শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
অর্পিতা দাস | ০৩ অক্টোবর ২০২৫ ১৫ : ১০Snigdha Dey
দশমীতে দেবী দুর্গাকে বরণের পর থেকেই বিয়ে নিয়ে প্রশ্নের সম্মুখীন অভিনেত্রী চাঁদনী সাহা। গোপনে কি বিয়ে করেছেন চাঁদনী? কেন এ ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে অভিনেত্রীকে? বৃহস্পতিবার, দশমীতে দুর্গা প্রতিমাকে বরণ করার পর সমাজমাধ্যমে কিছু ছবি ভাগ করে নেন চাঁদনী। যেখানে দেখা যাচ্ছে লাল শাড়ি পরা চাঁদনীর সিঁথি জুড়ে সিঁদুর, সঙ্গে লাল টিপ এবং হাতে শাখা-পলা।তাঁকে দেখে মনে হচ্ছে যেন সদ্য বিবাহিত অভিনেত্রী।
এই ছবি সমাজমাধ্যমে ভাগ করে নেওয়ার পর অনেকেই চাঁদনীকে জিজ্ঞাসা করেন তিনি বিবাহিত কিনা, কেন সিঁদুর পরেছেন? কিন্তু জবাব দেননি তিনি। আজকাল ডট ইনের পক্ষ থেকে চাঁদনীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "একেবারেই বিয়ের সম্পর্কিত কোনও বিষয় নয়। আমার সিঁদুর পরতে খুব ভাল লাগে তাই এদিন পরেছিলাম। শুটিংয়ে বিভিন্ন চরিত্রের কারণে মাঝে মধ্যেই আমাদের সিঁদুর পড়তে হয়, এই লুক আমার জন্য নতুন নয়। তবে আমার মনে হয় সিঁদুর পড়লে সৌন্দর্য আরও বৃদ্ধি পায়। এটা পুরোটাই আমার ব্যক্তিগত ব্যাপার। অনেকেই সিঁদুর পরতে পছন্দ করেন না, সেটা তাঁদের সিদ্ধান্ত। যারা পরতে ভালবাসেন তাঁরা পরবেন যাঁরা ভালবাসেন না তাঁরা পরবেন না। এর মানে আবার এমন নয় যে বিয়ের পর আমি সিঁদুর পরবই, হয়তো কিছু বছর পরার পর আমার নাও ইচ্ছে হতে পারে।"
অভিনেত্রীর কথায়, "সিঁদুর পরা এবং না পরা প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার ও ইচ্ছে। অনেকেই আমায় বলছেন বিয়ের আগে এইভাবে সিঁদুর পরা পাপ, একেবারেই ঠিক না- আমার তেমন কিছু মনে হয় না। কাজের জন্য আমাদের তো পরতেই হয়, তাই এদিনও ভালবেসে সিঁদুর পড়লাম। এত ভাবনা চিন্তা করে কিছু করিনি। যে যেমন ভাবে নিজেকে সুন্দর দেখাতে চান বা ভাল রাখতে চান তার তেমনটাই করা উচিৎ বলে আমার মনে হয়।"
আরও পড়ুন: পুজোর শেষ হতেই বিরাট চমক টিআরপিতে! জায়গা হারাল 'পরশুরাম', 'বাংলা সেরা' কে?
চাঁদনীর এই ছবি দেখে অনেকেই ভাবতে শুরু করেন কাউকে না জানিয়ে বিয়ে করে ফেলেছেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন, তেমন কিছুই নয়। নিজের ভাললাগা থেকেই সিঁদুর,শাখা-পলা পরেছেন তিনি। দেবী দুর্গাকে এই ভাবেই বরণ করেছেন অভিনেত্রী। দুর্গাপূজো কাটিয়েছেন নিজের প্রিয়জনদের সঙ্গে, এবার আবার শুটিংয়ে ফেরার পালা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি