শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রাহুল মজুমদার | ০২ অক্টোবর ২০২৫ ১৩ : ৫৬Rahul Majumder
বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি আলিয়া ভাট আর রণবীর কাপুরকে নিয়ে যতই রোম্যান্টিক কল্পকাহিনি শোনা যাক না কেন, বাস্তবে তাঁদের দাম্পত্য জীবনের গল্প একেবারেই আলাদা। আলিয়ার নিজের মুখেই স্বীকারোক্তি— “আমার সবচেয়ে বড় ট্রোলার কিন্তু বাড়িতেই থাকে— আর সে হল রণবীর!”
কাজল-টুইঙ্কেলের টক শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’-এর নয়া পর্বে হাজির হয়েছিলেন আলিয়া ভাট ও বরুণ ধাওয়ান। সেখানেই রণবীরের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে নানান গোপন ব্যক্তিগত কথা ভাগ করলেন আলিয়া।
তিনি বলেন— “রণবীর আর আমার মধ্যে পরিচয়ের দিন থেকেই একটা বন্ধুত্ব ছিল। তাই সিনেমার মতো গোলাপে্য পাপড়ি ছড়ানো রাস্তায় স্বপ্নালু রোম্যান্স নয়, বরং বেস্ট ফ্রেন্ডস-এর মতো সম্পর্ক আমাদের। তবে অবশ্যই আমি ওকে বিয়ে করেছি একটা কারণে— ও মানুষ হিসেবে যেমন অপূর্ব তেমনই আমার প্রতি ও যেমন ব্যবহার করে, তা ভীষণ ভালো লাগার। কিন্তু এটাও ঠিক, আমি ওর পিছনে লাগতে, ওকে ট্রোল করতে সবথেকে বেশি ভালবাসি আর ও আমায় ট্রোল করতে!”
বিয়ের আসল ফর্মুলা যে 'সম্মান' সে বিষয়ে কোনও সন্দেহ নেই আলিয়ার। অভিনেত্রীর মতে, একটি দাম্পত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল ‘সম্মান’। তাঁর কথায়, “সম্মান থাকলেই আসে ভালবাসা, সমর্থন, বোঝাপড়া— সবকিছু। আমার কাছে সম্মানই হলো একটি সম্পর্কের সবচেয়ে বড় ভিত্তি।”
প্রসঙ্গত, বলিউডি বড়সড় বিয়ের বদলে কেন ছোটখাটো ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করেছিলেন তাঁরা, সেটিও জানালেন আলিয়া- “আমরা দু’জনেই ঘরকুনো, মেলামেশয় স্বচ্ছন্দ নই, তাই ভেবেছিলাম আমাদের জীবনের সবচেয়ে বড় দিনে শুধু কাছের মানুষদেরই চাই।”
২০২২ সালের এপ্রিল মাসে মুম্বইয়ের বাড়িতেই বিয়ে করেছিলেন আলিয়া-রণবীর। উপস্থিত ছিলেন করণ জোহর, আকাশ আম্বানি, অয়ন মুখার্জি-সহ ঘনিষ্ঠজনেরা। ওই বছরই নভেম্বর মাসে জন্ম নেয় তাঁদের কন্যা রাহা কাপুর।
উল্লেখ্য, রণবীরকে দেখা যাবে নিতেশ তিওয়ারির 'রামায়ণ'-এ, যেখানে সাই পল্লবী, যশ, সানি দেওল, লারা দত্তরাও আছেন। দীপাবলি ২০২৬-এ মুক্তি পাবে এ ছবির প্রথম ভাগ।
অন্যদিকে, আলিয়া-রণবীর একসঙ্গে ফিরছেন সঞ্জয় লীলা বনশালির 'লভ অ্যান্ড ওয়ার'-এ। ছবিতে তাঁদের সঙ্গে থাকবেন ভিকি কৌশলও।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি