শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Kajol breaks down and hugs Saif Ali Khan as he recalles life threatening attack on him 

বিনোদন | সইফের কোন মর্মান্তিক, ভয়ঙ্কর অভিজ্ঞতা শুনে কেঁদে ফেললেন কাজল? এরপর কেন জড়িয়ে ধরলেন 'হাম তুম'-এর নায়ককে ?

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ০৩ অক্টোবর ২০২৫ ১৮ : ৪৪Rahul Majumder

বলি তারকা সইফ আলি খান এবার এমন এক ব্যক্তিগত অভিজ্ঞতা ভাগ করলেন, যা শুনে স্তব্ধ দর্শক, আর আবেগে ভেসে পড়লেন অভিনেত্রী কাজল। কাজল-টুইঙ্কলের টক শো ‘টু মাচ’–এর মঞ্চে নিজের জীবনের ভয়াবহ মুহূর্ত খোলাখুলি জানালেন সইফ।

 

 

সইফ জানান, গত জানুয়ারিতে এক অনাহূত অনুপ্রবেশকারী আচমকা তাঁর বাড়িতে ঢুকে ধারালো ছুরি দিয়ে তাঁকে ছ’বার এলোপাথাড়ি কোপায়। সেই সময় নিজের ছোট ছেলে জেহকে রক্ষা করতেই ঝাঁপিয়ে পড়েছিলেন সইফ। ওই ঘটনায় মারাত্মক আহত হন সইফ। অভিনেতার পায়ে গুরুতর চোট লাগে, প্রচুর রক্তক্ষরণ হয়, অবিলম্বে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জরুরি ভিত্তিতে গুরুতর অস্ত্রোপচার করতে হয় অভিনেতাকে।

 

ঘটনার সবচেয়ে হৃদয়বিদারক মুহূর্ত আসে যখন সইফকে চোখের সামনে ওরকম রক্তাক্ত অবস্থায় দেখে তৈমুর। সইফ জানান, তাঁর ছোট্ট ছেলে তৈমুর সেই সময় বাবাকে দেখে কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করেছিল—“তুমি কি মরত চলেছ?”

এই প্রশ্ন শুনেই স্তব্ধ হয়ে যান সইফ। 

 

অভিনেতার কথায়, ‘‘সেদিন বুঝেছিলাম জীবন কতটা নড়বড়ে, আর পরিবার কতটা দামি।’’

 

শো-তে যখন সইফ এই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলছিলেন, তখন পাশে বসা কাজল আর চুপ করে বসে থাকতে পারেননি। আবেগে চোখ ভিজে যায় তাঁর, আর তিনি উঠে গিয়ে সইফকে জড়িয়ে ধরেন। মুহূর্তটি এতটাই আন্তরিক ছিল যে, দর্শক থেকে শুরু করে শোয়ে কাজলের সহ- সঞ্চালিকা‌ টুইঙ্কল খান্না সহ সকলে চুপ করে যান এক লহমায়।

 

 

সইফ আরও জানান, তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন কারণ ওই ঘটনার পর আজও প্রায় অক্ষত অবস্থায় বেঁচে আছেন তিনি। তাঁর কথায়, ‘‘যা ঘটেছিল তা সহজে ভুলে যাওয়া যায় না। কিন্তু আমি এটাকে জীবনের বড় শিক্ষা হিসেবে দেখি। পরিবারের গুরুত্ব, প্রতিটি মুহূর্তের মূল্য তখনই গভীরভাবে উপলব্ধি করেছি।’’

 

 

এই ঘটনাই উঠে আসছে টক শো ‘টু মাচ’–এর নতুন পর্বে, যেখানে কাজল এবং টুইঙ্কল খন্না সঞ্চালক। পর্বটি সম্প্রচারিত হওয়ার পর দর্শকেরা এই পুরো অভিজ্ঞতার কথা সরাসরি সইফের মুখেই শুনতে পাবেন।

 

 

সইফ আলি খানের এই স্বীকারোক্তি বলিউডে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। নবাব পরিবারের এই ঝড়ের অভিজ্ঞতা শোনার পর সাধারণ মানুষ থেকে শুরু করে অনুরাগীরা এখনও শিহরিত।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া