শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Twinkle khanna revists the time when social media thought she was Rishi Kapoor s illegitimate child 

বিনোদন | ঋষি কাপুরের 'অবৈধ সন্তান' টুইঙ্কল খান্না? আলিয়াকে এই বিতর্কের জবাব সরাসরি দিলেন খোদ ডিম্পল-কন্যা!

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ০৩ অক্টোবর ২০২৫ ১৩ : ১৫Rahul Majumder

বলিউডের অন্যতম বুদ্ধিদীপ্ত তারকা, লেখিকা ও প্রাক্তন অভিনেত্রী টুইঙ্কল খান্না ফের এক আজব অথচ মজাদার গল্পে মাতালেন দর্শককে। নিজের টক শো 'টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল'-এর সাম্প্রতিক পর্বে হাজির ছিলেন আলিয়া ভাট আর বরুণ ধাওয়ান। সেই পর্বেই টুইঙ্কল শোনালেন বহু বছরের পুরনো এক ঘটনা, যা একসময় সোশ্যাল মিডিয়ায় চরম বিভ্রান্তি তৈরি করেছিল। চমকে উঠেছিল তামাম বলিপ্রেমীরা।

 

ঘটনা বেশ সিনেম্যাটিক। টুইঙ্কলের জন্মদিনে প্রয়াত কিংবদন্তি অভিনেতা তথা আলিয়ার শ্বশুর ঋষি কাপুর একটি টুইট করেছিলেন—

“হ্যাপি হ্যাপি বার্থডে! তুমি তখন তোমার মা ডিম্পলের গর্ভে ছিলে, যখন আমি তাঁকে খোলা আকাশের নীচে বসে গুনগুন করে প্রেমের গান শোনাচ্ছিলাম।”

 

এই টুইটের সূত্র ধরেই গুজবের ঝড় ওঠে। অনেকেই ধরে নেন, টুইঙ্কল বুঝি ঋষি কাপুরের অবৈধ কন্যা! সোশ্যাল মিডিয়ায় সেই সময় নানা ট্রোল, প্রশ্ন আর কৌতুক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে শেষ পর্যন্ত ঋষি কাপুরকেই ব্যাখ্যা দিতে হয় নিজের করা সেই টুইটের। তিনি স্পষ্ট করে বলেন, “ডিম্পল তখন গর্ভবতী ছিলেন, আর আমি 'ববি' ছবিতে গান গাইছিলাম, তার সঙ্গে— এটুকুই ব্যাপার! ব্যস, এর বাইরে আর কিছু নয়।”

 

টুইঙ্কল এ ঘটনা স্মরণ করে মজা করে আলিয়াকে বলেন—“আমি তো প্রায় কাপুর পরিবারের মেয়ে হয়ে যাচ্ছিলাম আলিয়ার শ্বশুরের কল্যাণে!” এই ঘটনা শোনামাত্রই আলিয়ার মুখে ধরা পড়ে অস্বস্তির ছাপ। সঙ্গে সঙ্গে পরিস্থিতি হালকা করতে টুইঙ্কল হেসে বলে ওঠেন— “আরে, চিন্তা করো না, আমি তোমার শ্বশুরবাড়ির লোক নই, নিছক একটা ভুল বোঝাবুঝি হয়েছিল।”

 

 

পাশ থেকে বরুণ ধাওয়ান যোগ করেন— “ এখন তো আলিয়া একেবারেই বুঝতে পারছে না, এসব কথা শুনে ও কী প্রতিক্রিয়া দেবে।”

 

অন্যদিকে, ‘টু মাচ’ শো কিন্তু মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে সমাজমাধ্যমে। একাংশের কাছে এই শো বেশ‌ ফুরফুরে, মজাদার। তারকারা পরস্পরের পিছনে লাগছে, এই বিষয়টা দর্শকের এই অংশের কাছে বেশ উপভোগ্য। দর্শকের অন্য অংশের মতে, শো-তে 'ডাবল স্টার পাওয়ার' থাকলেও কনটেন্ট কিন্তু আশানুরূপ নয়। তাঁদের মতে, “দুই পর্ব শেষ হলেও এই শো মোটেও 'টু মাচ' লাগছে না। বরং কাজল আর টুইঙ্কল অনেক সময় শুধু হেসে যাচ্ছেন, কথোপকথনে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন না। সম্পাদনায় 'কাট-অ্যান্ড-অ্যাকশন ফরম্যাটে কনভারসেশন' টুকরো টুকরো হয়ে যাচ্ছে, তাই কোনও ধারাবাহিকতা নেই। শো-এর নাম শুনে আমরা হয়তো অতিরিক্ত কিছু আশা করে ফেলেছিলাম।”

 

প্রসঙ্গত, এই 'টু মাচ' শো এর কনসেপ্ট হল দু'জন সঞ্চালক—কাজল ও টুইঙ্কল, যাঁরা প্রতিটি পর্বে শোয়ের একাধিক অতিথিদের সঙ্গে আলাপচারিতা করবেন।

টুইঙ্কল খন্না শুধু অভিনেত্রী নন, বর্তমানে জনপ্রিয় কলামিস্ট, লেখিকা এবং প্রযোজক। তাঁর রসবোধ আর খোলা মনের গল্প বলার ভঙ্গিই শো-এর মূল আকর্ষণ।

সহজ ভাষায় বললে, টুইঙ্কল খন্না প্রমাণ করলেন, বলিউডে এখনও তিনিই হাসির আড্ডার প্রাণভোমরা। গুজব-ভুল বোঝাবুঝিকে কীভাবে রসিকতায় পরিণত করা যায়, তা তাঁর চেয়ে ভালো আর কে-ই বা জানে!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া