শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ০৩ অক্টোবর ২০২৫ ১৭ : ১৮Rahul Majumder
সঞ্জয় লীলা বনশালির বহু প্রতীক্ষিত স্বপ্নের প্রজেক্ট ‘বৈজু বাওরা’। মাঝেমাঝেই তা নিয়ে আলোচনা শুরু হয় বলিপাড়ায়, তারপরে আবার থেমেও যায়। বেশ কিছুদিন আগে সোনা গিয়েছিল এই ছবিতে নাকি মুখ্য চরিত্র দেখা যেতে পারে রণবীর সিং-কে। এমনকী, থাকতে পারেন দীপিকা পাড়ুকোনও! খোদ বনশালি একাধিকবার নিজের মুখে স্বীকার করেছেন এই ছবি তাঁর স্বপ্নের প্রজেক্টের মধ্যে অন্যতম। এবার আবার আলোচনার কেন্দ্রে 'বৈজু বাওরা'।
দীর্ঘদিনের গুঞ্জনের পর এবার জোর খবর, রণবীর সিং নয় বরং ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে রণবীর কাপুরকে! বনশালি এখন ব্যস্ত তাঁর আগামী ছবি ' লাভ অ্যান্ড ওয়ার' ছবির কাজ নিয়ে। খবর, সেই ছবির শুটিং মিটলে, তারপর এই মিউজিক্যাল ড্রামার জন্য পুরোপুরি ঝাঁপিয়ে পড়বেন তিনি। এক সূত্র জানিয়েছে, ইতিমধ্যেই ছবির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়ে গিয়েছে।
আসলে, রণবীর কাপুরের সঙ্গে বনশালির সম্পর্ক আজকের নয়। ২০০৭ সালে ‘সাঁওয়ারিয়া’ ছবির মাধ্যমে রণবীরের বলিউডে অভিষেক হয়েছিল বনশালির পরিচালনাতেই। তবে সেই সম্পর্ক নানান চড়াই-উৎরাইয়ের মধ্যে দিয়ে গিয়েছে। এবার আবারও প্রায় দু'দশক পর এই জনপ্রিয় দুই পরিচালক-অভিনেতার পুনর্মিলনের ছবি ঘিরে উচ্ছ্বাস চোখে পড়ার মতো দর্শকের।
বনশালির কাছে ‘বৈজু বাওরা’ নিছক একটি সিনেমা নয়, বরং প্রায় দু'দশকের স্বপ্ন। কারণ ১৯৫২ সালে বিজয় ভাটের পরিচালনায় মুক্তিপ্রাপ্ত অরিজিনাল ক্লাসিক ‘বৈজু বাওরা’—যেখানে ভারত ভূষণ ও মীনা কুমারীর অভিনয়, আর নওশাদের সংগীত দর্শকের মনে আজও অমলিন। সেই ইতিহাসকেই আধুনিক পর্দায় বনশালি ফিরিয়ে আনতে চান তাঁর স্বকীয় জাঁকজমক, আভিজাত্য ও সঙ্গীতের মূর্ছনায়।
খবর, অভিনেতা হিসেবে রণবীর কাপুরের প্রস্তুতিও নাকি কম নয়। প্রতিদিন সকালে তিনি নাকি শুনছেন পঞ্চাশের দশকের সেইসব গান, বিশেষত ১৯৫২ সালের সেই কিংবদন্তি ছবির সুর। শুধু তাই নয়, নিজের কন্যা রাহা-কেও তিনি পরিচয় করিয়ে দিচ্ছেন এই কালজয়ী সংগীতের সঙ্গে—যেন আগামী প্রজন্মও ছুঁয়ে যেতে পারে সেই সোনালি সময়কে।
এখন শুধু দেখার পালা, রণবীর কাপুর আর সঞ্জয় লীলা বনশালি মিলে কতটা মহাকাব্যিক রূপ দেন 'বৈজু বাওরা'র এই কিংবদন্তি গল্পকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি