শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Kantara expands into a cinematic universe with one more movie Chapter 2 announcement 

বিনোদন | এবার আসবে 'কান্তারা'র তিন নম্বর ছবি! কবে বড়পর্দায় দেখা যাবে ফ্র্যাঞ্চাইজির এই নয়া ছবি? কে কে থাকবেন তাতে?

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ০৩ অক্টোবর ২০২৫ ১৩ : ৪০Rahul Majumder

অবশেষে মুক্তি পেয়েছে বছরের বহুল প্রতীক্ষিত ছবি 'কান্তারা: আ লেজেন্ড – চ্যাপ্টার ওয়ান'। দর্শকদের মনে জমে থাকা কৌতূহলের অবসান ঘটিয়ে ছবিটি বড়পর্দায় হাজির হয়েছে। মনে করিয়ে দেওয়া দরকার, ২০২২ সালে মুক্তি পাওয়া 'কান্তারা'র প্রথম ভাগ ছিল এক নিঃশব্দ ঝড়—ছোট বাজেটের ছবি হয়েও অপ্রত্যাশিত সাফল্য পেয়েছিল বক্স অফিসে। চমকে গিয়েছিল ছবি সমালোচকের দল। সেই ছবির প্রেক্ষাপট ছিল ১৯৯০ সাল, কিন্তু এই ছবি অর্থাৎ 'কান্তারা: চ্যাপ্টার ওয়ান' –এর গল্প দর্শককে টেনে নিয়ে গিয়েছে একেবারে হাজার বছরেরও বেশি পেছনে। অর্থাৎ 'কান্তারা'র প্রথম ছবির আগে কী ঘটেছিল, সেই উত্তর খোঁজার চেষ্টা করেছে নতুন অধ্যায়।

 

প্রথম ছবিতে ঋষভ শেঠি, সপ্তমী গৌড়া, কিশোর ও অচ্যুত কুমারের অভিনয় দর্শককে মুগ্ধ করেছিল। গল্পে ছিল কর্ণাটকের জঙ্গলের এক সাধারণ যুবকের কাহিনি, যে পাঞ্জুরলি—গ্রামের রক্ষাকর্তা দেবতার ভক্তির জোরে এক লোভী, নিষ্ঠুর জমিদারের বিরুদ্ধে দাঁড়ায়। জমিদারকে ঘিরে গ্রামবাসীর বিশ্বাস ও বিশ্বাসঘাতকতার মধ্যে দিয়েই তৈরি হয়েছিল এক অগ্নিগর্ভ মহাকাব্য।

 

ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি 'কান্তারা: আ লেজেন্ড– চ্যাপ্টার ১'–এও মুখ্যচরিত্রে অভিনয় করেছেন ঋষভ শেঠির পাশাপাশি রুক্মিণী বসন্ত, গুলশন দেবাইয়া ও জয়ারাম। এখানে গল্প ঘুরে গেছে দেবভক্তি, পূর্বপুরুষের দ্বন্দ্ব আর মিথের জন্মকথায়। একেবারে গোড়ার রহস্য উন্মোচনের চেষ্টা করেছে এই অধ্যায়। এককথায় কোথা থেকে শুরু হয়েছিল এই দেবভক্তি এবং দেবতার আশীর্বাদ পাওয়ার বিষয়টি।

 

তবে ছবির শেষে রয়েছে আরও এক চমক— আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেল 'কান্তারা' ফ্র্যাঞ্চাইজির পরবর্তী কিস্তি, 'কান্তারা: আ‌ লেজেন্ড– চ্যাপ্টার টু'। নাম থেকেই বোঝা যায়, এটিও হবে প্রথম ছবির প্রিক্যুয়েল। তবে কাহিনি এগোবে 'চ্যাপ্টার ওয়ান'–এর পর, আর সেই গল্পের স্রোত বেয়ে পৌঁছবে ১৯৯০-এর 'কান্তারা'র পটভূমিতে! 

 

এই ছবি পরিচালনায় রয়েছেন ঋষভ শেঠি, প্রযোজনায় হোমবালে ফিল্মস—তাঁরা এবার নিশ্চিত করলেন, 'কান্তারা' আর পাঁচটা ছবির মত নয়, এটি এক পূর্ণাঙ্গ সিনেম্যাটিক ইউনিভার্স। তাই বলাই বাহুল্য, সামনে অপেক্ষা করছে আরও নতুন স্তরের উন্মোচন—ভক্তি, ভাগ্য আর লোককথার অজানা গহ্বর।

 

 এক কথায়, 'কান্তারা' এখন এক মহাকাব্যিক যাত্রা। দর্শকদের অপেক্ষা আরও তীব্র হল, কারণ 'কান্তারা'র অলৌকিক গল্পের রহস্য কেবল শুরু হয়েছে মাত্র!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া