো।
বাবা বনি কাপুরের দ্বিতীয় পক্ষের সন্তানদের সঙ্গে আগাগোড়াই দূরত্ব বজায় রেখেছিলেন অর্জুন এবং অংশুলা। তবে শ্রীদেবীর মৃত্যুর পর দুই বোনের পাশে ঢাল হয়ে দাঁড়ান তাঁরা। দুঃসময়ে তাঁদের পাশে থাকেন। অথচ অংশুলার সুখের দিনে তাঁর পাশে দেখা গেল না জাহ্নবী এবং খুশিকে। কেন অনুপস্থিত ছিলেন তাঁরা? সেই উত্তর জানা নেই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি