শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | পুজোর শেষ হতেই বিরাট চমক টিআরপিতে! জায়গা হারাল 'পরশুরাম', 'বাংলা সেরা' কে?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: স্নিগ্ধা দে ০৩ অক্টোবর ২০২৫ ১৩ : ২৫Snigdha Dey

পুজোর আবহে চাপ পড়বে টিআরপিতে, এমনটাই মনে মনে ভেবেছিলেন দর্শক। তবে পুজোর সপ্তাহে খেলা ঘুরল টিআরপি তালিকায়। বহুদিন পর নিজের হারানো জায়গা ফিরে পেল জি বাংলার 'পরিণীতা'। ৬.৫ নম্বর পেয়ে ফের 'বাংলা সেরা'র খেতাব জিতল এই ধারাবাহিক। 'পরিণীতা'র জন্য এক ধাপ পিছিয়ে এল স্টার জলসার ধারাবাহিক 'পরশুরাম'। এই সপ্তাহে ৫.৯ নম্বরে দ্বিতীয় স্থানে রয়েছে এই ধারাবাহিক। প্রথম স্থানে একচেটিয়া অধিকার থাকলেও এবার নম্বরের অনুপাতে নেমে এল এই গল্প। 

 


এখন জগদ্ধাত্রীর মেয়ে দুর্গার দাপটে বেশ ভালই ফল করছে এই ধারাবাহিক। 'ফুলকি' ও 'রাজরাজেশ্বরী রাণী ভবানী'র সঙ্গে তৃতীয় হয়েছে 'জগদ্ধাত্রী'। এই সপ্তাহে তিন ধারাবাহিকের যৌথভাবে প্রাপ্ত নম্বর ৫.৮। চতুর্থ স্থানেও এবার তিন তিনটি মেগা‌। 'চিরদিনই তুমি যে আমার', 'দাদামণি' ও 'রাঙামতি তীরন্দাজ'‌‌। যৌথভাবে এই তিন ধারাবাহিক পেয়েছে ৫.৭। পঞ্চম স্থানে রয়েছে নতুন ধারাবাহিক 'জোয়ার ভাঁটা'। দুই বোন উজি ও নিশার গল্প বলছে এই মেগা। আরাত্রিকা মাইতি ও শ্রুতি দাসের অভিনয় শুরু থেকেই মন কেড়ে নিয়েছে দর্শকের।

 


ষষ্ঠ স্থানে ৫.২ পেয়ে রয়েছে 'চিরসখা'। গল্পে এসেছে নতুন মোড়। তাই অনুরাগীরা আশা করছেন আগামী সপ্তাহে টিআরপিতে একটা বড় চমক দিতে চলেছে এই ধারাবাহিক। সপ্তমে রয়েছে জোড়া ধারাবাহিক। ৪.৮ পেয়ে যৌথভাবে এই জায়গায় রয়েছে 'কথা' ও 'লক্ষ্মী ঝাঁপি'। অষ্টমে ৪.৪ পেয়ে আছে 'তুই আমার হিরো'। নবমেও এবার তিনটি মেগা। ৪.৩ নম্বরে একসঙ্গে রয়েছে 'কনে দেখা আলো', 'গৃহপ্রবেশ' ও 'অনুরাগের ছোঁয়া'। দশম স্থানে রয়েছে 'কুসুম' ও 'কম্পাস'। দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৩.৬।

 

 

আরও পড়ুন: 'বুড়ো বয়সে ভীমরতি!' হাঁটুর বয়সী মেয়ের সঙ্গে চুটিয়ে পরকীয়া এই বর্ষীয়ান অভিনেতার, ঘর ভাঙছে টলিপাড়ার কোন জুটির?

 


চলতি সপ্তাহে নম্বরের নিরিখে মান পড়েছে বেশ কয়েকটি ধারাবাহিকের। তবে চমক দিয়ে টিআরপিতে নিজের জায়গা পাকা করতেও দেখা গিয়েছে কিছু ধারাবাহিককে। আগামীতে আসছে আরও নতুন কয়েকটি ধারাবাহিক। ফিরছে পুরনো জুটিও। শেষও হচ্ছে দর্শকের প্রিয় মেগা। আগামীতে টিআরপিতে কে টিকে থাকে এখন সেটাই দেখার।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া