মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | গাভাসকরকে ছুঁয়ে ফেললেন গিল, আহমেদাবাদে নতুন রেকর্ড ভারত অধিনায়কের

সম্পূর্ণা চক্রবর্তী | ০৩ অক্টোবর ২০২৫ ১৫ : ৫৭Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: আরও একটি মাইলস্টোন ছুঁলেন শুভমন গিল। ঘরের মাঠে অভিষেক টেস্টে অধিনায়ক হিসেবে অর্ধশতরান করলেন ভারত অধিনায়ক। আহমেদাবাদে দ্বিতীয় দিন এই নজির গড়েন তিনি। ১০০ বলে ৫০ রান করেন। তারমধ্যে ছিল ৫টি চার। ভারতীয় ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় প্লেয়ার হিসেবে এই রেকর্ড করলেন গিল। এর ফলে সুনীল গাভাসকরকে ছুঁয়ে ফেললেন ভারতের টেস্ট অধিনায়ক। বহু বছর আগে এই কীর্তি স্থাপন করেন তিনি। ১৯৭৮ সালে অধিনায়ক হিসেবে ঘরের মাঠে টেস্ট অভিষেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০৫ রান করেন সানি। নেতৃত্বের চাপ নিয়ে আরও একটি উল্লেখযোগ্য ইনিংস গিলের। লন্ডনে ইংল্যান্ডের বিরুদ্ধে অধিনায়ক হিসেবে টেস্ট অভিষেকে শতরান করেছিলেন। তারপর ঘরের মাঠেও শুরুতে অর্ধশতরান। ঘরের মাঠে অধিনায়ক হিসেবে দারুণ শুরু। ভারতীয় ক্রিকেটের জন্য উল্লেখযোগ্য মুহূর্ত। 

অন্যদিকে ব্যাট হাতে অনবদ্য কেএল রাহুল। ১১তম টেস্ট শতরানের পাশাপাশি ঘরের মাঠে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিলেন। নয় বছর পর হোম গ্রাউন্ডে একশো রান পান ভারতীয় ওপেনার। দুটো শতরানের মাঝে ২৬ ইনিংস অপেক্ষা করতে হয়। শেষবার ২০১৬ সালে চেন্নাইয়ের বিরুদ্ধে ১৯৯ রান করেছিলেন। ঘরের মাঠে এত দীর্ঘ সময় অপেক্ষা এর আগে তিনজন ক্রিকেটারকে করতে হয়েছে। তারমধ্যে সমচেয়ে লম্বা অপেক্ষা রবিচন্দ্রন অশ্বিনের। ৩৬ ইনিংস অপেক্ষা করতে হয় তাঁকে। দিন হিসেবে অবশ্য এগিয়ে রাহুলই। ঘরের মাঠে দুটো শতরানের মাঝে ৩২১১ দিন কাটিয়ে ফেলেন তারকা ক্রিকেটার। যা দীর্ঘতম। 

চলতি বছর লাল বলের ক্রিকেটে সেরা ছন্দে আছেন রাহুল। সাত ম্যাচে ৬৪৯ রান করেন। গড় ৫৪.০৮। তারমধ্যে রয়েছে তিনটে শতরান এবং দুটো অর্ধশতরান। সর্বোচ্চ রান ১৩৭। চলতি বছর ইংল্যান্ডের বিরুদ্ধে সেরা ছন্দে ছিলেন। পাঁচ ম্যাচের সিরিজে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী হন। ১০ ইনিংসে ৫৩২ রান করেন। গড় ৫৩.২০। তারমধ্যে রয়েছে দুটো শতরান এবং দুটো অর্ধশতরান। এর আগে তাঁর সেরা পারফরম্যান্স ছিল ২০১৭ সালে। ৯ ম্যাচে ৬৩৩ রান করেন। গড় ৪৮.৬৯। তাতে ছিল ন'টি অর্ধশতরান। সর্বোচ্চ রান ৯০। নতুন পজিশনে দারুণভাবে মানিয়ে নিয়েছেন রাহুল। ইংল্যান্ড থেকেই ফর্মে আছেন। আহমেদাবাদেও তাঁকে কেন্দ্র করেই গড়ে ওঠে ভারতের ইনিংস। প্রথমে ব্যাট করে ১৬২ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে রানের পাহাড় গড়ছে ভারত। পেরিয়ে যায় ৪০০ রান। শতরান করেন ধ্রুব জুরেল। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া