শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রাহুল মজুমদার | ০৩ অক্টোবর ২০২৫ ১৮ : ০০Rahul Majumder
সম্প্রতি, অ্যাডাল্ট ছবি খ্যাত অভিনেত্রী নেহাল ভদোলিয়া প্রকাশ্যে অভিযোগ করেন যে, বিখ্যাত পরিচালক সুভাষ ঘাই অনুমতি ছাড়াই তাঁকে চুমু খেয়েছিলেন! স্বভাবতই সমাজ মাধ্যমে হু হু করে ভাইরাল হয় এই খবর! সেই ঘটনার পর এবার পরিচালক সুভাষ ঘাই একটি বিবৃতিতে জানান, তাঁর আইনজীবী দল “যেকোনও মিথ্যা অভিযোগের বিরুদ্ধে কঠোর আইননত ব্যবস্থা নিতে প্রস্তুত।”
সুভাষ ঘাইয়ের কথায়, "যে ব্যক্তি আমার, আমার সংস্থা বা দলের সুনাম নষ্ট করার চেষ্টা করবে, তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। তার জন্য আমার আইনজীবীদের দল প্রস্তুত।"
বর্ষীয়ান পরিচালক আরও যোগ করেন, "যদি কারও প্রকৃত অভিযোগ থেকে থাকে, তবে সেই অভিযোগ জানানোর সঠিক পথ হল পুলিশ অথবা যথাযথ আইনি কর্তৃপক্ষের কাছে যাওয়া। সোশ্যাল মিডিয়ায় যাচাইহীন খবর ছড়ানো কেবল বিভ্রান্তি সৃষ্টি করে এবং তা আইনবিরুদ্ধ।"
নেহাল ভদোলিয়া, যিনি 'গন্ধি বাত' ও 'দুনালি'-এর মত হিন্দি অ্যাডাল্ট ওয়েব সিরিজ পরিচিত, সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, ২০২১ সালে তাঁর যখন মাত্র ২৬ বছর বয়স, সেই সময়ে সুভাষ ঘাই তাঁর সঙ্গে 'অন্য আচরণ' করেছিলেন। জোর গলায় নেহাল জানান, তিনি তখন সুভাষ ঘাইয়ের ম্যানেজারের সঙ্গে ডেটিং করছিলেন। একদিন সেই ম্যানেজার তাঁকে ঘাইয়ের বাড়িতে নিয়ে যান।
নেহাল বলেন, "আমরা ওখানে মদ্যপান করছিলাম। এক সময় সুভাষ ঘাই আমার জন্য ওয়াইন ঢাললেন। পরে, তিনি আমার হাসি ও সৌন্দর্য নিয়ে মন্তব্য করলেন। আমি একটু পরে সেই ফ্ল্যাটের একটি আলাদা ঘরে গিয়েছিলাম বাথরুমটা ব্যবহার করব বলে...সেখান থেকে বেরিয়ে দেখলাম সুভাষ ঘাইও সেখানে দাঁড়িয়ে আছেন। এরপর আমার একদম কাছে এসে দাঁড়ালেন এবং হঠাৎ করে আমাকে চুমু খেতে এগিয়ে এলেন! কোনওরকমে মাথাটা সরিয়ে ফেলেছিলাম তাই আমার ঠোঁটের বদলে গালে এসে পড়েছিল ওঁর চুমু! গোটা ঘটনায় যেমন চমকে গিয়েছিলাম, তেমন ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম।"
তারপর পুলিশের কাছে কেন গেলেন না অভিনেত্রী?পুলিশের কাছে অভিযোগ না করার কারণ হিসেবে তাঁর বক্তব্য, " গোটা ঘটনায় আমি এতটাই হতবাক হয়ে গিয়েছিলাম যে কিছু বোঝার অবস্থায় ছিলাম না। পুলিশে যাওয়ার কথা আমার মাথাতেই আসেনি।"
সুভাষ ঘাই-এর বিরুদ্ধে এরকম যৌন হেনস্থার অভিযোগ ওঠা এটা প্রথমবার নয়। ২০১৮ সালে যৌন হেনস্থার বিরুদ্ধে #মি টু (#MeToo) আন্দোলনের সময় সুভাষ ঘাইয়ের বিরুদ্ধে অভিনেত্রী-মডেল কেট শর্মাও তাঁকে চুমু ও জোর করে জড়িয়ে ধরার অভিযোগ করেছিলেন! তখনও এই বর্ষীয়ান পরিচালক এসব অভিযোগ অস্বীকার করেছিলেন।
অভিনেত্রী নেহাল ভদোলিয়ার সাক্ষাৎকার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর সুভাষ ঘাই সমাজ মাধ্যমে একটি পোস্টে লিখেছিলেন- মানুষ কখনও কখনও “শুধু প্রচারের জন্য সঠিক বা ভুল বক্তব্য” দেয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি