শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রাহুল মজুমদার | ০২ অক্টোবর ২০২৫ ১৯ : ১৫Rahul Majumder
ছিলেন বলিউডের এক সময়ের সেরার শিরোপা পাওয়া গায়ক। আজও অসংখ্য শ্রোতার প্রিয় কণ্ঠশিল্পী তিনি, কুমার শানু। চার দশকের বেশি সময় ধরে গানে গানে তিনি জয় করেছেন শ্রোতাদের মন। কিন্তু এবার সেই নামই উঠে এল শিরোনামে, তাও একেবারে ভিন্ন কারণে— প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্যের বিস্ফোরক অভিযোগ আর পাল্টা শানুর আইনি পদক্ষেপকে ঘিরে।
সম্প্রতি, এক সাক্ষাৎকারে রীতা জানিয়েছেন, তৃতীয় সন্তান যখন তাঁর গর্ভে তখন নাকি শানুর তরফে তিনি ন্যূনতম খাবার ও চিকিৎসা থেকেও বঞ্চিত হন। তাঁর দাবি—
“আমার ছেলেদের দুধ দিতে দেননি, ডাক্তার ডাকার অনুমতিও ছিল না। দুধবিক্রেতাকে বারণ করা হয়েছিল, কিন্তু তবুও তিনি দুধ দিতেন। ডাক্তার যিনি আমাদের তিন সন্তানকে জন্ম দিয়েছিলেন, তিনিও মানবিকতার খাতিরে আমার পাশে দাঁড়িয়েছিলেন।”
রীতার দাবি, বিবাহবিচ্ছেদের সময় তিনি হাতে পান মাত্র ১০০ টাকা। সংসার চালাতে বাধ্য হয়ে বিক্রি করতে হয় নিজের গয়না। অভিযোগ এখানেই শেষ নয়— ২০০৫ সালের মুম্বই বন্যায় ছেলেরা হারিয়ে গেলে, শানু নাকি একবারও খবর নেননি। “আমি সারারাত খুঁজেছি, আতঙ্কে কেটেছে সময়। কিন্তু ওঁর কোনও উদ্বেগ ছিল না,” দাবি রীতার।
প্রাক্তন স্ত্রীয়ের এইসব অভিযোগের পর আইনি পাল্টাঘাত করলেন শানু!রীতার অভিযোগের এই ঝড়ের পরই আর চুপ করে থাকেননি কুমার শানু। তাঁর আইনজীবী সানা রইস খানের কড়া বক্তব্য—
“৪০ বছরেরও বেশি সময় ধরে গানের মাধ্যমে কোটি কোটি মানুষকে আনন্দ দিয়েছেন শানু। কিছু মিথ্যা অভিযোগ হয়তো ক্ষণিকের হইচই তুলতে পারে, কিন্তু তা কোনওদিন তাঁর মর্যাদা, কাজ মুছে দিতে পারবে না। পরিবারের সম্মান রক্ষায় আমরা আইনের সমস্ত শক্তি প্রয়োগ করব।”
প্রসঙ্গত, ১৯৮০ সালে কুমার শানু ও রীতা ভট্টাচার্যের বিয়ে। কিন্তু অশান্তি আর ভাঙন ডেকে আনে ১৯৯৪ সালের বিবাহবিচ্ছেদ। সেই সময় শানুর সঙ্গে অভিনেত্রী কুনিক্কা সদানন্দের নাম জড়িয়েছিল। পরবর্তীতে ২০০১ সালে সলোনি ভট্টাচার্যকে বিয়ে করেন গায়ক। বর্তমানে তাঁদের দুই কন্যা রয়েছে।
সুরের জগতে যিনি 'হিট মেশিন', ব্যক্তিগত জীবনে তিনি আজ বিতর্কের কেন্দ্রবিন্দুতে। একদিকে প্রাক্তন স্ত্রীর করুণ অথচ বিস্ফোরক অভিযোগ, অন্যদিকে আইনের শক্ত হাতে গায়কের পাল্টা পদক্ষেপ— এই টানাপোড়েন ঘিরে বলিউড মহল এখন সরগরম। কুমার শানুর গানের মতোই তাঁর ব্যক্তিগত জীবনের এই কাহিনি আপাতত একেবারেই 'আনপুটডাউনেবল'!
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি