শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | বিয়ের এক দশক পার! কেন আদিত্যের সঙ্গে সাতপাক ঘোরার ছবি কখনও প্রকাশ্যে আনেননি রানি

সংবাদ সংস্থা মুম্বই | ০৩ অক্টোবর ২০২৫ ১৭ : ০৭Sanchari Kar

রানি মুখার্জি বরাবরই তাঁর বিবাহিত জীবন আড়ালে রাখেন। সম্প্রতি তিনি জানিয়েছেন, কেন তাঁর বিয়ের ছবি কখনও প্রকাশ্যে আসেনি। ইদানীং বিয়ে আচার-অনুষ্ঠান শেষ হওয়ার পরেই ইনস্টাগ্রামে ছবি দিয়ে অনুরাগীদের সঙ্গে জীবনের নতুন অধ্যায়ের ঝলক ভাগ করে নেন বলিউড তারকারা। অথচ রানি বিয়ের এক দশক পার হয়ে গেলেও আজ পর্যন্ত সেই ছবিগুলি অনলাইনে কোথাও নেই।

এক সাক্ষাৎকারে রানি ব্যাখ্যা করে বলেন, “আমার স্বামী (আদিত্য চোপড়া) খুবই প্রাইভেট মানুষ এবং আমার মনে হয় তিনি চাইতেন বিয়েটা খুব ব্যক্তিগতভাবে হোক। তাই আমি মনে করি না তিনি কখনও চাইবেন বিয়ের ছবি প্রকাশ্যে আসুক।”
মজার ছলে যখন তাঁকে জিজ্ঞাসা করা হয় ভক্তরা তাঁদের সিলভার জুবিলিতে বিয়ে ছবিগুলি দেখতে পাবেন কি না, রানি হেসে বলেন, “হতে পারে! আসলে, এটা কিন্তু বেশ ভাল আইডিয়া।”

রানি জানা, পেশাগত আর ব্যক্তিগত জীবন আলাদা রাখাই তাঁর কাছে সবসময় গুরুত্বপূর্ণ। নায়িকার কথায়, “আমি সব সময় প্রাইভেট থেকেছি, কারণ আমার কাজের জীবন আলাদা আর ব্যক্তিগত জীবন আলাদা। বছরের পর বছর ধরে যদি আমাকে লক্ষ্য করে থাকেন, দেখবেন আমি তখনই প্রকাশ্যে আসি যখন তার কোনও প্রয়োজন থাকে। সবসময় নয়।” 

মেয়ে আদিরাকে আলোকবৃত্ত থেকে দূরে বড় করে তোলার প্রসঙ্গে রানি জানান, তিনি এবং আদিত্য দু’জনেই  সন্তান লালনের ক্ষেত্রে একই দর্শনে বিশ্বাসী। রানির কথায়, “আমরা কখনও চাইনি যে ও (আদিরা) এমন কোনও পরিস্থিতিতে পড়ুক যেখানে ওকে অতিরিক্ত প্রকাশ্যে আসতে হবে… ওর জীবন একেবারেই স্বাভাবিক হওয়া উচিত। যা কিছু ও অর্জন করবে, যে স্বীকৃতি পাবে, তা যেন শুধুমাত্র নিজের যোগ্যতার জোরেই পায়। সেটি যেন সহজে পাওয়া বা স্বাভাবিক ধরে নেওয়া না হয়।”

রানি ২০১৪ সালের এপ্রিলে পরিচালক আদিত্য চোপড়ার সঙ্গে ঘরোয়া এক অনুষ্ঠানে সাতপাকে বাঁধা পড়েন। এক বছর পর, ২০১৫ সালের ৯ ডিসেম্বর তাঁদের কোল আলো করে আসে একমাত্র কন্যা আদিরা।

জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রানি বর্তমানে ব্যস্ত তাঁর আগামী ছবি ‘মর্দানি ৩’এর শুটিং নিয়ে। তবে শুক্রবার তিনি কাজের ফাঁকে উপস্থিত ছিলেন সাইবার অ্যাওয়ারনেস মান্থ ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে তাঁর সঙ্গে ছিলেন অভিনেতা অক্ষয় কুমারও। রানি শুধু পুলিশ বাহিনীর প্রশংসাই করেননি, বরং শিশু ও নারীদের বিরুদ্ধে সাইবার অপরাধ নিয়েও খোলামেলা আলোচনা করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রানি বলেন, “সাইবার অ্যাওয়ারনেস মান্থের উদ্বোধনে উপস্থিত থাকতে পেরে আমি সত্যিই সম্মানিত এবং গর্বিত। এতদিন ধরে ছবিতে অন্যায়ের বিরুদ্ধে লড়াই এবং অসহায়দের রক্ষা করা নারী চরিত্রে অভিনয়ের সৌভাগ্য আমার হয়েছে। আজও আমি সরাসরি ‘মর্দানি ৩’-এর সেট থেকে এখানে ছুটে এসেছি, তাই সব কিছুই যেন অবিশ্বাস্য লাগছে। মহারাষ্ট্র পুলিশের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।”

তিনি আরও যোগ করেন, “আজকের দিনে সাইবার অপরাধ—বিশেষত নারী ও শিশুদের বিরুদ্ধে নিঃশব্দে আমাদের ঘরের ভিতরেই বেড়ে চলেছে। একজন নারী হিসাবে, একজন মা হিসেবে আমি বুঝি সচেতনতার গুরুত্ব কতটা। পরিবার যখন জানে কিভাবে নিরাপদ থাকতে হয় এবং কোথায় সাহায্য চাইতে হয়, তখনই প্রকৃত সুরক্ষা পাওয়া যায়।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া