শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সংবাদ সংস্থা মুম্বই | ০৩ অক্টোবর ২০২৫ ১৭ : ৪৫Sanchari Kar
অভিনেত্রী অর্চনা পুরণ সিংয়ের ছেলে আয়ুষ্মান শেঠি একটি মজার ঘটনা শেয়ার করেছেন। অর্চনার সর্বশেষ ইউটিউব ভ্লগে তাঁকে, স্বামী পরমিত শেঠি এবং তাঁদের দুই ছেলে আয়ুষ্মান ও আর্যমানের সঙ্গে মুম্বইয়ে মহারাষ্ট্রীয় খাবারের স্বাদ নিতে দেখা যায়। সেই সময়েই আয়ুষ্মান হঠাৎই এক অদ্ভুত অভিজ্ঞতার কথা বললেন।
খাবার খেতে খেতে আয়ুষ্মান হেসে বললেন, “আমি একবার কেটি পেরির উচ্ছিষ্ট কেক খেয়েছি।” এ কথা শুনে সবাই অবাক হয়ে যান এবং জানতে চান কিভাবে এটা সম্ভব। তখন আয়ুষ্মান বুঝিয়ে বলেন, “আমি তখন ধর্মা প্রোডাকশনে (করণ জোহরের প্রোডাকশন হাউস) কাজ করছিলাম। করণ স্যারের বাড়িতে একটা পার্টি ছিল, যেখানে কেটি পেরিও এসেছিলেন। বিশাল বলিউড পার্টি ছিল সেটা। রাত ১২টার পর কেক আনা হয়েছিল বলে কেউ খায়নি। পরের দিন সকালে সেই কেক অফিসে এল, আর তখনই আমি খেয়েছিলাম কেটি পেরির উচ্ছিষ্ট কেক।”
২০১৯ সালে ওয়ান প্লাস মিউজিক ফেস্টিভ্যাল-এ কনসার্টের জন্য মুম্বইয়ে উপস্থিত ছিলেন কেটি পেরি। সেই সময় করণ জোহরের মুম্বই বিলাসবহুল বাড়িতে আয়োজিত তারকাখচিত পার্টিতেও তিনি যোগ দেন।
সেখানে উপস্থিত ছিলেন আরও অনেক বলিউড তারকা। যেমন ঐশ্বর্য রাই বচ্চন, অভিষেক বচ্চন, অনুষ্কা শর্মা, আলিয়া ভাট, নেহা ধুপিয়া, অঙ্গদ বেদি, করিশ্মা কাপুর, মালাইকা অরোরা, অর্জুন কাপুর, শাহিদ কাপুর, জ্যাকলিন ফার্নান্ডেজ, কিয়ারা আডবাণী, সোনাক্ষী সিনহা, আনন্যা পাণ্ডে, সিদ্ধার্থ মালহোত্রা, বিজয় দেবেরকোন্ডা, গৌরী খান এবং আরও অনেকেই।
অর্চনা এবং তাঁর পরিবার ইউটিউবে বেশ সক্রিয়। তাঁরা প্রায়শই ফ্যামিলি ভ্লগ শেয়ার করেন, যেখানে মুম্বইয়ের বিভিন্ন রেস্তোরাঁর খাবারের স্বাদ নিয়ে সেগুলির রিভিউ দেন। এছাড়াও তাঁরা দৈনন্দিন জীবনের কিছু মুহূর্তও দর্শকদের সঙ্গে ভাগ করেন।
কাজের দিক থেকে, অর্চনাকে সর্বশেষ শৌনা গৌতমের পরিচালনায় প্রথম ছবি ‘নাদানিয়া’এ দেখা গিয়েছে, যেখানে তিনি মিসেস ব্রিগ্যাঞ্জা মালহোত্রা চরিত্রে অভিনয় করেছেন। এটি ছিল ১৯৯৮ সালের ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে তাঁর সেই বিখ্যাত চরিত্রের রিপ্রাইজ।
অন্য দিকে, আয়ুষ্মান তাঁর অভিনেতা হওয়ার স্বপ্নে দৃঢ়ভাবে মনোনিবেশ করছেন। তিনি ফিল্ম এবং ওয়েব সিরিজের জন্য অডিশন দিচ্ছেন। নিজের দক্ষতা দিয়ে আলাদা করে স্বীকৃতি পেতে চাইছেন। সম্প্রতি তিনি নিজের একটি অ্যাপও তৈরি করেছেন।
এখনও অভিনয় জগতে পা না রাখলেও আয়ুষ্মানের জনপ্রিয়তা কিছু কম নয়। তাঁদের ভ্লগের সুবাদে অর্চনা-পুত্রের অনুরাগীর সংখ্যাও দেখার মতো। মা-বাবার পদাঙ্ক অনুসরণ করে কবে তিনি পর্দায় আসবেন, এখন সেটাই দেখার।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি