শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রাহুল মজুমদার | ০২ অক্টোবর ২০২৫ ১৭ : ১১Rahul Majumder
নবমীর রাত মানেই দেবীর কৈলাসে ফিরে যাওয়ার সময় আসন্ন। আবারও শুরু হয় এক বছরের অপেক্ষা। দশমীর সকাল গড়িয়ে দুপুর ছুঁতেই মণ্ডপে মণ্ডপে শুরু হয়ে যায় উমার বিদায়বেলার বিভিন্ন আচার-অনুষ্ঠান। চলে দেবী বরণ, সিঁদুর খেলা। আশ্বিন মাসের শুক্ল পক্ষের দশমী তিথিতে দেবী বরণের পর সিঁদুর খেলায় সাধারণ মানুষের পাশাপাশি মেতে উঠলেন তারকারাও।
মুম্বইয়ের নর্থ সর্বজনীন দুর্গাপুজোর মণ্ডপে দেখা পাওয়া গেল বলিউডের পরিচিত মুখ কাজল ও জনপ্রিয় বাঙালি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। সমাজ মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল তাঁদের দু’জনের একসঙ্গে সিঁদুর খেলার নানান মুহূর্তের ভিডিও ও ছবি, যা মুহূর্তের মধ্যে নজর কেড়েছে ভক্তদের।

একটি ভিডিওতে দেখা যায়, ঋতুপর্ণার কপালে সিঁদুর পরিয়ে দিচ্ছেন কাজল। মিষ্টি হাসি আর আন্তরিক স্পর্শের এই ছোট্ট রীতি দুই অভিনেত্রীর বন্ধুত্বের উজ্জ্বল প্রমাণ। এরপর ঋতুপর্ণাও একইভাবে কাজলকে সস্নেহে সিঁদুর মাখিয়ে দিলেন। পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হয়ে যায় সেই মুহূর্ত। এরপর তাঁরা দু’জনেই হাসিমুখে ছবির জন্য পোজও দেন। এদিন কাজলকে লাল-সাদা শাড়ি ও ব্লাউজে আর ঋতুপর্ণা ধরা দিয়েছিলেন হলুদ-লাল শাড়িতে।
এর আগে কাজল তাঁর মেয়ে নইসা দেবগণের সঙ্গে বিজয়াদশমীর রীতিনীতি পালন করেছেন। নইসা স্যাফরন রঙের স্যুটে ছিলেন, আর মেয়ের সঙ্গে অভিনেত্রীর সময় কাটানোর সেইসব মূহূর্তের ছবি ভক্তদের মন ছুঁয়ে গেছে। কাজলকে দেখা গিয়েছে তাঁর বোন তনিশা মুখার্জীর সঙ্গেও সময় কাটাতে—তনিশাকে দেখা গেল লাল শাড়িতে। দেখামাত্রই ছোট বোনকে উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে ধরতে দেখা গেল কাজলকে।তনিশাও কাজলের পায়ে হাত দিয়ে প্রণাম জানান।
উল্লেখ্য, কাজল প্রতিদিন পুজোর ক'দিন এই মণ্ডপে হাজির হয়েছেন এবং সাধারণ দর্শনার্থী থেকে শুরু করে উপস্থিত বিভিন্ন তারকাদছর সঙ্গে সাক্ষাৎ করেছেন। মণ্ডপে তাঁকে দেখা গিয়েছে জয়া বচ্চন, রানি মুখার্জী, হৃতিক রোশন, সুমনা চক্রবর্তী ও অয়ন মুখার্জীর সঙ্গে পোজ দিতে।
বুধবার কাজলের স্বামী, অভিনেতা অজয় দেবগণও এই মণ্ডপে হাজির হয়েছিলেন। ঐতিহ্যবাহী পোশাকে অজয় ভক্ত ও ফটোগ্রাফারদের জন্য ছবির নানান মুহূর্ত তৈরি করেন, কাজল, নইসা, তনিশা, অয়ন এবং ভাইপো দানিশ ও আমানের সঙ্গে পোজ দিতে দিতে।
বর্তমানে টুইঙ্কল খান্নার সঙ্গে কাজল ব্যস্ত তাঁর টক শো 'টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল' নিয়ে। এই শো গত ২৫ সেপ্টেম্বর শুরু হয়েছে এবং প্রতি বৃহস্পতিবার তার নতুন একটি পর্ব সম্প্রচার হয়। এছাড়া কাজল 'দ্য ট্রায়াল: প্যায়ার কানুন ধোঁকা' সিজন ২ এবং প্রভু দেবার 'মহারাগনি: কুইন অফ কুইন্স-এও অভিনয় করবেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি