শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ০২ অক্টোবর ২০২৫ ১৩ : ২৫Rahul Majumder
এবার সরাসরি আদালতের দরজায় বলিউডের পাওয়ার কাপল অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন! তাঁদের অভিযোগ— কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই-জনিত ডিপফেক ভিডিও তাঁদের ব্যক্তিগত জীবন ও মর্যাদাকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করছে।
জোর খবর, তাঁরা গুগল ও ইউটিউব-সহ একাধিক সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। দাবি— ৪৫০,০০০ মার্কিন ডলার (প্রায় ৪ কোটি টাকা) ক্ষতিপূরণ এবং এই বিষয়ে স্থায়ী নিষেধাজ্ঞা, যাতে ভবিষ্যতে এ ধরনের সমস্যা আর না ঘটে।
‘অশ্লীল ও কাল্পনিক’ ভিডিওর অভিযোগ এনেছেন বচ্চন-দম্পতি। মামলার নথিতে রয়েছে শত শত লিঙ্ক ও স্ক্রিনশট। অভিযোগ, ঐশ্বর্য ও অভিষেককে জড়িয়ে ইউটিউবে ছড়ানো হয়েছে “অশ্লীল”, “কাল্পনিক” ও “অতি জঘন্য” এআই কনটেন্ট। তাঁদের যুক্তি— ইউটিউবের নীতি খুবই উদ্বেগজনক, কারণ প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নিজেদের কনটেন্ট অন্য এআই মডেলের ট্রেনিংয়ে দেওয়ার অনুমতি দেয়। এতে বিপজ্জনক হারে চড়চড়িয়ে বাড়তে পারে বিভ্রান্তিকর কনটেন্টের সংখ্যা।
নথিতে আরও বলা হয়েছে— “এ ধরনের কনটেন্ট প্রথমে ইউটিউবে আপলোড হচ্ছে, জনসমক্ষে দেখা যাচ্ছে, তারপর আবার এআই ট্রেনিংয়ের মাধ্যমে আরও বহুগুণে ছড়িয়ে পড়ছে।”
অভিষেক-ঐশ্বর্যর দাবি, যদি কোনও এআই প্ল্যাটফর্ম পক্ষপাতদুষ্ট বা মিথ্যা কনটেন্টের উপর ভিত্তি করে প্রশিক্ষিত হয়, তাহলে সেটি ভুল তথ্যকে সত্যি হিসেবেই শিখে নেবে। এর ফলে জনসমক্ষে তাঁদের ব্যক্তিত্ব, মর্যাদা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
গত মাসেই দিল্লি হাইকোর্ট গুগলের আইনজীবীকে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে আগামী ১৫ জানুয়ারি।
ঐশ্বর্যর শেষ ছবি ছিল মণি রত্নম পরিচালিত 'পন্নিয়িন সেলভান: ২' (২০২৩)। অভিনেত্রীর নতুন প্রজেক্ট এখনও ঘোষণা হয়নি।অন্যদিকে, অভিষেককে সর্বশেষ দেখা গিয়েছে 'কালীধর লাপতা' ছবিতে। এবারে তিনি আসছেন সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় 'কিং' ছবিতে, যেখানে থাকছেন শাহরুখ খান ও সুহানা খানও।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি