শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | মাদক মামলায় হাজতবাসের পর নায়কসুলভ উত্থান! অবশেষে ‘কঠিন সময়’ নিয়ে অকপট শাহরুখ-পুত্র আরিয়ান, কী বললেন

সংবাদ সংস্থা মুম্বই | ০৩ অক্টোবর ২০২৫ ১৬ : ৩২Sanchari Kar

আরিয়ান খানের প্রথম ওয়েব শো ‘দ্য ব্যাডস অফ বলিউড’ দারুণ সাফল্য পেয়েছে। মুক্তির পর মাত্র দু’সপ্তাহেই এটি নেটফ্লিক্সের সারা বিশ্বের সর্বাধিক দেখা নন-ইংলিশ শোগুলির তালিকায় প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে। নেটফ্লিক্সের তথ্য অনুযায়ী, শোটি ইতিমধ্যেই ১৪টি দেশে ট্রেন্ড করছে এবং তার মধ্যে ন’টি দেশে এক নম্বরে রয়েছে। শোয়ের এই সাফল্যের পর এবার প্রথমবার এর নির্মাণ নিয়ে মুখ খুললেন স্রষ্টা ও পরিচালক।

এক বিবৃতিতে আরিয়ান শো তৈরি করার সময়ের চ্যালেঞ্জগুলোর কথা তুলে ধরেন এবং জানান কীভাবে তিনি নিজেকে সামলে এগিয়ে গিয়েছিলেন। শোয়ে রজত বেদির চরিত্রের বলা সংলাপের কথা উল্লেখ করে শাহরুখ-পুত্র বলেন, “যখনই পরিস্থিতি কঠিন হয়ে উঠত, তখনই আমার কানে বাজত জরজের সেই সংলাপ—‘হারার মধ্যে আর হার মেনে নেওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে।’” 

আরিয়ান আরও যোগ করেন, “শুরুতে ভেবেছিলাম এটা আমাকে মোটিভেশন দিচ্ছে, কিন্তু পরে বুঝলাম এটা আসলে ঘুমের ঘাটতি আর ক্লান্তি থেকে আসা অনুভূতি। তবুও সেই ভিশনই আমাকে এগিয়ে নিয়ে গিয়েছে। আর এখন যখন দেখি আমার কাজ মানুষকে খুশি দিচ্ছে, তখন তা আমার কাছে আবেগের হয়ে ওঠে… এটাই তো আমার কাজ করার আসল কারণ, এই কারণেই আমি গল্প বলার জগতে এসেছি।”

মিম থেকে শুরু করে ট্রেন্ডিং ভিডিও— সবেতেই জায়গা করে নিয়েছে ‘দ্য ব্যাডস অফ বলিউড’। শোটি ঘিরে তৈরি হওয়া সাংস্কৃতিক উন্মাদনার কথা বলতে গিয়ে আরিয়ান বলেন, “বিশ্বজুড়ে পাওয়া ভালবাসা সত্যিই অবিশ্বাস্য। শোটি একের পর এক দেশে ট্রেন্ড করছে, আর টাইমলাইন ভরে যাচ্ছে রিল, মিম এবং ফ্যান থিওরিতে। যা এক সময় ছিল আমার গল্প, এখন সত্যিই দর্শকদের হয়ে উঠেছে। আর শুধু নেটফ্লিক্সের কারণেই এই গল্প পৃথিবীর নানা প্রান্তের ঘরে পৌঁছতে পেরেছে।”

‘দ্য ব্যাডস অফ বলিউড’ একটি অ্যাকশন-কমেডি, যা হিন্দি ছবির জগতকে কেন্দ্র করে তৈরি মেটা-স্যাটায়ার। গল্পটি বলা হয়েছে এক বহিরাগত তরুণ অভিনেতার চোখ দিয়ে, যে বলিউডে নিজের জায়গা করে নেওয়ার লড়াই করছে। এই শোয়ে অভিনয় করেছেন লক্ষ্য লালওয়ানি, সাহের বাম্বা, ববি দেওল, রাঘব জুয়্যাল, অন্যা সিং, মোনা সিং, মণীষ চৌধুরী এবং মনোজ পাওয়া। তাছাড়াও ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে অসংখ্য তারকাকে। ছিলেন স্বয়ং শাহরুখ খানও। আরিয়ানের প্রথম সিরিজ নিয়ে চর্চা এখনও থামেনি।

নেটফ্লিক্স ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট–কনটেন্ট, মনিকা শেরগিলও আরিয়ানের শোয়ের সাফল্য নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।
শাহরুখ-পুত্রের প্রশংসা করে তিনি বলেন, “দ্য ব্যাডস অব বলিউড অসাধারণ সাড়া পেয়েছে। দর্শকরা প্রতিটি মুহূর্তকে মজার মিমে পরিণত করছেন, আন্তরিক প্রতিক্রিয়া শেয়ার করছেন, আবার পুরনো ক্লাসিক গানগুলোও নতুন করে ফিরিয়ে আনছেন—এসবই প্রমাণ করে কত গভীরভাবে এই শো তাঁদের হৃদয়ে দাগ কেটেছে। আরিয়ান খান সুন্দরভাবে তুলে ধরেছেন বলিউডের চিরন্তন হয়ে থাকার আসল কারণ। তার আবেগ আর স্বপ্ন জাগানোর ক্ষমতা। একই সঙ্গে তিনি ভক্তদের দিয়েছেন পর্দার আড়ালের দুনিয়ায় এক বিরল ঝলক। এমন আবেগ এবং উচ্ছ্বাস দেখা সত্যিই আনন্দের, আর আমরা আশায় আছি এই ভালোবাসর ঢেউ যেন আরও ছড়িয়ে পড়ে সারা বিশ্বে।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া